'ব্যান করে অমিতজির মতো অগস্থ্যর কেরিয়ারও…',পাপারাজ্জিদের নিয়ে ফের সরব জয়া বচ্চন

অভিনেত্রী জয়া বচ্চন তাঁর নাতি অগস্ত্য নন্দার কেরিয়ারে পাপারাজ্জিদের সঙ্গে তাঁর আচরণের কোনও প্রভাব পড়বে না বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, অগস্ত্যের ভাগ্য তাঁর নিজের হাতেই থাকবে।

Feb 25, 2026, 21:27:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাপারাজ্জিদের সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক যে একেবারেই ভালো নয় তা তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন একটি অনুষ্ঠানে। তবে ছবি শিকারীদের সঙ্গে এই মতভেদ তাঁর নাতির ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করেন তিনি। একজন অভিনেতার সফলতা তাঁর নিজের ভাগ্যের ওপরেই নির্ভর করে বলে মনে করেছেন জয়া বচ্চন।

'ব্যান করে অমিতজির মতো অগস্থ্যর কেরিয়ারও…',পাপারাজ্জিদের নিয়ে ফের সরব জয়া বচ্চন
'ব্যান করে অমিতজির মতো অগস্থ্যর কেরিয়ারও…',পাপারাজ্জিদের নিয়ে ফের সরব জয়া বচ্চন

সম্প্রতি একটি ইন্টারভিউতে ছবি শিকারীদের আচরণ এবং পোশাক নিয়ে কথা বলায় সমালোচনার শিকার হয়েছিলেন জয়া বচ্চন। বলিউড ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব জয়া বচ্চনের এই মন্তব্যের বিরোধিতা করেছিলেন সেই সময়। কিন্তু জয়া বচ্চন নিজের সেই দৃষ্টিভঙ্গি থেকে সরে দাঁড়াতে নারাজ।

আরও পড়ুন: মায়ের ইচ্ছায় স্বপ্নপূরণ, বোনপোকে কোলে বসিয়ে ‘মাসি ভাত’ খাওয়ালেন দেবচন্দ্রিমা

সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে জয়া বলেন, ‘পৃথিবীর কোনও শক্তি আমার নাতির ভাগ্য পরিবর্তন করতে পারবে না। যদি অগস্থ্য একজন তারকা হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারে, সেটা সম্পূর্ণ নিজের যোগ্যতার জন্যই পারবে। কোনও কিছুই তার এই সফলতায় বাধা হয়ে দাঁড়াতে পারে না।’

জয়া পুরনো দিনের কথা স্মরণ করে বলেন, ‘একটা সময় ছিল যখন ১৫ বছর টানা অমিতজিকে ব্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু এর প্রভাব কোনওভাবে কী তার ক্যারিয়ারে পড়েছে? আমার তো মনে হয় না। অগস্ত্যর ক্ষেত্রেও তার অন্যথা হবে না। আমার মতে ব্যান করে অমিতজির মতো অগস্থ্যর কেরিয়ারও নষ্ট করা যাবে না এইভাবে।’

আরও পড়ুন: ১৭ বছর পর অবশেষে! শিবপ্রসাদের ছবিতে থাকবেন জয় সরকার, কোন কথা রাখলেন পরিচালক?

শ্বেতা বচ্চন এবং নিখিল নন্দার ছেলে অগস্ত্য ২০২৩ সালে সুহানা খানের সাথে নেটফ্লিক্স অভিযোজন ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে পা রাখেন। এরপর তিনি শ্রীরাম রাঘবন পরিচালিত যুদ্ধ নাটক ‘ইক্কিস’ দিয়ে বলিউডে পা রাখেন, যেখানে অভিনেতা ধর্মেন্দ্রর শেষ অভিনয় ছিল।

এই সিনেমার জন্য যথেষ্ট প্রত্যাশা থাকা সত্ত্বেও, ‘ইক্কিস’ উল্লেখযোগ্য বাণিজ্যিক প্রভাব ফেলতে পারেনি। ছবিটি বিশ্বব্যাপী মাত্র ৩৩ কোটি আয় করেছিল, যার ফলে বাণিজ্য বিশ্লেষকরা এটিকে বক্স অফিসে ব্যর্থ সিনেমা হিসেবে উল্লেখ করেছেন।