লাল চাকা চাকা দাগে ভর্তি গোটা পিঠ, কী হল জীতুর? ঠিক আছেন তো?

সোশ্যাল মিডিয়ায় জীতুর যে কোনও পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অভিনেতা নিজেও নিজের জীবনের প্রত্যেক মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে। 

Published on: Dec 14, 2025 7:45 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় জীতুর যে কোনও পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অভিনেতা নিজেও নিজের জীবনের প্রত্যেক মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে। সামনাসামনি দেখা না হলেও যেন এক কোনও অদৃশ্য টানে ভক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার ক্ষমতা রয়েছে এই অভিনেতার, তাই জীতুর ছোটখাটো যে কোনও পোস্ট খুব মনোযোগ সহকারে দেখেন সকলে।

লাল চাকা চাকা দাগে ভর্তি গোটা পিঠ
লাল চাকা চাকা দাগে ভর্তি গোটা পিঠ

কিছুদিন আগেই জীতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছিলেন তিনি আর ছোট পর্দায় অভিনয় করবেন না। এই ঘোষণা করা মাত্রই দর্শকরা ভীষণভাবে আশাহত হয়েছিলেন, অভিনেতা যেন নিজের এই সিদ্ধান্ত পাল্টে নেন তার জন্য বারবার অনুরোধ করতে থাকেন সকলে। যদিও আপাতত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্নার এবং আর্যর বিয়ে নিয়ে তুমুল উত্তেজিত দর্শকরা।

আরও পড়ুন: জুবিনের কনসার্টে চরম বিশৃঙ্খলা, গান শুনতে এসে আহত একাধিক

কিন্তু এসবের মধ্যেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় জীতু পোস্ট করলেন কিছু ছবি যেখানে দেখা যায়, তাঁর পিঠে লাল চাকা চাকা দাগ। এছাড়াও বেশ কয়েকটি ছুঁচ ফুটে রয়েছে তাঁর পিঠে। কি হল অভিনেতার? আবার কি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি? কোনও সমস্যা হয়েছে কি?

না, এতগুলো প্রশ্নের উত্তর একটাই ‘না’। আসলে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য জিতু গ্লাস কাপিং সেট থেরাপি নিচ্ছেন। এটি একটি মাসাজের পদ্ধতি, যেটির পরে শরীরের সমস্ত ব্যথা-নিমেষে দূর হয়ে যায়। এই গ্লাস থেরাপি নেওয়ার জন্য বেশ কয়েকটি বিশেষ আকৃতির গোল চাকতির মত জিনিস ব্যবহার করা হয় যেটি পিঠে চেপে ধরে রাখতে হয়, যাতে বেশির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।

এছাড়া ঘাড়ের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিশেষ ছুঁচ ব্যবহার করা হয়, যেটি কাঁধে এবং ঘাড়ে ফুটিয়ে রাখলে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই। এই মুহূর্তে একদিকে যেমন সিরিয়াল অন্যদিকে সিনেমা, দুটি কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন অভিনেতা আর তাই সেই শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই বিশেষ পন্থা অবলম্বন করেছেন তিনি।

আরও পড়ুন: ‘বর্ষা’ এখন অতীত, স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আগেই প্রেমে মজলেন পর্দার ‘বুবলাই’

তবে জীতু এই থেরাপির ফলে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেলেও অভিনেতার শরীরে এমন দাগ যেন মেনে নিতে পারছেন না ভক্তরা। অনেকেই লিখেছেন, ‘দেখে ভীষণ কষ্ট লাগলো।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘খুব ভয় লাগল আমার।’ একজন আবার লিখেছেন, ‘এইসব করার কি খুব দরকার ছিল? এইভাবে দেখতে ভালো লাগলো না।’