‘২টো ডায়লগ দিয়ে, ৫০ হাজার টাকা নিয়ে চলে গেল…’! মানালিকে নিয়ে এসব কী বললেন ইমন

Manali-Iman Friendship: দিদি নম্বর ১-এর এই এপিসোডের কিছু ক্লিপিংস ভাইরাল সোশ্যালে। আর তা বেশ পছন্দও করছেন নেটিজেনরা। দেখুন মানালি দে-র ব্যাপারে ঠিক কী বলেছিলেন ইমন চক্রবর্তী। 

Published on: May 31, 2025 1:05 PM IST
By | Written by
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার এমন অনেক তারকা রয়েছেন, যাদের বন্ধুত্বের গল্প বেশ পছন্দ ভক্তদের। দিদি নম্বর ১-এ এসে এমন কিছু গল্পই ভাগ করে নিয়েছিলেন ইমন চক্রবর্তী ও মানালি দে। এমনকী, ঠাট্টা-ইয়ার্কির মাঝে ইমন তো মনালির ব্যাপারে বলেই বসেন, ‘২টো ডায়লগ বলেই ৫০ হাজার টাকা নিয়ে চলে গেল।’

মানালিকে নিয়ে এসব কী বললেন ইমন?
মানালিকে নিয়ে এসব কী বললেন ইমন?

আসলে রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করে জানতে চেয়েছিলেন কীভাবে শুরু বন্ধুত্ব। আর সেই সম্পর্কে বলতে গিয়ে ইমন জানান, তিনি মানালিকে দেখেন প্রথম তাঁদের পাড়ার এক ফাংশনে।

আরও পড়ুন: ২বার ডিভোর্স, ২৪ বছরের বড় কাঞ্চনকে জামাই হিসেবে পছন্দ ছিল শ্রীময়ীর মায়ের? জবাব এল, ‘প্রথমটায় মেনে নিতে পারিনি, কিন্তু…’

ইমনের কথায়, ‘প্রচুর বডিগার্ড ঘিরে রেখেছিল ওকে। আমি কিন্তু ভিড়ের মধ্যেও ওঁকে দেখতে গিয়েছিলাম। ২টো ডায়লগ বলে ৫০ হাজার টাকা নিয়ে চলে গেল।’

আরও পড়ুন: থাকবে Z+ সিকিউরিটি, ট্যাপ করা হবে ফোন, ‘কিউকি সাস ভি ২’-র শুটিং সেটে স্মৃতি ইরানি ফিরতেই কড়াকড়ি

ইমনের কথা শুনে একেবারে তাজ্জব হয়ে যায় মানালি। লজ্জায় লাল, বেশ অপ্রস্তুত। যদিও রচনা-সহ সেটে থাকা সকলেই হেসে অস্থির। বারবার মানালি বলতে থাকেন, ‘মোটেও না…’! যদিও এপিসোডটি বেশ পুরনো। তবে এপিসোডের কিছু ক্লিপিংস ভাইরাল সোশ্যালে। আর তা বেশ পছন্দও করছেন নেটিজেনরা।

আরও পড়ুন: বিগ বস ১৯-এ থাকছেন এই টিভি-দম্পতি! একতা কাপুরের সঙ্গে বেজায় ঝামেলা, বলুন তো কে?

মানালি আর ইমনের বন্ধুত্বের শুরু প্রাক্তনের সময় থেকে। যে ছবিতে গান গেয়ে জাতীয় পুরস্কার পান ইমন। এই সিনেমায় ছিলেন মানালি দে-ও। দিদি নম্বর ১-এ এসেই জানিয়েছিলেন তাঁরা, দুজনেই ছোটবেলা মা-কে হারিয়েছেন। একা সন্তান। বাবার কাছেই মানুষ। এমন অনেক জীবনের মিলই দুজনের সম্পর্ককে দৃঢ় করেছিল।

মানালি আবার ইমনের কীর্তি ফাঁস করে জনিয়েছিলেন যে, ‘কিপটে’ ইমনকে ঘুরতে যাওয়ার কথা বললেই, তিনি যেতে চান শান্তিনিকেতন। আর এর সবচেয়ে বড় কারণ হল শান্তিনিকেতনে থাকা মনালির বাড়ি। বন্ধুদের সব আউটিং হয় সেখানেই।