ছোটপর্দার জনপ্রিয় মুখ নবনীতা দাস। তবে তাঁর আরও একটি পরিচয় হল তিনি অভিনেতা জীতু কমলের প্রাক্তন স্ত্রী। নায়িকাকে অনেক দিন মেগায় দেখা যায়নি ঠিকই তবে কাজের সূত্রে তাঁকে সেভাবে দেখা না গেলেও ব্যক্তিগত জীবন নিয়ে নায়িকা থাকেন চর্চায়। আর এবার হাসপাতালের বেডে শুয়ে পোস্ট করলেন নবনীতা।
ছোটপর্দার জনপ্রিয় মুখ নবনীতা দাস। তবে তাঁর আরও একটি পরিচয় হল তিনি অভিনেতা জীতু কমলের প্রাক্তন স্ত্রী। নায়িকাকে অনেক দিন মেগায় দেখা যায়নি ঠিকই তবে কাজের সূত্রে তাঁকে সেভাবে দেখা না গেলেও ব্যক্তিগত জীবন নিয়ে নায়িকা থাকেন চর্চায়। আর এবার হাসপাতালের বেডে শুয়ে পোস্ট করলেন নবনীতা।
নায়িকা শনিবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্ট্রোরি শেয়ার করেন। সেখানে থেকেই জানা যায় তিনি হাসপাতালে ভর্তি। ওই স্টোরিতে দেখা যায় চলতি বছরের ৫ ফেব্রুয়ারির একটি ছবি সেখানে জিমে শরীরচর্চা করছেন তিনি। আর অন্য একটি ছবিতে হাসপাতালের বেডে তিনি শুয়ে। ছবিটি চলতি বছরের ৬ ফেব্রুয়ারির ছবি। সেই ছবির নীচে তিনি লেখেন, 'অপ্রত্যাশিত'। তবে অভিনেত্রীর কী হয়েছে তা এখনও জানা যায়নি। সেই বিষয়ে এখনও মুখ খোলেননি তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ মে মাসে জীতু কমল ও নবনীতা দাস বিয়ে করেছিলেন ভালোবেসে। তাঁদের জুটি দর্শকদের বেশ পছন্দের ছিল। তাঁরা একসঙ্গে ইসস্মার্ট জোরির মঞ্চেও গিয়েছিলেন। কিন্তু রিয়্যালিটি শো থেকে ফেরার কয়েক মাসের মধ্যেই তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। যদিও বিচ্চেদের কারণ নিয়ে মুখ খোলেননি কোনো পক্ষই। নবনীতা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁরা ভালো থাকার জন্যই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জীতু প্রথমে ব্য়াপারটা অস্বীকার করলেও, জানা যায় ডিভোর্স ফাইল সারা। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে আইনিভাবে আলাদা হয়ে যান।
তাঁদের বিচ্ছেদ হয়েছে প্রায় আড়াই বছর হয়ে গেল। মাঝে নবনীতার নাম জড়িয়েছিল তাঁর এক বন্ধুর সঙ্গে। যদিও এখন আর সেভাবে তাঁকে কারুর সঙ্গেই দেখা যায় না। কিছুদিন আগে জীতুর ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে দারুণ জলঘোলা হয়েছিল। বিশেষ করে মেগার নায়ক জিতু কমল রীতমতো ট্রেন্ড করছিলেন সোশ্যাল মিডিয়ায়। এক সময় শোনা গিয়েছিল নায়ককে নাকি আর মেগায় দেখা যাবে না, আর তা নিয়ে রীতিমতো প্রতিবাদ জানিয়েছিলেন তাঁর ভক্তরা তাঁরা বলেছিলেন, নায়ককে বাদ দিলে তাঁরা আর দেখবেই না ওই সিরিয়াল।