Manasi Ghosh-Indian Idol: নিজেকে ‘বদলে নিতে’ বড় পদক্ষেপ মানসীর! কী করলেন ১ম বাঙালি ইন্ডিয়ান আইডল বিজেতা?
২০২৪-২৫-এর ইন্ডিয়ান আইডল বিজেতা ছিলেন মানসী ঘোষ। প্রথম বাঙালি হিসেবে এই ট্রফি জেতেন তিনি। সঙ্গে পান ২৫ লাখ টাকা। বুধবার নতুন অবতারে ছবি পোস্ট করলেন সোশ্যালে।
বাঙালি হিসেবে প্রথমবার ইন্ডিয়ান আইডল জিতেছিলেন মানসী ঘোষ। শুধু তাই নয়, জাতীয় মঞ্চে নিজের গায়িকি দিয়ে একপ্রকার ঝড় তোলেন তিনি। এমনকী, ট্রফি জেতার একদিন পরে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা একচুলও কমেনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার ছবি দিলেন মানসী।

পরে আছেন কালো টি-শার্ট আর জিম ট্রাউজার। কালো মোটা ফ্রেমের চশমা। সঙ্গে সেই ট্রেডমার্ক করা এক গাল হাসি। মানসীর পোস্ট দেখে তাঁর অনুরাগীরা বলছেন, ‘দাবাং লুক’! অবশ্য এই দাবাং মেজাজের কারণেই কিন্তু ইন্ডিয়ান আইডলে পরিচিত ছিলেন তিনি। মুখে যেন কিছুই আটকাত না! এমনকী, তাঁর প্রশ্নের তোড়ে খাবি খেত হতে হত বিচারকদেরকেও।
আরও পড়ুন: বিয়ের বয়স মাত্র দেড় বছর! একত্রে সুখবর দিলেন রুবেল-শ্বেতা, শুভেচ্ছা দিল নেটপাড়া
মানসীর পোস্টে একজন লিখেছেন, ‘এক যুগ পর জিমে গেলে ছবি তুলতেই হয়’। আরেকজন লিখেছেন, ‘সুপার ফিট’। আরেকজন আবার পপ তারকা শাকিরার সঙ্গে তুলনা করে লিখলেন, ‘তুমি ভারতের শাকিরা’!
ইন্ডিয়ান আইডলে থাকাকালীনই একাধিক কাজের সুযোগ আসে তাঁর কাছে। এরই মধ্যে দেশের বহু শহরে মানসী করে ফেলেছেন তাঁর ‘ম্যাজিক উইথ মানসী’ ট্যুর। এমনকী বিদেশেও শো করেছেন।
বেলঘড়িয়া নিমতার বাসিন্দা মানসী ঘোষ। ছোটবেলা থেকেই গান শেখা, তখন মায়ের ইচ্ছেতে হলেও, পরবর্তীতে এটাকেই ভালোবেসে ফেলেন। মাত্র চার বছর বয়সে যে সফর শুরু হয়, তা আকাশ ছোঁয় ২০ বছর পর, যখন মানসীর বয়স ২৪। ইন্ডিয়ান আইডলের মাধ্যমে গোটা দেশের কাছে পৌঁছে গিয়েছেন বাংলার মেয়ে। এর আগে ২০২২ সালে সুপার সিঙ্গারে অংশ নিয়েছিলেন মানসী। যদিও সেই প্রতিযোগিতায়, ফাইনাল থেকে তিনি ফেরেন খালি হাতে। দ্বিতীয় হয়েছিলেন। তবে সেই না পাওয়ার ক্ষত পূরণ করে দিয়েছে ইন্ডিয়ান আইডল ২০২৪-২৫।
আরও পড়ুন: মুখ খুললেন অরিজিতের বাবা! কেন আচমকাই প্লে ব্যাক ছাড়ার সিদ্ধান্ত ছেলের? করলেন বড় মন্তব্য
ইন্ডিয়ান আইডল জিতে ২৫ লাখ টাকা পেয়েছিলেন মানসী। সেই সময় জানিয়েছিলেন যে, রিয়েলিটি শো থেকে উপার্জিত টাকা তিনি গানের পিছনেই খরচ করতে চান। বলেছিলেন, ‘আমার অরিজিনাল মিউজিক বানাব… গানের জন্য যা যা আমাকে করতে হবে, তাতেই এই টাকাটা আমি কাজে লাগাব।’
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











