Jeetu Kamal: T20 বিশ্বকাপে গো-হারান হার, নিউজিল্য়ান্ডকে ‘বড়বাজার একাদশ’ বলে কটাক্ষ জীতুর!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সহজ জয় নিয়ে ক্রিকেট বিশ্বে এখন ধন্য ধন্য পড়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কিউয়ি বাহিনীকে যেভাবে পর্যুদস্ত করল টিম ইন্ডিয়া, তা এক কথায় অবিশ্বাস্য। ফাইনাল ম্যাচকে শেষে পাড়া ক্রিকেটের সঙ্গে তুলনা করে বসলেন জীতু!
দীর্ঘ প্রতীক্ষার অবসান! নিউজিল্যান্ডকে ফাইনালে পর্যুদস্ত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া। আর ভারতের এই রাজকীয় জয়ের পর সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের বাণ ছুড়লেন অভিনেতা জীতু কমল। কিউয়িদের এই ‘গো-হারা’ হার নিয়ে জীতুর পোস্ট এখন নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল।

জীতুর সেই ট্রোল পোস্ট:
জীতু কমল তাঁর পোস্টে সরাসরি কিউয়ি বাহিনীকে নিশানা করে লিখেছেন, ‘টি-টোয়েন্টি ফাইনাল কখন শুরু হবে কারুর জানা আছে? আমি বড়বাজার একাদশের খেলা দেখছি সন্ধ্য়ে থেকে। ইন্ডিয়ার প্লেয়ারদের মতো দেখতে কিছু প্লেয়ার বড়বাজারকে কী ক্য়ালান ক্যালালো। ভালো প্রস্থেটিক মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু (টলিপাড়ার নামী রূপটান শিল্পী)।’
আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পুরনো হারের ক্ষোভ আজ সুদে-আসলে মিটিয়ে নিয়েছে রোহিত-বাহিনী। জীতুর এই তীক্ষ্ণ রসিকতা ভক্তরা দারুণ উপভোগ করছেন। অনেকেই বলছেন, জীতু ঠিক আমাদের মনের কথাটাই বলেছেন। একজন লেখেন,'মজা করতে আর আনন্দে বাঁচতে তোমার থেকে শেখা উচিত! এরকমই থেকো'। আরেকজন লেখেন, ‘তুখোড়। যা বলেছো, একপেশে পাড়া ক্রিকেট’।
ল্য়াজে-গোবরে কিউয়িরা:
এদিন ‘পনোতি’ নামে পরিচিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই জয়ের হাসি হাসল সূর্য কুমার যাদবরা। কোনও লড়াই হলো না, কোনও উত্তেজনা দানা বাঁধতে পারল না—বরং শুরু থেকে শেষ পর্যন্ত চলল ভারতের একক আধিপত্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে নিউজিল্যান্ডকে কার্যত ‘খড়কুটোর’ মতো উড়িয়ে দিয়ে ৯৬ রানে ম্য়াচ জিতল টিম ইন্ডিয়া। বড় ম্যাচে কিউয়ি জুজু কাটিয়ে ভারতের এই সহজ জয় এখন কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখে তৃপ্তির জোয়ার এনে দিয়েছে। বিশ ওভার ব্যাটও করেত পারেনি নিউজিল্যান্ড। টসে হারলেও কিউয়িদের সামনে ২৫৫ রানের পাহাড় খাড়া করেছিল সঞ্জু স্যামসনরা। সেই পাহাড়ের ভারেই চাপা পড়ল নিউজিল্যান্ড।
১৯ ওভারে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় কিউয়িদের ইনিংস।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











