Jeetu-Shirin: ‘পাঁজর ভরা ভালোবাসা বার করছি…’, শিরিনকে হুমকি জীতুর, নতুন অপর্ণার জন্য যা করলেন নায়ক

পর্দার রসায়ন ছাপিয়ে এখন তাঁদের অফ-স্ক্রিন খুনসুটি নজর কাড়ছে নেটিজেনদের। জীতুর সঙ্গে কাজ করতে গিয়ে দিতিপ্রিয়া রায়ের ‘অস্বস্তি’র খবরের মাঝে শিরিন-জীতুর এই ‘জমে ক্ষীর’ রসায়ন নিয়ে চর্চা তুঙ্গে।

Published on: Feb 04, 2026 6:56 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পর্দার প্রেম হোক বা বাস্তব জীবনের টানাপোড়েন— জীতু কমল সবসময়ই লাইমলাইটে। চিরদিনই তুমি যে আমার-এর আর্য সিংহ রায় এখন হাজারো তরুণী মনের ধুকপুকানি বাড়ান। নতুন অপর্ণা শিরিনের সঙ্গে তাঁর অনস্ক্রিন রোম্যান্স জমে ক্ষীর। শিরিন পাল-এর সঙ্গে জীতুর পর্দার বাইরের সমীকরণ এখন সোশ্যাল মিডিয়ায় হট টপিক। দিতিপ্রিয়া যেখানে জীতুর সঙ্গে শট দিতে রাজি ছিলেন না, সেখানে শিরিনের সঙ্গে জীতুর বন্ধুত্ব গাঢ় থেকে গাঢ়তর হয়েছে।

‘পাঁজর ভরা ভালোবাসা বার করছি…’, শিরিনকে হুমকি জীতুর, নতুন অপর্ণার জন্য যা করলেন
‘পাঁজর ভরা ভালোবাসা বার করছি…’, শিরিনকে হুমকি জীতুর, নতুন অপর্ণার জন্য যা করলেন

তবে সম্প্রতি নায়িকার রোম্যান্টিক রিল ভিডিও ঘিরে শুরু হলো নতুন এক ‘যুদ্ধ’। ‘শুধু তোমাকেই ভালোবেসে গানে একটি মিষ্টি রিল ভিডিয়ো পোস্ট করেন শিরিন। হলুদ শিফন শাড়িতে অপর্ণার লুকেই পাওয়া গেল তাঁকে। বোঝাই যাচ্ছে, সিরিয়ালের শ্য়ুটিংয়ের ফাঁকেই তোলা এই রিল। সেই ভিডিওতে জীতু কমল সরাসরি মন্তব্য করেন, ’কাজকর্ম ফেলে এই ভিডিওটা তোমাকে কে করে দিয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। কালকে দুপুর ১২.৩০ থেকে ১টার মধ্যে আমি তার নাম বলে দেব, প্রমাণ সহকারে।' এখানেই থামেননি জীতু, মজা করে যোগ করেন, ‘তার আগে যদি তুমি আমার চাওয়া ট্রিট দিয়ে দাও তাহলে ঠিক আছে, তা না হলে ‘তুম তো গিয়ো’। পাঁজর ভরা ভালোবাসা বার করছি!’

জীতুর এই মন্তব্য দেখে দমে যাওয়ার পাত্রী নন শিরিন। তিনি পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লেখেন, 'আমি কেন ট্রিট দেব? বাজিটা কে হেরেছে শুনি! বলো তুমি প্রমাণ সহ... দেখি কেমন পারো। হু!'

কথা মতোই জীতু ফাঁস করেছেন, কাজ ফেলে কে শিরিনের এই ভিডিয়ো রেকর্ড করে দিয়েছেন। সেই ব্য়ক্তি আর কেউ নন জীতু নিজে। হ্য়াঁ, নতুন অপর্ণার জন্য নতুন ভূমিকায় জীতু। ডিওপি (ডিরেক্টর অফ ফটোগ্রাফি) হয়ে শিরিনকে ফ্রেমবন্দি করেছেন নিজের মুঠোফোনে। শুধু তাই নয়, এই ভিডিয়োও এডিট করে দিয়েছেন জীতু স্বয়ং। ক্য়াপশনে ফের নায়িকার কাছে ট্রিটের দাবি।

শিরিন অনড়-'কোনো ট্রিট ফিট হবে না। আগে তুমি ট্রিট দেবে তারপর হবে।' জীতুর পোস্টে মন্তব্য করেছেন শিরিনের বিশেষ বন্ধু জিৎ সুন্দর। নায়িকার প্রেমিক লেখেন, ‘কে কাকে ট্রিট দিচ্ছে দেখে নে। ডেট-টাইম জানানো হোক।ো আমি দুটোতেই হাজির’।

শোনা গিয়েছিল, জীতুর সঙ্গে কাজ করার সময় কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দিতিপ্রিয়া খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না। সেই খবরের রেশ কাটতে না কাটতেই শিরিনের সঙ্গে জীতুর এই সাবলীল বন্ধুত্ব এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরকে খ্যাপানো দেখে নেটিজেনরা বলছেন, ‘রসায়ন তো একেই বলে!’ শিরিন ও জীতুর অন-স্ক্রিন কেমিস্ট্রি যতটা নজরকাড়া, অফ-স্ক্রিনে তাঁদের এই ‘টম অ্যান্ড জেরি’ মার্কা সম্পর্কও ততটাই উপভোগ করছেন দর্শকরা।