বিপ্লবী বেশে কাম ব্যাক জিতের, কিন্তু ছবির নামটাই নাকি পছন্দ ছিল না অভিনেতার, তারপর?

টানা বিরতির পর আবার নতুন ছবির হাত ধরে বড় পর্দায় ফিরতে চলেছেন জিৎ। কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী ছবিতে অভিনেতাকে দেখা যাবে অনন্ত সিং নামের এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে। ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী।

Published on: Dec 05, 2025 8:16 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টানা বিরতির পর আবার নতুন ছবির হাত ধরে বড় পর্দায় ফিরতে চলেছেন জিৎ। ‘কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী’ ছবিতে অভিনেতাকে দেখা যাবে অনন্ত সিং নামের এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে। ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী।

বির নামটাই নাকি পছন্দ ছিল না অভিনেতার
বির নামটাই নাকি পছন্দ ছিল না অভিনেতার

খুব সম্প্রতি নিজের জন্মদিনের দিন ছবির ট্রেলার প্রকাশে এনেছিলেন জিৎ। কয়েক মিনিটের ট্রেলার দেখেই স্পষ্ট হয়ে গিয়েছিল এই ছবিটি একটি অসাধারণ গল্প নিয়ে তৈরি হতে চলেছে। স্বাধীনতার পরবর্তী সময়ে একজন বিপ্লবী কিভাবে ডাকাতে পরিণত হয়ে গেল, সেটাই ফুটে উঠবে এই ছবির মধ্যে।

আরও পড়ুন: 'তোমরা সবাই ওকে বিরক্ত কর... ', দেবের ঠিকানা ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন জিৎ, কেন?

তবে এতদিন যেখানে জিৎ অভিনীত প্রত্যেকটি ছবির নাম এক অক্ষরে রাখা হয়েছিল সেখানে এই ছবির নাম এত বড় কেন রাখা হল প্রশ্ন করায় জিৎ জানান, তিনি নিজেই চেয়েছিলেন এই ছবির নাম অনন্ত বা সিংহ রাখতে কিন্তু সেটা হয়নি। অন্যদের কথা মেনে ছবির নাম পাল্টে দেওয়া হয়েছিল।

আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে জিৎ বলেন, ‘আমি চেয়েছিলাম এই ছবির নাম ছোট করে রাখা হোক কিন্তু যেহেতু সবাই বলল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই নামটার মধ্যে একটা বাঙালিয়ানা রয়েছে তাই আমারও মনে হল ছবির নাম পাল্টে দেওয়াই উচিত।’

আরও পড়ুন: 'ভীষণ মিস করি... ', তনুশ্রীর বিয়ের পরেই কি বারবার মনে পড়ছে পুরনো কথা?

জিৎ কারও কথা শোনেন না এই কথাটা তাহলে ভুল এমন বলায় অভিনেতা হাসতে হাসতে বলেন, ‘ইন্ডাস্ট্রি বা একটা ছবি তৈরি করতে গেলে একটা ইউনিট প্রয়োজন হয়। সেই ইউনিটের সবার কথা মেনে চলা উচিত। না হলে ব্যাপারটা একপক্ষের হয়ে যাবে, যেটা একেবারেই উচিত নয়। তাই সবার কথা মেনেই কাজ করা উচিত।’

প্রসঙ্গত, জিৎ এমন একজন অভিনেতা যাকে কখনও কোনও বিতর্কের মধ্যে জড়াতে দেখা যায়নি। কাজ ছাড়া নিজের জীবন এবং পরিবার নিয়েই ব্যস্ত থাকেন অভিনেতা। তাই ইন্ডাস্ট্রিতে চলা কোনও প্রতিযোগিতার মধ্যে নিজেকে রাখতে চান না তিনি, এই ভাবেই নিজেকে তৈরি করেছেন বলে, এখনও পর্যন্ত জিৎ নিয়ে কোনও গুজব বা গুঞ্জন ছড়ায়নি কোথাও।