অঙ্কুশের পর এবার জীতু, DBD খ্যাত রোদ্দুরকে দেখতে হাসপাতালে গেলেন অভিনেতা

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছুদিন ধরেই ডান্স বাংলা ডান্স খ্যাত রোদ্দুর চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর পৌঁছে গিয়েছে সর্বত্র। মাত্র পাঁচ বছরের এই ছেলেটি এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে লড়াই করছে মৃত্যুর সঙ্গে। এবার ছোট্ট খুদের পাশে দাঁড়ালেন জীতু।

Mar 10, 2026, 21:15:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছুদিন ধরেই ডান্স বাংলা ডান্স খ্যাত রোদ্দুর চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর পৌঁছে গিয়েছে সর্বত্র। মাত্র পাঁচ বছরের এই ছেলেটি এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে লড়াই করছে মৃত্যুর সঙ্গে। গতকাল রোদ্দুরকে দেখতে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অঙ্কুশ। এবার ছোট্ট খুদের পাশে দাঁড়ালেন জীতু।

অঙ্কুশের পর এবার জীতু, DBD খ্যাত রোদ্দুরকে দেখতে হাসপাতালে
অঙ্কুশের পর এবার জীতু, DBD খ্যাত রোদ্দুরকে দেখতে হাসপাতালে

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেড়ে শুয়ে রয়েছে ছোট্ট রোদ্দুর। তাকে মনে সাহস জোগাচ্ছেন জীতু। তবে শুধু হাসপাতালে তিনি রোদ্দুরকে দেখতে গিয়েছেন তা নয়, রোদ্দুরের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন অভিনেতা।

আরও পড়ুন: 'আমি বানাতে দেব না...', কেন নিজের বায়োপিক তৈরিতে আপত্তি মিঠুনের?

এই পোষ্টের মাধ্যমে আরও একবার সকলের কাছে রোদ্দুরের পাশে দাঁড়ানোর আবেদন করা হয়। ব্যাংকের সমস্ত ডিটেইলস দিয়ে বারবার সকলকে অনুরোধ করা হয় যেন সবাই মিলে ছোট্ট প্রাণটিকে ফিরিয়ে আনার জন্য পাশে দাঁড়ান পরিবারের।

গতকাল অঙ্কুশ হাজরা জানিয়েছিলেন, জি বাংলার তরফ থেকে তিনি রোদ্দুরের অসুস্থতার খবর জেনেছিলেন। এরপর ভিডিও কলে যোগাযোগ করেন তিনি। ফোনে অভিনেতাকে দেখেই যেভাবে রোদ্দুর তাঁকে দেখা করার জন্য বলে, তাতে আর নিজেকে ধরে রাখতে পারেননি অভিনেতা।

আরও পড়ুন: বড় পর্দার গণ্ডি ছাড়িয়ে হইচই-এর পর্দায় আসছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’, শুভ মুক্তি কবে?

রোদ্দুরের মায়ের কথায়, বিগত বেশ কিছুদিন ধরেই জ্বর আসছিল রোদ্দুরের। প্রাথমিকভাবে মনে হয়েছিল ভাইরাল জ্বর কিন্তু পরেই জ্বর না কমায় সমস্ত টেস্ট করানো হয়। টেস্ট করার পরেই জানা যায় ফুসফুসের কিছু অংশ সংক্রমিত হয়েছে, সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় রোদ্দুরকে।

ইতিমধ্যেই জি বাংলার ডান্স বাংলা ডান্স অনুষ্ঠানের গোটা টিম রোদ্দুরের বাবার সঙ্গে যোগাযোগ করেছে। সবাই ছোট্ট খুদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এই মুহূর্তে নিজের ছেলেকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়াই হল রোদ্দুরের অভিভাবকদের একমাত্র উদ্দেশ্য।