Chirodini-Jeetu: শিরিনের পর জীতুর জন্য নতুন নায়িকা ‘চিরদিনই তুমি যে আমারে’? আর্য-অপর্ণার বিয়েতে কি তাহলে পড়বে কাঁটা
জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে ইতিমধ্যেই আভাস মিলেছে যে, আর্যর অতীত ফিরছে! তার মানে কি এবার দেখানো হবে রাজনন্দিনীকে? কোন নায়িকার দেখা যাওয়ার খবর রয়েছে রাজনন্দিনীর চরিত্রে?
টিআরপি তালিকায় বেশ ভালো ফল করছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি। শুধু তাই নয়, জীতু কমল আর শিরিন পালের রোম্যান্সও বেশ মনে ধরেছে দর্শকদের। ইতিমধ্যেই দেখানো হয়েছে যে, একেবারে হাঁটু মুড়ে বসে রোম্যান্টিক কায়দায় প্রপোজ করেছ আর্য তার ভালোবাসার মানুষ অপর্ণাকে। দুই বাড়িতেও বিয়ের তোড়জোড়। তবে ইতিমধ্যেই আভাস মিলেছে যে, আর্যর অতীত ফিরছে! তার মানে কি এবার দেখানো হবে রাজনন্দিনীকে?
চিরদিনই তুমি যে আমারে নতুন নায়িকা পাচ্ছেন জীতু?
এর মধ্যে দেখা গিয়েছে যে, অপর্ণার কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি পাঠায় একটি চিরকূট। সেখানে লেখা যে, আর্যর আসল নাম শংকর। এবং সে এর আগেও বিয়ে করেছে। যা দেখে অপর্ণার বাবা রীতিমতো ভাষা হারান। বলে ওঠেন, ‘হতে পারে না এই বিয়ে’!
খবর, খুব জলদি নাকি রাজনন্দিনীর ট্র্যাক আসবে। আর আর্য-র প্রথম স্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিনেত্রী পায়েল দে-কে। এমনিতে বরাবর আবছা দেখানো হয়েছে ধারাবাহিকে। বোঝা গিয়েছে, তার মৃত্যুর পিছনে রয়েছে কোনো এক বড় রহস্য। এমনকী রাজনন্দিনীর রহস্যমৃত্যু আর অপর্ণার জন্মের মধ্যেও একটা সংযোগ দেখনো হয়েছে। জন্মান্তরর আভাসও রয়েছে।
তা কে হতে পারেন রাজনন্দিনী? খবর, সেই চরিত্রে দেখা যাবে পায়েল দে-কে। যদিও অভিনেত্রী সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন যে, আপাতত রাজনন্দিনী হিসেবে কাজ করার কোনো খবর তাঁর কাছে নেই। তবে অভিনেত্রীর যুক্তি যেন কিছুতেই মানতে রাজি নন তাঁর অনুরাগীরা। পায়েলকে শেষ দেখা গিয়েছিল ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে।
নভেম্বর মাসটা বড় বিতর্কের মুখে পড়ে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক। কারণ সিরিয়ালের প্রাক্তন নায়িকা কাজ করতে রাজি ছিলেন না নায়ক জীতু কমলের সঙ্গে। দুজনের অশান্তি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয় প্রযোজনা সংস্থা। শোনা যায়, সেই মিটিং ছেড়ে বেরিয়ে যান জীতু। এরপর তিনি এনওসি-ও জমা দিয়ে দেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের হুমকি, জীতু ছাড়লেই তাঁরা চিরদিনই বয়কট করবেন। ফলে, জীতুকে ফেরাতে বাধ্য হয় চ্যানেল। আর তারপর দিতিপ্রিয়া লিখিত দিয়ে জানান, ধরাবাহিক ছাড়ার কথা। এমনকী, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দুই মাসের নোটিস পিরিয়ড থেকেও অব্যাহতি চান। এরপরই নতুন অপর্ণা হিসেবে আসেন ঝাড়গ্রামের মেয়ে শিরিন পাল। থিয়েটারের সঙ্গে যুক্ত হলেও, সিরিয়ালে তাঁর এটাই প্রথম কাজ।
News/Entertainment/Chirodini-Jeetu: শিরিনের পর জীতুর জন্য নতুন নায়িকা ‘চিরদিনই তুমি যে আমারে’? আর্য-অপর্ণার বিয়েতে কি তাহলে পড়বে কাঁটা