Bubli-Shakib: ৩য় বার বাবা হচ্ছেন শাকিব,৫ মাসের অন্তঃসত্ত্বা বুবলী! কোন দেশে প্রসব করবেন সন্তান?

ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং অভিনেত্রী শবনম বুবলী-কে ঘিরে ফের নতুন জল্পনায় উত্তাল দুই বাংলার বিনোদন দুনিয়া। শোনা যাচ্ছে, তৃতীয়বার বাবা হতে চলেছেন শাকিব খান এবং বুবলী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

Published on: Feb 05, 2026 6:03 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শাকিব খান ও বুবলীর সম্পর্ক নিয়ে রহস্যের শেষ নেই। এর আগে প্রথম সন্তান বীরের জন্মের খবরও দীর্ঘকাল গোপন রেখেছিলেন এই তারকা জুটি। পরবর্তীতে শাকিব ঘোষণা করেছিলেন বুবলীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। কিন্তু এবার জানা যাচ্ছে, ফের মা হতে চলেছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলী। ঢালিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।

৩য় বার বাবা হচ্ছেন শাকিব,৫ মাসের অন্তঃসত্ত্বা বুবলী! কোন দেশে প্রসব করবেন সন্তান
৩য় বার বাবা হচ্ছেন শাকিব,৫ মাসের অন্তঃসত্ত্বা বুবলী! কোন দেশে প্রসব করবেন সন্তান

৫ মাসের অন্তঃসত্ত্বা বুবলী? বেশ কিছুদিন ধরে বুবলীর শারীরিক পরিবর্তন এবং জনসমক্ষে তাঁর অনুপস্থিতি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। ঘনিষ্ট সূত্রে খবর, অভিনেত্রী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। যদিও শাকিব বা বুবলী— কারোর পক্ষ থেকেই এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্য়মে দাবি করা হয়েছে বুবলী প্রেগন্য়ান্ট। এই গুঞ্জন এখন দাবানলের মতো ছড়িয়েছে।

গত বছরের শেষের দিকে বুবলী ও শাকিব বীরকে নিয়ে আমেরিকায় ঘুরতে যান। সেই সময়েই নাকি তাঁরা ফের কাছাকাছি আসেন দুজনে। গত বছরের ডিসেম্বর মাস থেকেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন রটে।

কোন দেশে হবে সন্তানের জন্ম? শাকিব-বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল আমেরিকায়। এবারও বুবলী দেশের বাইরেই সন্তান প্রসবের পরিকল্পনা করছেন বলে খবর। শোনা যাচ্ছে জুলাই মাসে সন্তান প্রসব করবেন নায়িকা। যেহেতু বীরের জন্ম সেখানে এবং শাকিব খানেরও সেখানে যাতায়াত রয়েছে, তাই বুবলী আবারও আমেরিকা যেতে পারেন।

অপু বিশ্বাসের গর্ভে শাকিবের প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্ম। এরপর বুবলীর গর্ভে আসে দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর। যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে এটি হতে চলেছে শাকিব খানের তৃতীয় সন্তান। প্রসঙ্গত, বুবলীর প্রথম সন্তান বীরের জন্ম ২১ মার্চ ২০২০ সালে। বর্তমানে বীরের বয়স ৫ বছর ১০ মাস। এবার দাদা হতে চলেছে সে।

শাকিব ও বুবলীর ব্যক্তিগত জীবন সবসময়ই ‘টুইস্ট’-এ ভরা। তাঁদের কি আদৌ ডিভোর্স হয়েছিল? নাকি ফের বিয়ে করেছেন দুজনে? সব নিয়েই ধোঁয়াশা। বীরের জন্মের সময় বুবলী যেমন দীর্ঘ বিরতি নিয়ে বিদেশে চলে গিয়েছিলেন, এবারও কি তেমনই কিছু ঘটতে চলেছে? ভক্তদের নজর এখন বুবলীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের দিকে, যদি কোনও ইঙ্গিত মেলে।