মন ভালো নেই পর্দার 'অপর্ণা' শিরিনের! ‘এখনও কাটিয়ে উঠতে পারছি না…’, হঠাৎ কী হল জীতুর নায়িকার?

বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় মুখ শিরিন পাল। দু-দিন আগেও এই নামটার সঙ্গে বিশেষ পরিচিত ছিল না কেউ। কিন্তু একটা সিরিয়াল রাতারাতি ভাগ্য বদলে দিয়েছে ঝাড়গ্রামের মেয়ে শিরিনের। 'চিরদিনই তুমি যে আমার…' ধারাবাহিকের দৌলতে এক প্রকার রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন নবাগতা এই নায়িকা।

Mar 6, 2026, 19:00:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় মুখ শিরিন পাল। দু-দিন আগেও এই নামটার সঙ্গে বিশেষ পরিচিত ছিল না কেউ। কিন্তু একটা সিরিয়াল রাতারাতি ভাগ্য বদলে দিয়েছে ঝাড়গ্রামের মেয়ে শিরিনের। 'চিরদিনই তুমি যে আমার…' ধারাবাহিকের দৌলতে এক প্রকার রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন নবাগতা এই নায়িকা।

মন ভালো নেই পর্দার 'অপর্ণা' শিরিনের! ‘এখনও কাটিয়ে উঠতে পারছি না…’, হঠাৎ কী হল জীতুর নায়িকার?
মন ভালো নেই পর্দার 'অপর্ণা' শিরিনের! ‘এখনও কাটিয়ে উঠতে পারছি না…’, হঠাৎ কী হল জীতুর নায়িকার?

আরও পড়ুন: পাপারাজ্জিদের নিজেই ডাকেন কৌশানী! 'নিজেকে প্রতিটা মুহূর্তে প্রোমোট করতে ভালোবাসি…', যা বললেন নায়িকা

মেগায় জীতু কমলের বিপরীতে তিনি এখন সকলের প্রিয় 'অপর্ণা'। অল্প সময়েই তাঁর দারুণ একটা ফ্যানবেস তৈরি হয়েছে। ভক্তদের কাছে সব সময় হাসিখুশি মেজাজেই তিনি ধরা দেন। তবে তাঁর মন ভার। জানেন কেন? পর্দার 'অপু' নিজেই তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।

আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি ২’তে কেন দেখা গেল না আদাকে? ‘অফার দেওয়া হয়েছে কিনা…’, মুখ খুললেন নায়িকা

তিনি স্ট্রীট লাইটে নিজের বেশ কিছু ছবি তোলেন। সেখানে সাদা শার্ট, কালো টপে ধরা দেন শিরিন। নায়িকার চুল ছিল খোলা। মুখে মায়াবী এক হাসি নিয়ে নিজের মন খারাপের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন পর্দার 'অপর্ণা'। এই মন খারাপ কাটিয়ে উঠতে তিনি কী করেছেন তাও জানান ওই পোস্টেই।

আরও পড়ুন: নীলম কোঠারিকে গোবিন্দা কি ভালোবাসতেন? ‘সেইসময় প্রেম…’, মুখ খুললেন সুনীতার বর

নায়িকা লেখেন, 'মাঝরাতে আইসক্রিম খেতে খেতে সারা পাড়া ঘুরে বেরিয়েছি কারণ, হোলি না খেলতে পারার দুঃখ, এখনও কাটিয়ে উঠতে পারছি না।' তিনি কেন দোল খেলতে পারেননি সেই উত্তর অবশ্য অজানা। তবে এর জন্য যে নায়িকার বেশ অনেকটা আপসোস রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, এর আগে 'চিরদিনই তুমি যে আমার…' ধারাবাহিকে জীতুর বিপরীতে দেখা যেত দিতিপ্রিয়া রায়কে। তবে তাঁদের মধ্যে কিছু ম্যাসেজ নিয়ে সমস্যা শুরু হয়। সেই সমস্যার আঁচ এসে পড়ে স্যোশাল মিডিয়াতেও। তারপর তা নিয়ে ব্যাপক জলঘোলা শুরু হয়।

এক পর্যায় শোনা যায় জীতু নাকি এই মেগা ছাড়ছেন। তাতে মেগার দর্শকরা খুবই উত্তেজিত হয়ে ওঠেন। জীতু-ভক্তরা জানান তাঁরা এই মেগা বয়কট করবেন। এরপর জানা যায় দিতিপ্রিয়া মেগা ছাড়ছেন। তারপরই দিতিপ্রিয়ার জায়গায় আসেন শিরিন। তাঁর সঙ্গে জীতুর রসায়ন দর্শকদের মনে ধরে। নতুন এই জুটিকে স্বাদরে গ্রহণ করেন দর্শকরা।