Soumitrisha Kundu: ‘সব হাসিই মিথ্যা…’, কালরাত্রি ২-এর পর ফিরছেন সৌমিতৃষা, এবার কোন মাধ্যমে মিঠাই?

Soumitrisha Kundu: মিঠাই খ্য়াত সৌমিতৃষা কুণ্ডু এখন ছোটপর্দা থেকে দূরে। ওয়েব সিরিজ কালরাত্রি ২-তে তাঁর অভিনয় নজর কেড়েছে। চর্চা, ফের ওটিটি মাধ্যমেই ফিরছেন মিঠাই রানি। 

Mar 14, 2026, 09:00:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছেন সৌমিতৃষা কুণ্ডু। বড় পর্দায় দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে তাঁর সাবলীল অভিনয় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। ওটিটি-র দুনিয়াতেও ছোট পর্দার এই প্রিয় নায়িকা সমান সফল। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর (Hoichoi) কালরাত্রি এবং কালরাত্রি ২-তে দেখা মিলেছে তাঁর।

‘সব হাসিই মিথ্যা…’, কালরাত্রি ২-এর পর ফিরছেন সৌমিতৃষা, এবার কোন মাধ্যমে মিঠাই?
‘সব হাসিই মিথ্যা…’, কালরাত্রি ২-এর পর ফিরছেন সৌমিতৃষা, এবার কোন মাধ্যমে মিঠাই?

ফিরছেন সৌমিতৃষা

সৌমিতৃষা তাঁর কেরিয়ারের জন্য খুব বেছে বেছে পা ফেলছেন। ‘প্রধান’-এর সাফল্যের পর এবার তিনি নিজেকে ভাঙতে চলেছেন এক রোমাঞ্চকর থ্রিলার সিরিজে। সূত্রের খবর, ফের ওটিটির পর্দায় দেখা মিলবে নায়িকার।

জানা যাচ্ছে, এটি একটি টানটান ক্রাইম থ্রিলার হতে চলেছে। যেখানে সৌমিতৃষাকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে। তবে সৌমিত-ষার প্রোজেক্ট নিয়ে বিস্তারিত তথ্য় মেলেনি।

এদিন সমাজ মাধ্যমেও নতুন কাজের ইঙ্গিত দেন অভিনেত্রী। আসমানি নীল সালোয়ার কামিজে হাসিমুখে দেখা মিলল তাঁর। ঢেউ খেলানো খোলা চুল আর মিষ্টি হাসিতে মায়াবী সৌমিতৃষা। একটি ছবিতে (তিন নম্বর) অবশ্য দেখা গেল নায়িকার মুখ ব্যাজার। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সব হাসিই আসলে মিথ্যা… আমার খুব খিদে পেয়েছিল গোটা সময় জুড়ে। তাই আমার আসল মুডটা কেবল তিন নম্বর ছবিটিতে রয়েছে।’ এরপরই হইচইকে ট্য়াগ করে চোখ মারার ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।

নতুন মোড়ে সৌমিতৃষার কেরিয়ার:

মেগা সিরিয়ালের ‘মিষ্টি মেয়ে’ ইমেজ কাটিয়ে সৌমিতৃষা এখন সিনেমা এবং সিরিজের দিকেই বেশি মনোযোগী। ভক্তরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন কবে তাঁকে আবার নতুন কোনও কাজে দেখা যাবে। হইচই-এর মতো প্ল্যাটফর্মের নয়া সিরিজ তাঁর কেরিয়ারে এক নতুন পালক যোগ করবে বলেই মনে করছে টলি-মহল।

মাত্র ২৪ বছর বয়সেই সৌমিতৃষার কেরিয়ারের বয়স ৮ বছরের। দীর্ঘদিন ছোটপর্দায় কাজ করলেও তাঁর আকাশছোঁয়া খ্যাতি দেয় জি বাংলার মিঠাই। সেই মেগার পরই তাঁর ভাগ্যের চাকা ঘোরে। আপতত ছোটপর্দা থেকে দূরে অভিনেত্রী। ব্য়ক্তিগত জীবনের টানাপোড়েন থেকে দূরে কেরিয়ারই এখন সৌমিতৃষার মূল ফোকাস।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More