'আমি আন্তরিকভাবে দুঃখিত... ', গান লঞ্চের পরের দিনেই কী হল ইমনের?

আমি ভীষণ দুঃখিত, সকলের কাছে ক্ষমা প্রার্থী। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ইমনের এমন একটি পোস্ট দেখে চোখ কপালে উঠে গেল নেটিজেনদের। এই তো ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবির প্রথম গান সোনা বন্ধু রে মুক্তি পেল। গঙ্গা বক্ষে সকলের সঙ্গে উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তীও। সবই তো ঠিকঠাক ছিল তাহলে আচমকা হলটা কী?

Published on: Nov 09, 2025 8:07 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘আমি ভীষণ দুঃখিত, সকলের কাছে ক্ষমা প্রার্থী।’ সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ইমনের এমন একটি পোস্ট দেখে চোখ কপালে উঠে গেল নেটিজেনদের। এই তো ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবির প্রথম গান সোনা বন্ধু রে মুক্তি পেল। গঙ্গাবক্ষে সকলের সঙ্গে উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তীও। সবই তো ঠিকঠাক ছিল তাহলে আচমকা হলটা কী?

গান লঞ্চের পরের দিনেই কী হল ইমনের?
গান লঞ্চের পরের দিনেই কী হল ইমনের?

আসলে এই মুহূর্তে প্রায় প্রত্যেকের একটি নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে ক্ষমা চাইছেন অনেকে। কিন্তু এটা ঠিক ক্ষমা চাওয়া নয়। এই ক্ষমা চাওয়ার আড়ালে নিজেদের দক্ষতা তুলে ধরছেন তাঁরা।

আরও পড়ুন: গঙ্গাবক্ষে জন্মদিন পালন ঋতুপর্ণার, নিজের হাতে কেক খাইয়ে দিলেন মদন মিত্র

ইনস্টাগ্রামে এমন যে ছবিটি পোস্ট করেছেন সেখানে বড় বড় করে লেখা, ‘আমরা দেখতে পাচ্ছি ইমন চক্রবর্তীর সাম্প্রতিকতম পারফরম্যান্স, গান শ্রোতাদের ভীষণ মুগ্ধ করেছে। অজান্তেই এই গান গেয়ে চলেছেন সকলে। সুন্দর পরিবেশনা থেকে শুরু করে স্টেজে অসাধারণ পাওয়ার প্যাকড মুহূর্ত, মানুষের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। আমরা অল্প সময়ের মধ্যে হয়তো বেশি সুন্দর সুন্দর গান উপহার দিয়ে ফেলেছি।’

গায়িকার টিমের তরফ থেকে আরও লেখা, ‘আমরা বুঝতে পারছি আমাদের কারণে আপনাদের চোখের কোণ ভিজেছে, লিভিং রুমে হঠাৎ করে সবাই গান গাইতে শুরু করে দিচ্ছেন,তাই আমরা আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এইভাবে অফুরান ভালোবাসার মাধ্যমে আপনাদের মনে জায়গা করে নেওয়ার জন্য। কিন্তু সত্যি বলতে, আমরা এখনই এটা থামাবো না।’

পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, গায়িকার গান মানুষের যে কতটা পছন্দ সেই কথাই এই মজার ছলে তুলে ধরা হয়েছে। তবে শুধু ইমন চক্রবর্তী নন, বিগত কয়েক মাসে এমন পোস্ট করতে দেখা গিয়েছে রিলায়েন্স থেকে শুরু করে আদানি সকলকেই। একেবারে অনবদ্য কায়দায় নিজেদের দক্ষতা এইভাবে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত,আগামী ২১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। পূর্বে ৭ তারিখ নির্ধারণ করা হলেও পরে সেটি পাল্টে দেওয়া হয়। এই ছবিতে দেখতে পাওয়া যাবে একগুচ্ছ তারকাকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে।

আরও পড়ুন: 'মেয়েকে মোটেই আমার মতো... ', কৃষভিকে আসলে কার মত দেখতে? খোলসা করলেন কাঞ্চন

প্রথম দম্পতির ভূমিকা অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গে থাকবেন পাওলি দাম। দ্বিতীয় দম্পতির ভূমিকায় অভিনয় করবেন সঙ্গীতা সিনহা এবং ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গে চান্দ্রেয়ী ঘোষ। তৃতীয় দম্পতির ভূমিকায় এই প্রথম জুটি বাঁধবেন রাজনন্দিনী এবং জন ভট্টাচার্য। সঙ্গে সায়নী ঘোষ।

News/Entertainment/'আমি আন্তরিকভাবে দুঃখিত... ', গান লঞ্চের পরের দিনেই কী হল ইমনের?