'তোমরা ওর জন্য প্রার্থনা করো... ', কার অসুস্থতায় চিন্তিত ইমন?
এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সংগীত জগতের খুব পরিচিত এবং জনপ্রিয় একটি নাম ইমন চক্রবর্তী। বাংলা ছবিতে ইমনের গান মানেই তা মানুষের পছন্দ হবেই। কেরিয়ারের প্রথমেই জাতীয় পুরস্কারে সম্মানিত হয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি।
এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সংগীত জগতের খুব পরিচিত এবং জনপ্রিয় একটি নাম ইমন চক্রবর্তী। বাংলা ছবিতে ইমনের গান মানেই তা মানুষের পছন্দ হবেই। কেরিয়ারের প্রথমেই জাতীয় পুরস্কারে সম্মানিত হয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে কাজের বাইরে ইমন খুব সাধারণ একজন মেয়ে যে নিজের বাবা এবং স্বামীকে নিয়েই থাকতে ভালোবাসেন।

তবে ইমনের ছোট্ট জগতে আরও একজন সদস্য রয়েছে সে হল তার বাড়ির ছোট্ট পোষ্য। সন্তানের মত করেই তাকে ধীরে ধীরে বড় করেছেন ইমন আর তাই তার শরীর খারাপের খুব স্বাভাবিকভাবে বিচলিত হয়ে পড়েছেন তিনি।
আরও পড়ুন: নতুন বছরেই সুখবর, ফের হিন্দি ছবির নায়িকা প্রান্তিকা, বিপরীতে থাকবেন কে?
সোশ্যাল মিডিয়ায় বাড়ির সেই মিষ্টি সদস্যের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মেয়েটার শরীরটা একটু খারাপ। তোমরা ওর জন্য একটু প্রার্থনা করো। ও যেন জলদি সেরে ওঠে। বুলি আমার মা। প্লিজ আপনার প্রার্থনা করুন।’
যারা সন্তানের মতো করে পোষ্যকে বড় করে তারা জানেন, সন্তানের শরীর খারাপ হলে যে কথাটা কষ্ট হয় সেটা তারাই জানে। তেমনই একজন মানুষ হলেন ইমন, যে বুলিকে নিজের সন্তানের মতই মানুষ করেছেন। সঙ্গীতশিল্পীর এই পোস্টে সকলের পোষ্যর সুস্থতা কামনা করেছেন।
প্রসঙ্গত, এই মুহূর্তে যেভাবে দক্ষিণবঙ্গে ঠান্ডা পড়েছে তাতে আর পাঁচজনের মতো অসুস্থ হয়ে পড়েছেন ইমন। গানটুকু বাদ দিয়ে বাকি সময় চুপ করে থাকতে হচ্ছে তাঁকে। বাড়িতে বেশিরভাগ সময় খাতায় লিখে কথোপকথন সারছেন তিনি। তবে যতই অসুস্থতা হোক না কেন, নিজের কাছ থেকে সরে দাঁড়ান নি তিনি। শীতের মরশুমে যে অনুষ্ঠানগুলি করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন, সেই অনুষ্ঠানগুলিতে যথেষ্ট নিষ্ঠার সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে ইমনকে।
কিছুদিন আগে রাজ্য সঙ্গীত একাডেমিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ইমনের এই প্রশংসা শুনে অনেকেই ভাবছেন তাহলে হয়তো আগামী বছরের বিধানসভা নির্বাচনের অন্যতম প্রার্থী হতে চলেছেন ইমন চক্রবর্তী। এর আগেও উন্নয়নের পাঁচালী গানটি গেয়ে মুখ্যমন্ত্রীকে মুগ্ধ করেছিলেন ইমন, আবারো মুখ্যমন্ত্রীর মুখে গায়িকার প্রশংসা শুনে এবার দুইয়ে দুইয়ে চার করছেন সকলে।
আরও পড়ুন: পরিচালকের ভুলে সিনেমায় থেকে যায় ‘কোয়েল’ নামটি, জানেন অভিনেত্রীর আসল নাম কী?
যদিও রাজনীতি নিয়ে জিজ্ঞাসা করলেই ইমন বলেন, রাজনীতিতে যোগ দিলে তিনি নিজেই জানাবেন সকলকে। কিন্তু তারপরেও রাজনীতির সঙ্গে ইমনের নাম যেন বারবার জুড়ে যাচ্ছে। আর হবে নাই বা কেন? এর আগেও যতবার যত শিল্পীকে রাজ্য সরকারের মঞ্চে আসতে দেখা গিয়েছে, তাদের সকলকেই দেখা গিয়েছে পরবর্তীকালে রাজনীতিতে যোগদান করতে তাই এবারেও হয়তো তেমনটাই হবে বলে আন্দাজ সকলের।












