রুবেলের সঙ্গে হানিমুন! ‘অন্তঃসত্ত্বা’ চর্চার মাঝে নতুন মেগার খবরে কী বলল শ্বেতা?

একটি খবর নিয়ে জল্পনা তুঙ্গে, নতুন ধারাবাহিকে ফিরছেন নাকি শ্বেতা ভট্টাচার্য। সেই ধারাবাহিকের নাম ‘মায়া’। কতটা সত্যি লুকিয়ে আছে এর পিছনে?

Mar 7, 2026, 12:36:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৫ সালের জানুয়ারি মাসে বিয়ে করেছিলেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। আপাতত বিয়ের ১ বছর পর, দুজনে গিয়েছেন হানিমুনে। হিমাচলের সিমলা-কুলু-মানালিতে ঘুরছেন আপাতত। এদিকে তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি খবর নিয়ে জল্পনা তুঙ্গে, আর তা হল, নতুন ধারাবাহিকে ফিরছেন শ্বেতা। সেই ধারাবাহিকের নাম নাকি ‘মায়া’।

রুবেল ও শ্বেতা।
রুবেল ও শ্বেতা।

শ্বেতার নতুন মেগার খবর কতটা সত্যি?

একটি ভিডিয়ো ঘুরছে অনলাইনে। খোলা চুলে দোলনা চেয়ারে বসে এক মহিলা। ‘ভুলভুলাইয়া’র জনপ্রিয় গান ‘আমি যে তোমার’ বাজছে। আর মুখ ফেরাতেই দেখা গেল সেটা আর কেউ নন, শ্বেতা! ‘মায়া’ নামও দেখানো হচ্ছে ভিডিয়োতে। সত্যিই কি ছোট পর্দায় ফিরছেন রুবেল-পত্নী?

‘সবটাই ভুয়ো’, দাবি শ্বেতার

হানিমুনে ব্যস্ত শ্বেতা কিন্তু তাঁর ছোট পর্দায় ফেরার খবর যাকে বলে নাকচ করে দিয়েছেন। জানিয়েছেন ‘সবটাই ভুয়ো’। আনন্দবাজারকে অভিনেত্রী নিশ্চিত করেছেন যে, ‘এই ক্লিপিংস দেখে লোকে ভাবছেন, আমি বোধহয় নতুন ধারবাহিকে ফিরছি। আদৌ তা নয়।’ আসলে ভিডিয়োটি ভালো করে দেখলে বোঝা যাবে যে, ফ্রায়ডে নামের একটি ওটিটি প্ল্যাটফর্মের রহস্য-রোমাঞ্চ সিরিজ় ‘নন্দিনী’র একটি অংশ এটি। যেখানে শ্বেতার মুখ বসানো হয়েছে।

আরও পড়ুন: রামনগরী অযোধ্যায় তৃতীয় জমি কিনলেন অমিতাভ! কত কোটি টাকা করলেন বিনিয়োগ?

জমেছে রুবেল-শ্বেতার হানিমুন

শ্বেতাকে শেষ দেখা গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। যেখানে রণজয় বিষ্ণুর সঙ্গে তাঁর জুটি ছিল। মাস চারেক আগেই ধারাবাহিকটি শেষ হয়। আপাতত অভিনেত্রীর নতুন কোনো প্রোজেক্টের খবর নেই। রুবেলেরও ‘তুই আমার হিরো’ শেষ হয়েছে সদ্য। বিয়ের পর থেকে দুজনেই ব্যস্ত ছিলেন মেগার কাজ নিয়ে। আপাতত তাই কোয়ালিটি টাইম কাটানোর পালা।

আরও পড়ুন: এতদিন রাখেন লুকিয়ে! রণজয়কে বিয়ের পরই বিশেষ মানুষের সঙ্গে আলাপ করালেন শ্যামৌপ্তি

অন্তঃসত্ত্বা শ্বেতা?

আসলে শ্বেতাকে নিয়ে এই উড়ো খবর এই প্রথম নয়! কদিন আগে তো তাঁর ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার খবরও এসেছিল। তখন তিনি স্পষ্ট করে দেন, আপাতত সংসার বাড়ানোর কোনো পরিকল্পনাই তাঁর নেই। বরং, কাজেই মন। তাই অন্তঃসত্ত্বা হওয়ার প্রশ্নই উঠছে না।

আরও পড়ুন: এখন কেমন আছেন সলমন খানের বাবা? সেলিমের স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন বন্ধু জাভেদ

রুবেল-শ্বেতার ভালো-বাসা

‘যমুনা ঢাকি’ ধারাবাহিক দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন শ্বেতা। আর জনপ্রিয়তার সঙ্গে, সেই ধারাবাহিক তাঁকে দেয় ভালোবাসার মানুষও। রুবেলের সঙ্গে ভালোবাসা। তারপর বছর পাঁচেক চুটিয়ে প্রেম করার পর, গাঁটছড়া বাঁধেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More