Jeetu Kamal: ‘চারটে আমলকি, দুটো করলা, হলুদের একটা কন্দ…’! সকালে উঠে এসব খাবার চাই-ই চাই জীতুর

হামেশাই শরীরচর্চার ভিডিয়ো শেয়ার করতে দেখা যায় জীতু কমলকে। তবে তাঁর ডায়েট শুনলে আপনার চোখ উঠতে পারে কপালে!

Published on: Jan 19, 2026 5:10 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জীতু কমল এখন নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক দিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মজবুত হয়েছে অভিনেতার ফ্যানবেস। হামেশাই শরীরচর্চার ভিডিয়ো শেয়ার করতে দেখা যায় ‘আর্য স্যার’কে। তবে তাঁর ডায়েট শুনলে আপনার চোখ উঠতে পারে কপালে!

সকালে উঠে কোন তিনটি খাবার চাই-ই চাই জীতুর?
সকালে উঠে কোন তিনটি খাবার চাই-ই চাই জীতুর?

ফিটনেস ফ্রিক জীতু কমল কী খান সারাদিনে? তাঁর এক ঝলক ভাগ করে নিয়েছিলেন নিজেই। এক রেডিয়ো চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জীতুকে বলতে শোনা যায়, ‘আমার শিডিউল শুনলে, তুমি অবাক হয়ে যাবে। আমি সকালবেলা চারটে আমলকি, দুটো করলা, হলুদের একটা কন্দ… আমি আজকেও সেটাই খেয়ে এসেছি। এগুলো সব খাই। না খেলে আমাকে ট্রিগার দেয় না। মনে হয় যেন কিছুই খাইনি আমি, ওটা আমার অ্যাডিকশন’।

আরও পড়ুন: ‘আমি নিশ্চিত নই…’! ৮ বছরের বাচ্চা বরকে মনে ধরছে না নেহা কক্করের? ইনস্টায় বড় ঘোষণা

আর সারাদিনে? জীতু জানান যে, স্বাদ নিয়ে তাঁর খুব বেশি চাহিদা নেই। বরং সময়মতো খাবার পেলেই হল। বলেন, ‘এর পরে যে কাজে থাকি না কেন, আমি একটু দই-ফল খাই। এমন না আমি এই প্রফেশনে আছি বলে। এটা আমার মায়ের শিক্ষা। আমার খুব পরিবার এটা করে। খুব বেশি খাবার বা তেল দিয়ে খাবার আমি খাই না। খুব সীমিত খাবার খাই। এমন না খাবার খুব টেস্টি হতে হবে। সময়মতো খাওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ন।’

আরও পড়ুন: একেবারে ছিমছাম সাজ, কিন্তু মায়ের মতোই সুন্দরী ঋতুপর্ণা-কন্যা! কেমন দেখতে হল ঋষণাকে?

জীতু বড় চরিত্র হিসাবে প্রথম সুযোগ পান ‘সাঁঝবেলা’ সিরিয়ালে। এরপর ‘ভোলা মহেশ্বর’, ‘রাগে অনুরাগে’, ‘মিলন তিথি’-র মতো সিরিয়ালে প্রধান মুখ হিসেবে দেখা মেলে তাঁর। ‘অপরাজিত’-তে সত্যজিৎ রায় হয়ে সকলকে চমকে দিয়েছিলেন রীতিমতো। এই সিনেমার জন্য ১০ কেজি মতো ওজন কমিয়েছিলেন।

আরও পড়ুন: হেরে গেল পরশুরাম, টিআরপি টপার পরিণীতা না বিদ্যা ব্যানার্জি? চিরদিনই নেমে গেল দশে, স্লট পেল না তারে ধরি ধরি…

আপাতত চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত। যেখানে তাঁকে আর্য সিংহ রায়ের চরিত্রে দেখা যাচ্ছে। একাধিক বিতর্কের মুখোমুখি হয়েছেন চিরদিনই-র সেটে। সহকর্মীদের সঙ্গে তাঁর ঝামেলারও নিত্য খবর আসে। যদিও জীতু ভক্তরা এসব নেতিবাচকতায় কান দিতে একেবারেই নারাজ।