হাতে লাল টুকটুকে আপেল, ব্লাউজের সঙ্গে জিন্সে লাস্যময়ী জয়া! ‘স্বর্গের চেয়েও সুখের…’ কোন ইঙ্গিত দিলেন নায়িকা?
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওপার বাংলা থেকে এপার বাংলা সর্বত্রই দাপটে সঙ্গে কাজ করছেন নায়িকা। তিনি বি-টাউনেও নজর কেড়েছেন ইতিমধ্যেই। তবে এবার তিনি চর্চায় তাঁর নতুন লুকের জন্য। ব্লাউজের সঙ্গে জিন্স পরে একেবারে নতুন অবতারে ধরা দিলেন জয়া।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওপার বাংলা থেকে এপার বাংলা সর্বত্রই দাপটে সঙ্গে কাজ করছেন নায়িকা। তিনি বি-টাউনেও নজর কেড়েছেন ইতিমধ্যেই। তবে এবার তিনি চর্চায় তাঁর নতুন লুকের জন্য। ব্লাউজের সঙ্গে জিন্স পরে একেবারে নতুন অবতারে ধরা দিলেন জয়া।
সিঁদুরের টিপ, হাতে লাল টুকটুকে আপেল, ব্লাউজের সঙ্গে জিন্সে লাস্যময়ী জয়া!
বুধবার নায়িকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সেখানে একেবারে অন্যরকম লুকে নজর কাড়েন তিনি। ছবিতে তাঁর পরনে দেখা গিয়েছে পাথরের কাজ করা লাল রঙের ব্লাউজের, সঙ্গে ধূসর জিন্স। কপালে সিঁদুরের টিপ, মাথার খোঁপায় লাল সাদা গোলাপ আর চোখে রোদচশমায় দারুণ স্টাইলিশ দেখাচ্ছিল নায়িকাকে। হাতে তিনি পাথরের চুড়ি ও বালাও পরেছিলেন।
তবে এখানেই চমকের শেষ নয়, নায়িকার হাতে একটা টুকটুকে লাল আপেলও ছিল। কখনও সেই আপেল হাতে ধরে, আবার কখনও মাথায় ব্যালেন্স করে, আবার কখনও ঠোঁটের সঙ্গে ঠেকিয়ে ছবি পোস্ট করেন। ছবিগুলি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘ইভ ইডেন গার্ডেনে অ্যাডামের থেকেও বেশি সাহস দেখিয়েছিল, যখন সাপটি নিষিদ্ধ ফলটা দিয়েছিল, তখন সে জানত যে স্বর্গের চেয়েও সুখের কিছু আছে।’
নায়িকার এই ছবি প্রকাশ্যে আসতেই নানা মন্তব্য ভরে দিয়েছেন অনুরাগীরা। অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায় (বর্তমানে তাঁকে কম্পাসে দেখা যাচ্ছে) কমেন্ট করেন, ‘খুবই স্টাইলিশ আর মজাদার।’ তাছাড়াও নায়িকার অনুরাগীরাও নানা মন্তব্য করেন। একজন লেখেন, ‘খুব সুন্দর লাগছে।’ আর একজন লেখেন, ‘লাভ অফ মাই লাইফ।’ আর একজন লিখেছেন, ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।'
কাজের সূত্রে, নায়িকাকে সর্বশেষ 'ডিয়ার মা' ছবিতে দেখা গিয়েছিল। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় 'অর্ধাঙ্গিনী ২' আসছে। ‘অর্ধাঙ্গিনী’-এর মতো এই ছবিতেও জয়া ছাড়াও থাকছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী।