কোয়েলকে ২য় বিয়ে, অরিজিতের প্রথম বউ কি রূপরেখা? কী জানান ‘ফেম গুরুকুল’-এর বাল্যবন্ধু কাজী তৌকির
গুগল সার্চ করলে, বা একাধিক নিউজ পোর্টাল অনুসারে, অরিজিতের প্রথম স্ত্রী হিসেবে নাম আসে রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের। রূপরেখা-র সঙ্গে অরিজিৎ অংশ নিয়েছিলেন ফেম গুরুকুলে। সত্যিই কি অরিজিৎ বিয়ে করেছিলেন রূপরেখাকে?
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ গোপনীয়তা বজায় রাখেন অরিজিৎ সিং। প্রায় সকলেই জানেন অরিজিতের দ্বিতীয় স্ত্রী কোয়েল। এদিকে কার সঙ্গে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অরিজিৎ, তা নিয়ে সেরকম কোনো তথ্য মেলে না। এদিকে গুগল সার্চ করলে, বা একাধিক নিউজ পোর্টাল অনুসারে, অরিজিতের প্রথম স্ত্রী হিসেবে নাম আসে রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের। রূপরেখা-র সঙ্গে অরিজিৎ অংশ নিয়েছিলেন ফেম গুরুকুলে। সত্যিই কি অরিজিৎ বিয়ে করেছিলেন রূপরেখাকে?
সত্যিই কি অরিজিৎ বিয়ে করেছিলেন রূপরেখাকে?
ফেম গুরুকুল দিয়ে খ্যাতির আলোয় এসেছিলেন অরিজিৎ। আর সেই ফেম গুরুকুলই জিতেছিলেন রূপরেখা আর তৌকির। এক সাক্ষাৎকারে অরিজিৎ আর রূপরেখার বিয়ে নিয়ে যে গুঞ্জন, তাতে তিনি খুলেছিলেন মুখ।
সিদ্ধার্থ কান্ননের সঙ্গে সাক্ষাৎকারে কজী তৌকির স্পষ্ট করে জানান, ‘আমার মোটেও জানা নেই অরিজিতের প্রথম বউ ও (রূপরেখা) বলে। এসব গুজব। শোনা যায় অনেককিছুই। আমি নিশ্চিত। এসব তো আমিও সোশ্যাল মিডিয়ায় দেখি।’
কাজী আরও বলেছিলেন, ‘দেখা হলে আমরা এসব কথা কখনোই বলি না। আমি কি জিজ্ঞেস করব নাকি, তোমার প্রথম বউ কে! আমরা শেষ যেদিন দেখা হয়েছিল, বৃষ্টি নিয়ে কথা বলেছিলাম।’
অরিজিৎকেও এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। খানিক বিরক্ত হয়েই গায়কের জবাব ছিল, ‘অনেক কষ্ট ও ভাঙাগড়ার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে৷ এই নিয়ে আমি কিছু বলতে চাই না৷’ কোয়েল-অরিজিতের বিয়ে হয়েছিল ২০১৪ সালে। আর ২০১৩ সালে অরিজিৎ প্রথম বিয়ে করেন বলে খবর।
অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর বিয়ের গুজব ছড়ানোর পর রূপরেখা ফেসবুক লাইভে এসে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি অরিজিৎ-এর প্রথম পক্ষের স্ত্রী নন।২০১০ সাল থেকে তিনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ৷ তাঁর স্বামীর সঙ্গে তাঁর বিবাহিত জীবনও খুব সুখের। তাঁদের একটি মেয়েও আছে।
প্রসঙ্গত, রূপরেখা ও কাজি তৌকির ফেম গুরুকুল জিতলেও সেভাবে সংগীতের জগতে ছাপ ফেলতে পারেননি। বিজয়ী ঘোষিত হওয়ার পর কাজীর সঙ্গে একটি অ্যালবামও প্রকাশিত হয়েছিল রূপরেখর। সারা বিশ্বজুড়ে যার পাঁচ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। কিন্তু তারপর সুরের জগত থেকে হারিয়ে যান দুজনে। কাজী তৌকির মনোনিবেশ করেন অভিনয়ে। রূপরেখা গানের জগতে থাকলেও, প্লে ব্য়াকের সুযোগ পাননি সেভাবে।
News/Entertainment/কোয়েলকে ২য় বিয়ে, অরিজিতের প্রথম বউ কি রূপরেখা? কী জানান ‘ফেম গুরুকুল’-এর বাল্যবন্ধু কাজী তৌকির