মেগায় ফিরছেন দেবাদৃতা বসু? 'আমি একটা…', নতুন কাজের খরব দিয়ে যা বললেন নায়িকা

সত্যি কি ছোটপর্দায় ফিরছেন দেবাদৃতা বসু? নিজেই একটি পোস্ট করে সবটা খোলসা করলেন নায়িকা। দিলেন তাঁর নতুন কাজের খবর। 

Published on: Dec 02, 2025 9:22 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসু। নায়িকাকে সর্বশেষ জি বাংলার 'মিঠিঝোরা' ধারাবাহিকে 'নীলাঞ্জনা'র ভূমিকায় দেখা গিয়েছিল। তারপর মাঝে ফের শোনা যায় আবার নাকি ছোট পর্দায় ফিরছেন দেবাদৃতা। শোনা যাচ্ছিল তিনি নাকি জি বাংলার ধারাবাহিকেই ফের প্রত্যাবর্তন করতে চলেছেন। কিন্তু একথা আদৌও কতটা সত্যি? তা এবার নিজেই খোলাসা করলেন নায়িকা।

মেগায় ফিরছেন দেবাদৃতা বসু? 'আমি একটা…', নতুন কাজের খরব দিয়ে যা বললেন নায়িকা
মেগায় ফিরছেন দেবাদৃতা বসু? 'আমি একটা…', নতুন কাজের খরব দিয়ে যা বললেন নায়িকা

আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে সারলেন সামান্থা, রাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন! কোথায় বসেছিল বিয়ের আসর?

তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সবটা পরিষ্কার করেন। সোমাবার তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সবাইকে শুভেচ্ছা, গুজব রটেছে যে, আমি একটা বড় চ্যানেলের আসন্ন টিভি শোতে বেশ কিছু অভিনেতার সঙ্গে একটা ধারাবাহিকে কাজ করতে চলেছি। আর সেখানে নাকি আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। কিন্তু আমি আমার অনুরাগীদের জানাতে চাই যে এটা সম্পূর্ণ ভুল। আমি এখনও পর্যন্ত টিভিতে কোনও চরিত্রের জন্য রাজি হইনি।’

আরও পড়ুন: রাজের হাত জড়িয়ে টুকটুকে লাল শাড়িতে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন সামান্থা!

তিনি আরও বলেন, ‘তবে আমি একটা মিনি সিরিজে কাজ করেছি যা মুক্তির অপেক্ষায় রয়েছে। আমি জানি আমার ভক্তরা শীঘ্রই টিভিতে আমার ফেরার ব্যাপারে আশাবাদী।আমি আপনাদের কথা দিচ্ছি যে, যখন সঠিক চরিত্রের অফার আসবে আমার কাছে, তখন আমি নিশ্চয়ই ফিরে আসব। আর আমি আমার অনুরাগীদের কথা দিচ্ছি যে তাঁরা আমাকে ঠিক সেই ভূমিকাতেই দেখতে পাবেন যে ভূমিকায় তাঁরা আমাকে দেখতে চান। যাঁরা অপেক্ষা করে তাঁদের কাছে ভালো কিছু আসে। ততক্ষণ পর্যন্ত আমার প্রতি আপনাদের ভালোবাসা অটুট থাক, যেমনটা আপনারা সব সময় করে আসছেন। আপনারা সবাই আমার পৃথিবী!’

আরও পড়ুন: সামান্থার সঙ্গে বিয়ের আগেও সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজ! জানেন তাঁর প্রাক্তনের আসল পরিচয়?

প্রসঙ্গত, 'জয়ী' ধারাবাহিকের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন নায়িকা। তাঁকে এই মেগায় নাম ভূমিকায় দেখা গিয়েছিল। তারপর ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’, ‘আলো ছায়া’-সহ একাধিক ধারাবাহিকে মুখ্যচরিত্রে ধরা দেন। শুধু তাই নয় নেতিবাচক চরিত্রেও 'নীলাঞ্জনা' রূপে রীতি মতো তাক লাগিয়ে দিয়েছিলেন নায়িকা। তবে পরে 'নীলাঞ্জনা' চরিত্রের ভাব বদল হয়, আর তাও যথাযথ ভাবে তিনি তুলে ধরে ছিলেন। এছাড়াও একাধিক মিউজিক ভিডিয়োতেও তিনি কাজ করেছেন।

News/Entertainment/মেগায় ফিরছেন দেবাদৃতা বসু? 'আমি একটা…', নতুন কাজের খরব দিয়ে যা বললেন নায়িকা