'নিমন্ত্রণ করা হয়নি…', দেবের ২০ বছর উদযাপনে উপস্থিত না থাকা নিয়ে মুখ খুললেন জিৎ
সম্প্রতি দেব টলিপাড়ায় তাঁর কেরিয়ারের পথ চলার ২০ বছর উদযাপন করেছেন। ‘রঘু ডাকাত’ মুক্তির আগে বড় করে হয় সেই অনুষ্ঠান। কিন্তু জিৎকে দেখা যায়নি? মুখ খুললেন নায়ক।
সম্প্রতি দেব টলিপাড়ায় তাঁর কেরিয়ারের পথ চলার ২০ বছর উদযাপন করেছেন। ‘রঘু ডাকাত’ মুক্তির আগে বড় করে হয় সেই অনুষ্ঠান। পাশাপাশি হয় ট্রেলার লঞ্চও। শুধু তাই নয়। দেব তাঁর এই পথ চলায় যত নায়িকাকে পাশে পেয়েছিলেন সকলকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। কোয়েল মল্লিক থেকে নুসরত জাহান, সোহিনী সরকার থেকেই হালের ইধিকা পাল সকলেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সত্যি কি প্রেমের সম্পর্কে রয়েছেন সাহেব-সুস্মিতা? 'জীবনের সব সম্পর্কের…', যা বললেন নায়িকা
শুধু তাই নয় হাজির হয়েছিলেন পরিচালকরাও যাঁরা শুরু থেকে নায়কের পাশে ছিলেন। এমনকী অভিনেতার পরিবারের সকলে ও তাঁর পোষ্যরাও হাজির হয়েছিল অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায় নানা প্রশ্ন করেছিলেন সকলকে বাদ পড়েননি দেবও। কিন্তু দেবের এই কেরিয়ারে জিতের নামও কিছুটা হলেও জুড়ে। হ্যাঁ দেব ও জিতের ফ্যানবেস আলাদা। অনুরাগীদের এই দুই দলের মধ্যেও নানা সমস্যা লেগেই থাকে, কিন্তু তাও আজও দুই পক্ষের ভক্তরা তাঁদের একসঙ্গে দেখতে চান।
আসলে তাঁদের দু'জনের একসঙ্গে করা ছবি ‘দুই পৃথিবী’ আজও দর্শকদের চোখে লেগে। এখনও অনেকেই এই আশায় থাকেন কবে দুই অভিনেতাকে আবার একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে। তাই দেবের এই ২০ বছরের উদযাপনের মঞ্চে অনেকেই জিৎকে আশা করেছিলেন। কিন্তু তাঁকে দেখা যায় না। কিন্তু কেন দেখা যায়নি অভিনেতাকে? এবার তা নিয়েই মুখ খুললেন জিৎ।
আরও পড়ুন: ২য় বিবাহবার্ষিকীতে আদরমাখা পোস্ট স্বর্ণদীপ্ত-অর্পিতার! ভালোবেসে একে অপরকে কী ডাকনামে ডাকেন তাঁরা?
আনন্দলোককে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ককে এই প্রশ্ন করা হলে তিনি জানান তাঁকে নাকি আমন্ত্রণ জানানো হয়নি। জিতের কথায়, ‘আমার বলতে খারাপ লাগছে। প্রশ্নটা করলেন বলে বলছি। আমাকে নিমন্ত্রণ করা হয়নি। তাই যাইনি।’
তবে কেবল জিত বলে নয় দেবের এই অনুষ্ঠানে তাঁর সমসাময়িক অভিনেতাদের বেশির ভাগ কাউকেই দেখা যায়নি। কেবল তাঁর নায়িকাদের দেখা গিয়েছে। কিন্তু তাও যে দেবের সব নায়িকা হাজির হয়েছিলেন এমনটা নয়। অনুষ্ঠানে দেবের প্রথম হিট ছবি আই লাভ ইউ-এর নায়িকা পায়েল সরকারকে দেখা যায়নি। তবে সেক্ষেত্রে পায়েল জানিয়েছিলেন তিনি আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু তাই ছিলেন না কলকাতায় তাই আসতে পারেননি। অন্যদিকে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা যায়নি। সেই সময় দেবের মন্তব্য ঘিরে শুভশ্রীকে নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক।












