জিৎ-এর কাঁধে চেপে বসছে রোনভ! দোল খেলার ফোটো দিলেন মোহনা, কত বড় হল মেয়ে নবন্যা?
পরিবারের দোল খেলার ছবি দিলেন জিৎ-পত্নী মোহনা। মিষ্টি রোনভ জিতল নেটপাড়ার মন। সঙ্গে নজর কাড়ল তাঁদের মেয়ে নবন্যাও।
কখনোই সেভাবে লাইমলাইটে আসেন না জিৎ-পত্নী মোহনা মদনানি। যদিও তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক। তবে বিভিন্ন অনুষ্ঠানে পরিবারের ছবি আসে মোহনার পেজ থেকে। এবার যেন সপরিবারে রং খেলার ছবি দিলেন।

জিন্সের উপর কুর্তি পরেছেন মোহনা। সঙ্গে ওড়না। চোখে সানগ্লাস। জিতের কোলে ছেলে রোনভ। বাবার সামনে দাঁড়িয়ে ভিকট্রি সাইন দিয়ে পোজ দিয়েছেন নবন্যা। একটা ফোটোতে আবার দেখা গেল যে মা-বাবার ঘাড়ে চেপেছে রোনভ। জিতের পরিবারের ছবি আসতেই ভালোবাসায় ভরালেন তাঁর ভক্তরা।
একটি কমেন্টে লেখা, ‘হ্যাপি হোলি জিৎদা আর বউদি’। আরেকজন লেখেন, ‘কিউটিপাই! গোটা পরিবার পিকচার পারফেক্ট’। অন্যজন লেখেন, ‘নবন্যা কত্ত বড় হয়ে গিয়েছে’!
আরও পড়ুন: নিজেকে ‘বদলে নিতে’ বড় পদক্ষেপ মানসীর! কী করলেন ১ম বাঙালি ইন্ডিয়ান আইডল বিজেতা?
দেখুন মোহনার পোস্ট:
কোনও নায়িকা নয়, বাবা-মা'র পছন্দ করা পাত্রীকে বিয়ে করেছিলেন জিৎ। ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১২ সালে জন্ম হয় নবন্যার। আর মেয়ের যখন বয়স ১১ বছর, ২০২৩ সালে পুত্র সন্তানের বাবা হন জিৎ। জন্ম হয় রোনভের। পেশায় স্কুল শিক্ষিকা মোহনা খুব সুন্দর করে সামলেছেন জিতের সংসার। পরিবার অন্ত প্রাণ অভিনেতাও কাজের বাইরে যেটুকু সময় তা পরিবারকেই দেন। কদিন আগে ‘ওম জয় জগদীশ হরে’ ভজন রেকর্ড করেন মোহনা। যা মুক্তি পায় গ্রাসরুট জ্যোতি-র ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন: বিয়ের বয়স মাত্র দেড় বছর! একত্রে সুখবর দিলেন রুবেল-শ্বেতা, শুভেচ্ছা দিল নেটপাড়া
কাজের সূত্রে, জিৎকে এরপর দেখা যাবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিতে। জিৎ অনন্ত সিংহের ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরীও। অনন্ত সিং-এর জীবনী এবং বিপ্লবী কর্মকাণ্ডকে তুলে ধরবে এই সিনেমা, যা ব্রিটিশ সরকার এবং সাধারণ মানুষের চোখে তাকে একদিকে বিপ্লবী, অন্যদিকে ডাকাত হিসেবে উপস্থাপন করেছিল।
২০২৬ সালের পুজোয় মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। এছাড়া বাংলাদেশী পরিচালক রায়হান রাফির পরিচালনায় 'লায়ন' ছবির শুটিং জলদি শুরু হতে পারে বলে খবর রয়েছে। সঙ্গে বেঙ্গল চ্যাপ্টারের সাফল্যের পর জিতের হিন্দি সিনেমায় কাজ করারও গুঞ্জন তৈরি হয়েছে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


