Jeetu Kamal: জীতুর হাতের এ কী হাল! আর্য স্যার কোন কাজ করতে গিয়ে পেলেন চোট? চিন্তায় ফ্য়ানেরা

জিমে কসরৎ করতে গিয়ে হাতের ছাল-চামড়া উঠে কেলেঙ্কারি কাণ্ড। জীতুকে শরীরের যত্ন নেওয়ার আবেদন ফ্যানেদের। 

Published on: Dec 06, 2025 6:07 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত মাসেই ফিল্মের শ্যুটিং সেটে সংজ্ঞা হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জীতু কমল। সংক্রমণের জেরে দিন কয়েক হাসপাতালেই কাটাতে হয় অভিনেতাকে। এরপর চিরদিনই তুমি যে আমার-এর নায়িকা (এখন প্রাক্তন) দিতিপ্রিয়ার সঙ্গে মনোমালিন্য়ের জেরে চর্চায় থেকেছেন অভিনেতা।

জীতুর হাতের এ কী হাল! আর্য স্যার কোন কাজ করতে গিয়ে পেলেন চোট? চিন্তায় ফ্য়ানেরা
জীতুর হাতের এ কী হাল! আর্য স্যার কোন কাজ করতে গিয়ে পেলেন চোট? চিন্তায় ফ্য়ানেরা

দিতিপ্রিয়া সিরিয়াল থেকে সরে দাঁড়ানোর পর বিতর্কের রেশ খানিক থেমেছে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ জীতু। নিজের মনের কথা সবসময় শেয়ার করে নেন তাঁর ‘ভগবান’ দর্শকদের সঙ্গে। সম্প্রতি নিজের একটি জিমের ভিডিয়ো শেয়ার করেছেন জীতু। যা দেখে চোখ ছানাবড়া ভক্তদের। অনেকেই উদ্বিগ্ন জীতুর সেই ভিডিয়ো দেখে।

বছর ৩৫-এর জীতু কমলকে সেই ভিডিয়োতে জিমের অন্দরে কসরত করতে দেখা গিয়েছে। কখনও শরীরটা উলটো করে ঝুলিয়ে দিচ্ছেন জীতু। কখনও আবার লোহার রড ধরে ঝুলতে ঝুলতে লম্বা পথ এগিয়ে যাচ্ছেন। আবার কখনও উলটো হয়ে ঝুলেই নাচতে শুরু করে দিচ্ছেন নায়ক। সেই ভিডিয়োর শেষেই দেখা গেল এই কীর্তির জেরে জীতুর হাতের কী হাল হয়েছে! হাতের চামড়া উঠে গিয়ে লাল দগদগে পরিস্থিতি, তবে জীবনটা জীতু এইভাবেই মন খুলে বাঁচতে চান, তা স্পষ্ট তাঁর পোস্টে।

জীতুর পোস্ট দেখে অনেক ফ্যানই উদ্বিগ্ন। একজন লেখেন, ‘জিম করছো মানলাম, কিন্তু নিজের শরীরকে কষ্ট দিয়ে নয় প্লিজ। শরীরের যত্ন নাও’। অনেকে ভক্তই জীতুকে পরামর্শ দিয়েছেন নিজের শরীরের প্রতি যত্নশীল হতে।

ওদিকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দিতিপ্রিয়ার জায়গা নিয়েছেন শিরিন পাল। অল্প কয়েকদিনই অভিনেতা জীতু কমলের সঙ্গে তাঁর রসায়ন জমে উঠেছে। নতুন অপর্ণার সঙ্গে আর্যর প্রেম জমে ক্ষীর। দিতিপ্রিয়া ঘনিষ্ঠদৃশ্যে অভিনয়ে আপত্তি তুলেছিলেন, কিন্তু শিরিন জীতুর সঙ্গে প্রেমের দৃশ্য়ে সাবলীল। বিয়ের প্রোমোতে দুজনের চোখাচোখিতে মন হারিয়েছে দর্শক। আর্য-অপর্ণার রিইউনিয়নের দৃশ্যে পরস্পরকে জড়িয়ে ধরার কায়দা প্রশংসা কুড়িয়েছে সোশ্যালে। আপতত সিরিয়াল পাড়ার টক অফ দ্য টাউন এই মেগা। টিআরপি তালিকাতেও সেরা পাঁচে জায়গা ধরে রেখেছে। দিতিপ্রিয়া সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর চিরদিনই তুমি যে আমারের টিআরপি রেটিং-এ কোনও প্রভাব পড়েনি। নতুন নায়িকার আগমনে বরং জীতু ভক্তদের মুখে চওড়া হাসি।