Pallavi-Ahona: 'জামাইবাবুকে আগে আমার …', রূপমঞ্জরী-গোরার দাম্পত্য়ে তৃতীয় ব্য়ক্তি অহনা! মিশকা বদলালো না, বলছে নেটপাড়া
সোমবার থেকে শুরু হচ্ছে তারে ধরি ধরি মনে করি, জি বাংলার এই মেগাতে ‘তৃতীয় ব্যক্তি’ হিসাবেই দেখা যাবে অহনাকে?
সোমবার থেকে জি বাংলার পর্দায় আসছে পল্লবী শর্মার নতুন মেগা তারে ধরি ধরি মনে করি। নিম ফুলের মধুর ‘তারকাটা’ পর্ণা এবার নতুন অবতারে। এই সিরিয়ালে পল্লবীর বিপরীতে রয়েছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। ফের ভক্তিমূলক ধারাবাহিকে বিশ্বরূপ। এবার অবশ্য তিনি ঈশ্বর বিশ্বাসী।

সিরিয়ালের নতুন প্রোমো সামনে এসেছিল সম্প্রতি। সেখানে তারে ধরি ধরি-র সুবিশাল কাস্ট সামনে এসেছে। একফ্রেমে পল্লবী-অহনা-মানসী-অস্মিতাদের থেকে দারুণ এক্সাইটেড ছিল ভক্তরা। কিন্তু দিদির মঞ্চে সব সমীকরণ বদলে গেল। সিরিয়ালের প্রচারে রবিবার দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির হবেন পল্লবী-বিশ্বরূপরা। থাকছেন টেলিপাড়ার দুই নতুন মা অহনা এবং মানসীও।
প্রোমো-তে পরিষ্কার হল অহনার সঙ্গে পল্লবীর সম্পর্কের আসল সত্যিটা। প্রোমো থেকে ধারণা করা হয়েছিল ননদ-বৌদির চরিত্রে রয়েছেন দুজনে। কিন্তু না, গল্পে দুই বোন অহনা এবং পল্লবী। এবং রূপমঞ্জরীর স্বামী গোরাকে নাকি আগে পছন্দ করেছিল অহনা। সূর্য-দীপার সুখী দাম্পত্যে হামেশাই কুনজর দিয়েছে মিশকা, এখানেও কি তেমন কিছু ঘটতে চলেছে? আতঙ্কে ভক্তকূল।
প্রোমোতে পল্লবীকে বলতে শোনা গেল, ‘আমাদের পুরো পরিবার জীবনটা বিলীন করে দিয়েছে প্রভুর সেবায়। স্বামীকে আমি চোখে হারাই…’। ওদিকে অহনা বলেন, ‘জামাইবাবুকে আগে আমার ভালো লাগত। আমি সবসময় চাই গোরার মতো আমার একটা স্বামী হোক’। অহনার এই কথা শুনে অট্টহাসি দেন বিশ্বরূপ, ওদিকে মুচকি হাসি পল্লবীর মুখে। তবে কি ফ্যানেদের আশঙ্কাই সঠিক হবে?
নবদ্বীপের এক বনেদী বাড়ির লক্ষ্মীমন্ত বউ রূপমঞ্জরী। শ্রীকৃষ্ণের জন্য় ছাপান্ন ভোগ রান্নায় পারদর্শী সে, আবার কৃষ্ণ ভক্ত স্বামীকে গানে সঙ্গ দিতেও ওস্তাদ। একদিকে যখন রূপমঞ্জরীর চোখে সুখী দাম্পত্যের ঝলক, তখনই সংসার ছাড়ার সিদ্ধান্ত গোরার। কারণ ‘এ জীবন অনিত্য’। ওদিকে বউও অনড়। শাশুড়িকে সে জানিয়ে দেয়- ‘মা,তোমার ছেলেকে আমি খুঁজে আনবই’।
স্বামীর খোঁজে বৃন্দাবন পৌঁছে যান নায়িকা। অবশেষে দেখা মেলে স্বামীর। কিন্তু ততদিনে গোরা সন্ন্যাসী হয়ে গিয়েছে, ত্য়াগ করেছে সংসারের মায়া। সিরিয়ালের প্রোমো দেখে হাঁ অনুরাগীরা। পল্লবীর স্নিগ্ধতা আর অভিনয়ের জাদুতে বুঁদ সকলে। দুটো ব্লকবাস্টার মেগার নায়িকা পল্লবী কি পারবেন হিটের হ্যাট্রিক দিতে? আগামী কয়েক সপ্তাহে স্পষ্ট হবে ছবিটা।












