'আমাদের জন্য সত্যিই বড় খবর... ', সরকারের কোন সিদ্ধান্তে খুশি জয়া আহসান?
কিছুদিন আগেই বাংলাদেশের পাবনার ঈশ্বরবদীতে একটি মা কুকুরের সঙ্গে মর্মান্তিক ঘটনা ঘটে যায়। পাবনার ওই এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়, বস্তাবন্দী আটটি কুকুর ছানার দেহ।
কিছুদিন আগেই বাংলাদেশের পাবনার ঈশ্বরবদীতে একটি মা কুকুরের সঙ্গে মর্মান্তিক ঘটনা ঘটে যায়। পাবনার ওই এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়, বস্তাবন্দী আটটি কুকুর ছানার দেহ। স্থানীয় এক কর্মকর্তার স্ত্রী গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়ে জানান, সারারাত কুকুরছানাদের চিৎকারে তাঁর অসুবিধা হচ্ছিল তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

যদিও গোটা ব্যাপারটি নিয়ে সোচ্চার হয়েছিল নেটপাড়া। ঘটনাটি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন জয়া আহসান। ধৃতদের কড়া শাস্তির দাবি জানিয়েছিলেন তিনি। যদিও পড়ে, ওই মহিলাকে গ্রেফতার করা হয় এবং কারাদন্ডের আদেশ দেওয়া হয়। কিন্তু এই গোটা ঘটনায় ভীষণভাবে মানসিক দিক থেকে আহত হয়েছেন সারমেয়প্রেমিকরা।
আরও পড়ুন: ‘কাতুকুতু বুড়ো’ শ্যুটিং চলাকালীন পায়ে চোট পেলেন উজান, এখন কেমন আছেন পরিচালক?
পথকুকুরদের ওপর এই অমানসিক অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের বহু মানুষ সোচ্চার হওয়ায় অবশেষে ইউনুস সরকার পথকুকুরদের সুরক্ষার স্বার্থে দুটি নির্দেশিকা জারি করেছেন। সরকারের এই দুই নির্দেশিকা জারি হওয়ার পরেই জয়া সোশ্যাল মিডিয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘সত্যিই এটার খুব প্রয়োজন ছিল। আমাদের জন্য এটা অনেক বড় খবর।’
বাংলাদেশ সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশের কেউ কুকুরকে মারতে পারবে না বা হত্যা করতে পারবে না। এমন ঘটনা সামনে উঠে এলেই জরুরি ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে। অন্য নির্দেশিকায় বলা হয়েছে, কুকুরদের প্রতি অন্যায়ের অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে তদন্ত করা হবে। স্থানীয় পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনও স্থানে যদি এমন ঘটনা ঘটে তাহলে তড়িঘড়ি সেই ঘটনাটির রিপোর্ট তৈরি করতে হবে।
আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে, বসেছে দুটো স্টেন্ট, কেমন আছেন নচিকেতা?
ইউনুস সরকারের এই জোড়া নির্দেশিকায় খুশি জয়া আহসান সহ আরও অনেকে। অভিনেত্রীর মতে, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাণী কল্যাণ সংগঠন চেষ্টা করছিলেন এই বিষয়ে যাতে একটি কড়া পদক্ষেপ নেওয়া হোক কিন্তু তা হচ্ছিল না। অবশেষে সরকারের এই উদ্যেগ স্থানীয় প্রশাসন এবং প্রাণী কল্যাণ সংগঠনের কাজ আরও সহজ করে দিল বলে মনে করছেন অভিনেত্রী।












