গায়ের রং নিয়ে শুনতে হয়েছে কটূক্তি! 'স্কুলে আমায় নিয়ে মজা করা হত…', যা বললেন পর্দার 'পারুল' ঈশানী

পর্দার পারুলের মতোই বাস্তবের ঈশানীও লড়াকু। তাঁর জীবনেও কম ঘাত-প্রতিঘাত আসেনি। পর্দার মতো বাস্তবেও তাঁকে গায়ের রঙ নিয়ে শুনতে হয়েছে নানা কটাক্ষ। এবার সেই প্রসঙ্গেই কথা বললেন নায়িকা।

Feb 7, 2026, 19:12:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়। প্রথম ধারাবাহিকেই তিনি বাজিমাত করেছেন। বর্তমানে তিনি বাঁকুড়ার ন্যাড়া গোয়ালের মেয়ে 'পারুল' নামেই বেশি পরিচিত।

গায়ের রং নিয়ে শুনতে হয়েছে কটূক্তি! 'স্কুলে আমায় নিয়ে মজা করা হত…', যা বললেন পর্দার 'পারুল' ঈশানী
গায়ের রং নিয়ে শুনতে হয়েছে কটূক্তি! 'স্কুলে আমায় নিয়ে মজা করা হত…', যা বললেন পর্দার 'পারুল' ঈশানী

আরও পড়ুন: নিকের আদরে বুঁদ প্রিয়াঙ্কা! রোজ-ডে তে রোম্যান্টির মুহূর্তের সব ছবি শেয়ার করে নেটপাড়াকে প্রেমেরপাঠ দিলেন নায়িকা

গ্রাম থেকে শহরে এসে নিজেকে প্রতিষ্ঠা করা হোক বা অন্যায়ের প্রতিবাদ সব কিছুতেই 'পারুল' নির্ভীক। সে নিজের গায়ের রঙের নিয়ে হাওয়া কটাক্ষের বিরুদ্ধে আওয়াজ তুলতেও ভয় পায় না। আর এই পর্দার পারুলের মতোই বাস্তবের ঈশানীও লড়াকু। তাঁর জীবনেও কম ঘাত-প্রতিঘাত আসেনি। পর্দার মতো বাস্তবেও তাঁকে গায়ের রঙ নিয়ে শুনতে হয়েছে নানা কটাক্ষ। এবার সেই প্রসঙ্গেই কথা বললেন নায়িকা।

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঈশানী এই প্রসঙ্গে বলেন, ‘গায়ের রঙ তো আমি পাল্টাতে পারব না। মেকআপ করা হয় ঠিকই। তবে গায়ের রঙ নিয়ে শুধু পারুল চক্রবর্তী যে কথা বলে তা নয়। ঈশানী চট্টোপাধ্যায়ও কথা বলে। এটা নিয়ে আগে আমি সত্যি খুব প্রভাবিত হতাম। স্কুলে এটা নিয়ে আমায় নিয়ে মজা করা হত। কিন্তু অসুবিধা নেই। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার গায়ের রঙ নিয়ে খুবই গর্বিত। হ্যাঁ একটু পিগমেন্টেশন আছে যেগুলো আমার মনে হয় একটু কম হলে এই ফিল্ডে কাজ করতে সুবিধা হবে। মেকআপ আরও কম ব্যবহার করতে হবে। সেটা হতেই পারে, কিন্তু কালো বলে তাঁকে বেশি মেকআপ দিতে হবে এমনটা নয়। আমার মনে হয় আমি যেমন আছি একদম ভালো আছি। দর্শকরা তো কখনওই বলেননি যে, পারুল কেন ফর্সা নয়। ওঁরা আমাকে এভাবেই মেনে নিয়েছেন।'

আরও পড়ুন: হাসপাতালের বেডে শুয়ে নবনীতা! লিখলেন, 'অপ্রত্যাশিত', কী হয়েছে জীতুর প্রাক্তনের?

তবে কেবল গায়ের রঙ বলে নয় ঈশানীর সঙ্গে পারুলের গল্প অনেক ক্ষেত্রেই মিলে গিয়েছে। কারণ অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায় দুর্গাপুরের মেয়ে। তিনি পড়াশোনার সূত্রেই কলকাতায় এসেছিলেন। ছোটবেলা অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে কাটিয়েছিলেন তিনি। তাঁর ও তাঁর মায়ের ইচ্ছে ছিল তিনি যাতে চিকিৎসক হন। সেই দিকে এক ধাপ এগিয়ে যেতেই কলকাতায় ‘মাইক্রোবায়োলজি’ পড়তে এসেছিলেন নায়িকা। কিন্তু চিকিৎসক হওয়া হয়নি নায়িকার। তাঁর মাঝেই বিনোদন জগত থেকে এসে পড়ে সুযোগ। আর এখন তিনি সকলের ঘরের মেয়ে পারুল। পারুল-রায়ানের জুটি দর্শকরা যে খুব ভালোবাসেন তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কারণ এর প্রমাণ দেয় টিআরপি তালিকা। এই সপ্তাহেও 'পরিণীতা' সেরার সেরা।