শিবভক্ত জীতুকে উপহারে গোপাল পাঠাল ভক্ত! কেন তা অন্যকে দিয়ে দিলেন চিরদিনই-র আর্য?
পছন্দের তারকাদের হামেশাই উপহারে ভরিয়ে দেন তাঁর ভক্তরা। জীতু কমলের কাছে এবার এল গোপাল ঠাকুর। যদিও তা নিজের কাছে রাখলেন না চিরদিনই তুমি যে আমার-এর ‘আর্য’!
এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন জীতু কমল। চিরদিনই তুমি যে আমার-এর আর্য স্যার এর ফ্যানবেস খুব স্ট্রং। অভিনেতা নিজেই জানিয়েছেন যে, হামেশাই তাঁর কাছে নানা উপহার পাঠান তাঁর ভক্তরা। কিছু নিজে রাখেন, আবার কিছু বিলিয়েও দেন যাদের প্রয়োজন তাঁদের মাধ্যমে। এমনকী, জিতুর বারংবার অনুরোধে উপহার আসা বন্ধ হয়নি।

উপহারে গোপাল এল জীতুর কাছে
এরই মাঝে ইনস্টাগ্রাম স্টোরিতে এরকমই পাওয়া এক উপহার ভাগ করে নেন জীতু। যা গোপালের পোশাক, তাঁর সাজ-সরঞ্জাম। সঙ্গে একটি গোপাল ঠাকুরও রয়েছে। আর ঠাকুরের সিংহাসন। সঙ্গে একটি ডেয়ারি মিল্কের চকোলেট।
দিনে তিনবার পুজো, ‘সময় নেই’ জীতুর
আর এই উপহারের ছবি শেয়ার করে জীতু ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ। কিন্তু গোপাল এমন এক দেবশিশু যাকে প্রত্যেক দি পুজো দিতে হয়, তিন বেলা করে। যেটা তো আমার পক্ষে করা সম্ভব নয়!’ যদিও এই উপহার মোটেও বৃথা যাবে না। অভিনেতা লিখেছেন, ‘যে করতে পারবে (প্রতিদিন নিয়ম মেনে তিনবেলা গোপালের পুজো), তার হাতেই তুলে দিলাম’। যদিও জীতু নিজেও খুব অধ্যাত্মিক। তিনি শিব ভক্ত। হামেশাই সোশ্যাল মিডিয়াতে ভগবান শিবকে নিয়ে স্টোরি শেয়ার করেন তিনি। এমকী, সিনেমা বা সিরিয়ালের শ্যুটিংয়ের ফাঁকে বিভিন্ন মন্দির দর্শন করতেও দেখা মেলে তাঁর।

চিরদিনই-র আর্য হিসেবে জীতুর জনপ্রিয়তা তুঙ্গে
আপাতত চিরদিনই তুমি যে আমার-এ দেখা যাচ্ছে তাঁকে। বহুদিন পর ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা। তবে এই সিরিয়ালে পা রাখার পর থেকে, নানাভাবে বিতর্কের মুখোমুখি জীতু। এমনকী, সহ-নায়িকাকে নিয়েও কম টানাপোড়েনের মুখে পড়েননি। যদিও সেই সময় অভিনেতার পিছনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই ভক্তরা। মাঝে যখন শোনা গিয়েছিল, অভিনেতা চিরদিনই তুমি যে আমার ছাড়তে পারেন এই বিতর্কের কারণে, তখন এই জীতু-বাহিনীই হুমকি দিয়েছিল ধারাবাহিক বয়কটের।
‘চোর’ সিনেমার নায়ক জীতু
এছাড়াও খুব জলদি ‘চোর’ সিনেমায় দেখা যাবে জীতুকে। আপাতত জমিয়ে চলছে এই ছবির কাজ। অগ্নিদেব চট্টোপাধ্যায় অনেকদিন পর পরিচালনায় ফিরছেন। এটি একটি সাসপেন্স থ্রিলার ঘরানার ছবি। এতে আরও অভিনয় করছেন রাজেশ শর্মা, শঙ্কর চক্রবর্তী, অঞ্জনা বসু, মানসী সিনহা ও দেবলীনা কুমার-রা। ছবির চিত্রনাট্য ও সংলাপের দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক-জায়া সুদীপা চট্টোপাধ্যায়। ফেব্রুয়ারি থেকেই শ্য়ুটিং শুরু হয়ে গিয়েছে। আর সব ঠিক থাকলে মে মাসেই মুক্তি পাবে ‘চোর’।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











