'ডিলিট কর, ভিডিওয় সব মিথ্যে কথা... ', কার কাছ থেকে ইমন পেলেন মিথ্যাবাদী তকমা?

কাজ এবং স্বামী ছাড়া ইমন যাদের সঙ্গে বেশিরভাগ সময় কাটান তাঁরা হলেন গায়িকার বাবা এবং কাকা। এই দুটি মানুষকেই ভীষণভাবে ভালোবাসেন ইমন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কাকা এবং বাবাকে নিয়ে ছবি পোস্ট করে থাকেন তিনি।

Published on: Jan 13, 2026 10:20 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কাজ এবং স্বামী ছাড়া ইমন যাদের সঙ্গে বেশিরভাগ সময় কাটান তাঁরা হলেন গায়িকার বাবা এবং কাকা। এই দুটি মানুষকেই ভীষণভাবে ভালোবাসেন ইমন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কাকা এবং বাবাকে নিয়ে ছবি পোস্ট করে থাকেন তিনি।

কার কাছ থেকে ইমন পেলেন মিথ্যাবাদী তকমা?
কার কাছ থেকে ইমন পেলেন মিথ্যাবাদী তকমা?

এবার বাড়িতেই বসে ক্যামেরার সামনে কিছু বাবা এবং কাকাকে নিয়ে কিছু কথা বলতে বললেন ইমন। যদিও ইমনের কথায় একেবারেই সহমত পোষণ করেননি পাশে বসে থাকা দুই ব্যক্তি। একজন তো আবার বলেই ফেললেন, এই সমস্ত মিথ্যে কথা বলিস না।

আরও পড়ুন: প্রেমের টানে স্বয়মের সঙ্গে বাড়ি থেকে পালাল জুঁই, বিয়ের মন্ডপে তাহলে কে?

ভিডিও শুরু হতেই ইমন বলেন, নমস্কার আজ আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। আমি কাজ ছাড়া যখনই বাড়িতে থাকি তখনই আমি ভোর চারটের সময় উঠে সকলের জন্য রান্না শুরু করে দিই। কিন্তু এই কথাটা শেষ হতে না হতেই হাসিতে গড়িয়ে পড়েন সঙ্গীতশিল্পী।

ভিডিও কিছুটা এগোতেই বোঝা যায় বেশ মজার ভিডিও হতে চলেছে এটি। ইমনের ভোরবেলায় ওঠার কথা শুনেই কাকা এবং বাবা দুজনেই হাসতে শুরু করেন। দুজনকে হাসতে দেখে ইমন বলেন, তোমরা কেন হাসছো? আমি কি উঠি না? ঠিক সেই সময় পাশ থেকে বাবা বলেন, সকাল ১১ টা ১২টার আগে বিছানা থেকে উঠে না।

আরও পড়ুন: ফের পরিচালনায় ফিরছেন অগ্নিদেব, মুখ্য ভূমিকায় জিতু, থাকছেন একঝাঁক তারকা

এরপরেই ইমন বলেন, তোমরা কিন্তু এটা ঠিক করছো না। আমি কিন্তু দশটা বাজতে না বাজতেই ঘুমিয়ে পড়ি। এবারেও বাবা এবং কাকা দুজনেই হেসে ফেলেন। কাকা বলেন, এই ভিডিও এবার বন্ধ কর এতক্ষণ হাসি চেপে থাকতে পারছি না। রাত দশটায় নাকি তুই ঘুমিয়ে পড়িস?

ইমন কিছু বলার আগেই বাবা বলেন, রাত তিনটের আগে ঘুমায় না। ওয়েব সিরিজ সিনেমা দেখে। রাত দশটায় নাকি ও ঘুমিয়ে পড়ে! বাবার মুখে এই কথা শুনে সকলে হাসতে শুরু করেন। এরপরই কাকা বলেন, এবার এগুলো থামা। ভিডিও বন্ধ কর। এত মিথ্যা কথা বলিস না। এইভাবেই হাসতে হাসতে শেষ হয়ে যায় মজার ভিডিও।