‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সর্বশেষ পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। কমেডি কিং কপিল শর্মার সঙ্গে কথোপকথনের সময় জ্যাকি শ্রফ মাধুরী দীক্ষিতের প্রশংসা করে তাকে নিস্পাপ এবং সরল বলেন। জ্যাকি আরও জানান যে, মাধুরীর সঙ্গে রোম্যান্টিক দৃশ্যের শ্যুটিং করার সময় তিনি খুব লজ্জা পেয়েছিলেন। মাধুরী দীক্ষিত আরও জানান যে, প্রথমবার যখন তিনি জঙ্গু দাদাকে একটি ছবির সেটে দেখেছিলেন তখন তিনি খুব নার্ভাস ছিলেন।
'মাধুরীর সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে করতে গিয়ে লজ্জা পেতাম…', কেন এমন অনুভূতি হত জ্যাকির? জানালেন অভিনেতা
মাধুরী দীক্ষিত জানান যে, তিনি 'কর্মা' ছবির সেটে জ্যাকি শ্রফের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। তিনি জানান অনিল কাপুর এবং জ্যাকি শ্রফ একসঙ্গে বসে তাঁর দিকেই তাকিয়ে ছিলেন। মাধুরী দীক্ষিত বলেন, ‘আমি ওঁকে প্রথম কর্মা ছবির সেটে দেখেছিলাম। আমি ছবিতে একটি ছোট গানের দৃশ্যে ছিলাম। জগ্ঙ্গু দাদা এবং অনিলজী সেখানে ছিলেন, এবং ওঁরা দু’জনেই আমার দিকে তাকিয়ে ছিলেন। আমি তখন নতুন, তাই আমি খুব নার্ভাস ছিলাম। ছবিতে আমার খুব ছোট একটা ভূমিকা ছিল।'
এই প্রসঙ্গে জ্যাকি শ্রফ বলেন, ‘আমি প্রথম সরোজ খানের কাছ থেকে ওঁর সম্পর্কে শুনেছিলাম। তিনি সুভাষ ঘাইকে বলেছিলেন যে মাধুরী নামে একজন মেয়ে ইন্ডাস্ট্রিতে এসেছে সে খুব সুন্দরী এবং একজন দুর্দান্ত নৃত্যশিল্পী।’ সরোজ খান সুভাষ ঘাইকে বলেছিলেন যে মাধুরীকে নিয়ে তাঁর কাজ করা উচিত।' পাশাপাশি জ্যাকি এও জানান যে তিনি নিজেও ওঁর কাজের একজন ভক্ত। কপিল শর্মা জ্যাকি শ্রফকে জিজ্ঞাসা করেন যে, তিনি কেন মাধুরী দীক্ষিতকে দেখার জন্য তার রিহার্সেল ছেড়ে যেতেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন, ‘মাঝে মাঝে তোমাকে নিজেকে ভুলে যেতে হবে।’
জ্যাকি শ্রফ মজা করে উত্তর দেন, ‘মাধুরী দীক্ষিত আমার সঙ্গে সব ধরণের চরিত্রে অভিনয় করেছেন এবং আমি এতে খুব খুশি। তিনি সঙ্গীতধর্মী ছবিতে আমার স্ত্রী, বান্ধবী এমনকী আমার শাশুড়ির ভূমিকাতেও অভিনয় করেছেন।’ একই পর্বে, যখন কপিল শর্মা জ্যাকি শ্রফকে জিজ্ঞাসা করেন যে তিনি কি কখনও মাধুরীর সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলেন, তখন অভিনেতা উত্তর দেন, ‘মাধুরীর সঙ্গে রোম্যান্টিক দৃশ্য করতে গিয়ে আমি লজ্জা পেতাম। আমি এই সবের সঙ্গে অভ্যস্ত ছিলাম না। সিনেমা বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়, কিছু আবেগ ব্যক্তিগত। সেটা মনেই থাকে। আপনি কীভাবে সেগুলি পর্দায় প্রকাশ্যে আনতে পারেন? যখন ও কথা বলে, তখন ওঁর চোখের দিকে তাকিয়ে কথা বলা বা গানে লিপ মেলানো খুব কঠিন।’
News/Entertainment/'মাধুরীর সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে করতে গিয়ে লজ্জা পেতাম…', কেন এমন অনুভূতি হত জ্যাকির? জানালেন অভিনেতা