হাই টিআরপি, তাও বিগ বসের জন্য ‘পরশুরাম’ ছাড়ছেন তৃণা? নীরবতা ভাঙলেন তটিনী

বাংলা বিগ বস আসার কথা রয়েছে সেপ্টেম্বর মাস থেকে। আর তা নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। কারা থাকছেন, তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। বং গাই, যশ-নুসরত, স্যান্ডি, সায়ক-সহ অনেকের নাম উঠে আসছে। 

Mar 7, 2026, 14:23:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুক্রবারই মিডিয়া ডেকে ঘটা করে ঘোষণা হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নতুন রিয়েলিটি শো ‘বাংলা বিগ বস’-এর। একসময় ঘটা করে দাদাগিরি-র সঞ্চালনা করেছিলেন। এমনকী, জি বাংলাকে বছরের পর বছর ধরে হাই টিআরপিও এনে দিয়েছিলেন। কিন্তু এখন চ্য়ানেল বদল। খবর রয়েছে, ১২৫ কোটিতে হয়েছে রফা। বাংলা বিগ বস ছাড়াও, একটি কুইজ শো-ও সঞ্চালনা করবেন তিনি।

পরশুরাম ছাড়ছেন তৃণা?
পরশুরাম ছাড়ছেন তৃণা?

এদিকে বাংলা বিগ বসের শুক্রবারের ঘোষণা অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা যায়, টলিপাড়ার জনপ্রিয় মুখ তৃণা সাহাকে। স্বভাবতই প্রশ্ন ওঠে, তিনি মাস তিনেকের জন্য বিগ বসের ঘরে বন্দি হতে চলেছেন? আপাতত স্টার জলসার টিআরপি টপার মেগা ‘পশুরাম আজকের নায়ক’-এ দেখা যাচ্ছে। তাহলে কি তটিনী হিসেবে বিদায় নিচ্ছেন?

বিগ বসে থাকবেন তৃণা?

বিগ বসের ঘরে থাকছেন কি না জানতে চাওয়া হলে, যাকে বলে আঁতকে ওঠেন তটিনী থুরি তৃণা! সাফ জানিয়ে দেন, পরশুরাম ছাড়ার প্রশ্নই উঠছে না। তাই এবারের সিজনে অন্তত তিনি বিগ বসের ঘরে বন্দি হওয়ার কথা ভাবছেনই না! তৃণা বলে ওঠেন, ‘পরশুরামের কী হবে? আমার বাচ্চাদের কী হবে?’

বিতর্কে তৃণা

বিগ বসে বরাবরই বিতর্কিত প্রতিযোগীদের দেখতে চায় বেশি দর্শকরা। এমনিতেও তৃণার ফ্য়ান ফলোইং প্রচুর। তারওপর ব্যক্তিগত জীবনে তাঁকে ঘিরে নানান চর্চা। এই যেমন মাঝেমাঝেই খবর রটে, স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে নাকি বিবাহিত জীবন টালমাটাল। মাঝে তো এমনও রটে যায় যে, চুক্তির বিয়ে করেছেন নীল-তৃণা। এদিকে, তৃণার উপর সেটে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তাঁরই ধারাবাহিকের শিশুশিল্পী। যাকে তৃণার ছেলের চরিত্রে দেখা যাচ্ছে। এমনকী, ওই কারণ দেখিয়ে ‘লাট্টু’ ছেড়েছিলেন মেগাও। যদিও পরে, প্রযোজনা সংস্থার থেকে অনেক বুঝিয়ে ফেরত আনা হয়।

কারা যেতে পারেন বাংলা বিগ বসে

নানা নাম সামনে আসছে। কিছু ইনফ্লুেন্সার থাকবেন বলে খবর। খবর, দিতিপ্রিয়া,সৌমিতৃষা, নুসরাত,যশ,অভিনেতা নীল ভট্টাচার্য, স্যান্ডি সাহা, গায়িকা অঙ্কিতা, বং গাই ও তাঁর প্রেমিকা অন্তরা এবং আরো অনেকের কাছে বিগ বস বাংলা এর অফার গেছে সিলেকশন এর জন্য।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More