জীতুর মহিলা ভক্তদের ‘বুড়ি’ বলে কটাক্ষ! 'এমনি এমনি চেটে চলেছেন…', নারী দিবসে ট্রোলারদের কড়া বার্তা দিলেন নায়ক
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা জীতু কমল। কিন্তু জীতু মতে অনেক সময় তাঁর মহিলা ফ্যানেদের নাকি নানা কটূক্তির শিকার হতে হয়। এবার আন্তর্জাতিক নারী দিবসে তাঁর মহিলা ভক্তদের ট্রোলাদের উদ্দেশ্য কড়া বার্তা দিলেন নায়ক।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা জীতু কমল। ছোটপর্দা হোক বা বড়পর্দা সব ক্ষেত্রেই দাপটের সঙ্গে কাজ করছেন তিনি। তাঁর ভক্তর সঙ্গে অগণিত। আর তার মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। কিন্তু জীতু মতে অনেক সময় তাঁর মহিলা ফ্যানেদের নাকি নানা কটূক্তির শিকার হতে হয়। এবার আন্তর্জাতিক নারী দিবসে তাঁর মহিলা ভক্তদের ট্রোলাদের উদ্দেশ্য কড়া বার্তা দিলেন নায়ক।

তিনি লেখেন, ‘আমাকে যাঁরা ভালবাসেন,যত্ন নেন, যাঁরা গ্রহণ করেছেন নিজের বাড়ির সন্তান, ভাই, প্রেমিক হিসেবে। তাঁরা বেশির ভাগই মহিলা। আজ নাকি তাঁদের উদযাপনের দিন। যদিও আমি একজন মানবতাবাদী। আমি নারীবাদী নই, আমি পুরুষবাদীও নই। আমি কোনও তন্ত্রের পক্ষে নই। আমি কোন বিভাজনের পক্ষেও নই। মানুষের পক্ষে কথা বলতে পছন্দ করি।’
তিনি আরও লেখেন, ‘হ্যাঁ, এটা আমার মানতে কোন দ্বিধা নেই যে, আমার পেশার জগতে আমাকে যাঁরা হৃষ্টপুষ্ট করে রেখেছেন তাদের সিংহভাগই নারী এবং শিশু। পুরুষের সংখ্যা একটু কম, কারণ আমার জানা নেই। তবুও আমার ঈশ্বররা(ভক্তরা) সেই পুরুষদেরও সম্মান করেন, যাঁরা প্রতিনিয়ত তাদের বুড়ি-বয়স্ক এই শব্দগুলো দ্বারা মনোবল ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভেবে দেখবেন আপনার মা-ও বয়স্ক হচ্ছেন, আপনার ঠাকুমা-ও বুড়ি হয়েছেন। আপনার বোনের হয়তো বয়স কম, কিন্তু তার চামড়ায় ভাজ পড়েছে বাড়িতে আপনার মত ভাইয়ের চিন্তায়। আর আপনি হরলিক্স চাটার মত এমনি এমনি চেটে চলেছেন।’
তিনি লেখেন, ‘জানি হতাশা ঘিরে ধরেছে। সঠিক কর্মসংস্থান নেই, ঠিকমতো সংসার চালাতে পারছেন না, রাস্তায় বেরোলে কথা শুনতে হচ্ছে। সর্বোপরি আপনার প্রিয় হরলিক্স কেনার টাকাটুকু জোগাড় করা দায় হয়ে পড়ছে। আমি আপনাদের হরফ করে বলতে পারি, আপনি নিজের বোনের-দিদির বয়সী যে সকল মেয়েদের বয়স্ক বুড়ি বলে কটাক্ষ করছেন, তাদের কাছে একবার বলে দেখুন, আপনার খাদ্য সংস্থানের ব্যবস্থা, সংসার চালানোর ব্যবস্থাও তাঁরা হাসি মুখে করে দেবে। তাই জন্যেই আমি এনাদের ভক্ত, এনারা আমার ভালোবাসার মানুষ। এনারা, প্রতি নিয়ত নিঃস্বার্থভাবে একজন অচেনা অজানা মানুষের নামে পুজো দেয়, প্রসাদ পাঠায়, তাকে গিফট পাঠায়, বই পাঠায় এবং যখন খানিক বিরহে থাকি তখন এনারা চিঠি লিখে আমার মনকে উজ্জীবিত করে তোলে যে আমাকে এগোতে হবে, আমাদের এগোতে হবে। তাই আলাদা করে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি না। ৯০% পুরুষ , ১০% ভীতু, কাপুরুষ, বদ, ঘৃণ্য পুরুষের মতো দেখতে জাতির পক্ষ থেকেও আপনাদের সকলকে প্রণাম। ***(৯০% আর ১০% কিন্তু স্ত্রী জাতির ক্ষেত্রেও প্রযোজ্য)।’ তাঁর এই পোস্ট দেখে তাঁর মহিলা ফ্যানেরা নায়ককে প্রসংশায় ভরে দিয়েছেন।
E-Paper











