'আমি আর সিরিয়াল করব না... ', নতুন নায়িকা আসতেই বড় পদক্ষেপ নিলেন জীতু
বেশ কয়েক মাস ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নাম নিয়ে যে চর্চা চলছে, তা খুব একটা অভিপ্রেত নয়। ধারাবাহিকের প্রধান দুই কান্ডারী জীতু কমল এবং দিতিপ্রিয়ার মধ্যে সমানে চলতে থাকা কলহের নগ্নরূপ বারবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
বেশ কয়েক মাস ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নাম নিয়ে যে চর্চা চলছে, তা খুব একটা অভিপ্রেত নয়। ধারাবাহিকের প্রধান দুই কান্ডারী জীতু কমল এবং দিতিপ্রিয়ার মধ্যে সমানে চলতে থাকা কলহের নগ্নরূপ বারবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
নতুন নায়িকা আসতেই বড় পদক্ষেপ নিলেন জীতু
খুব সম্প্রতি দিতিপ্রিয়া জানিয়েছেন তিনি ধারাবাহিক থেকে বেরিয়ে যাচ্ছেন। শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। ইতিমধ্যেই নতুন নায়িকাকে অপর্ণার চরিত্রে বেছে নেওয়াও হয়েছে। যদিও অনেকেই দাবি জানিয়েছেন, দিতিপ্রিয়া ছাড়া কাউকে অপর্ণার চরিত্রে একেবারেই মানাবে না। সব মিলিয়ে আবার নতুনভাবে শুরু হতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’।
কিন্তু এর মাঝেই হঠাৎ একটি ভিডিয়ো পোস্ট করলেন জীতু যেখানে তিনি যে ঘোষণা করলেন তাতে কার্যত সকলের মন ভেঙে গিয়েছে। ২৯ নভেম্বর সাত সকালে একটি ফেসবুক পোস্টে জীতু জানান, তিনি আর ধারাবাহিকে অভিনয় করবেন না। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকেই তিনি শেষ অভিনয় করতে চলেছেন।
জিতু বলেন, ‘আপনারা অর্থাৎ যারা আমার ভক্ত বা দর্শক যাদের জন্য আমি নায়ক হতে পেরেছি আমি আমার জীবনে কোনও সিদ্ধান্ত তাদের না জানিয়ে করি না। তাই আজ আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি সেটাও আপনাদের জানিয়েই করবো। আজকে আমি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি আর সেটা হল আগামী দিনে আর কোনও টিভি সিরিয়ালে আমি অভিনয় করব না।’
জিতু আরও বলেন, ‘আমি খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আমি শেষ অভিনয় করছি। এরপর অন্য মাধ্যমে অভিনয় করলেও ধারাবাহিকে আমি আর অভিনয় করব না। যারা আমার সঙ্গে রয়েছেন বা যারা আমার বিরুদ্ধে রয়েছেন তাদের সকলকেই আমি এই কথাটা জানালাম।’
খুব স্বাভাবিকভাবেই অভিনেতার মুখে এই কথা শুনে সকলেই ভীষণ কষ্ট পেয়েছেন। সকলের একটাই মত, জীতু যাতে এই সিদ্ধান্ত না নেন। বিগত কিছু দিনে যেভাবে একটি ধারাবাহিক নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল তার জেরেই হয়তো এই সিদ্ধান্ত নিলেন জীতু। যদিও এই ধারাবাহিক হয়তো আগেই তিনি ছেড়ে দিতেন কিন্তু দর্শকদের কথা মাথায় রেখেই তিনি কথা দিয়েছিলেন যে ধারাবাহিক মাঝপথে ছাড়বেন না তিনি।
News/Entertainment/'আমি আর সিরিয়াল করব না... ', নতুন নায়িকা আসতেই বড় পদক্ষেপ নিলেন জীতু