Jeetu Kamal: টিআরপি ভালো হয়েও বন্ধ হবে চিরদিনই তুমি যে আমার? ‘ঠকানোর চেয়ে ঠকে যাওয়া…’, ইনস্টাগ্রামে কী ইঙ্গিত জিতুর

জিতুর সঙ্গে শট দিতে রাজি নন দিতিপ্রিয়া। তিনি নাকি জানিয়েছেন, রোম্যান্টিক সিন করলেও ‘টাচ’ করা যাবে না। এমনকী, ডামি দিয়ে সিন করাতে হচ্ছে। নায়ক-নায়িকাকে একসঙ্গে দেখাই যাচ্ছে না ফ্রেমে।

Published on: Nov 17, 2025 11:23 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেলি জগতের অন্দরে বিশাল কোন্দল। এমনকী, এরকম ঘটনা এর আগে ঘটেছে বলেও মনে হয় না। জি বাংলার চ্য়ানেলের জনপ্রিয় ধারাবাহিকের নায়িকার একেবারে পছন্দ হচ্ছে না নায়ককে। একসঙ্গে শট পর্যন্ত দিতে রাজি নয় তিনি সেই নায়কের সঙ্গে। রোম্যান্টিক সিন করলেও ‘টাচ’ করা যাবে না। এমনকী, ডামি দিয়ে সিন করাতে হচ্ছে। নায়ক-নায়িকাকে একসঙ্গে দেখাই যাচ্ছে না ফ্রেমে।

দিতিপ্রিয়ার সঙ্গে ঝামেলার মাঝে, ইনস্টাগ্রাম স্টোরিতে কোন দিকে ইঙ্গিত জিতুর?
দিতিপ্রিয়ার সঙ্গে ঝামেলার মাঝে, ইনস্টাগ্রাম স্টোরিতে কোন দিকে ইঙ্গিত জিতুর?

যদিও নিজমুখে ব্য়াপারটা নিয়ে রা কাটেননি এই নায়িকা, অর্থাৎ দিতিপ্রিয়া রায়। তবে ধারাবহিকের নায়ক জিতু কমল সরাসরি সবটা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। আর ট্রেন্ড ফলো করলে দেখা যাচ্ছে যে, নেটপাড়ার বড় একটা অংশ জিতু কমলের পক্ষেই গিয়েছেন।

এদিকে, এইসব বিতর্কের মাঝে জিতু তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশের কবি মাহবুব সর্দার সবুজের লেখা একটি কবিতা ভাগ করে নিয়েছেন। সেই কবিতাটির নাম ‘আত্মার শান্তি’।

যেখানে লেখা, ‘ঠকানোর চেয়ে ঠকে যাওয়া সত্যিই ভালো/ কারণ ঠকে গেলে কষ্ট থাকে,/ তবু থাকে আত্মার শান্তি-/ কখনো কারো অভিশাপ বয়ে বেড়াতে হয় না।’

আবার এই কবিতার আরেকটি জায়গায় লেখা হয়েছে, ‘সত্যের পথে থাকা শ্রেয়,/ যেখানে কারো ক্ষতি নয়,/ শুধু থাকে নিজের বিবেকের প্রশান্তি।’

এবার প্রশ্ন, জিতুর এই তীর কী দিতিপ্রিয়ার দিকেই?

জিতু কমলের ইনস্টাগ্রাম স্টোরি।
জিতু কমলের ইনস্টাগ্রাম স্টোরি।

বিবাদের খবর এসেছিল মাসখানেক আগে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছিলেন দিতিপ্রিয়া। নায়ক জিতু কমলের নামে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন সোশ্যাল মিডিয়াতে।

দিতিপ্রিয়া রায়। বেশ লম্বা পোস্টে দিতিপ্রিয়া যে অভিযোগগুলি তুলেছেন, তাতে বোঝা যাচ্ছে তিনি জিতুর ব্যাবহারে বেশ অসন্তুষ্ট। জানান যে, হোয়াটসঅ্য়াপে এমন কিছু বার্তা তিনি পেয়েছেন জিতুর থেকে, বা কিছু ইয়ার্কি মেরেছেন নায়ক, যাতে তিনি অপ্রস্তুত। এদিকে দিতিপ্রিয়ার সেই অভিযোগ আবার জিতু ‘ছেলে মানুষ, ভুল বুঝেছে’ বলে উড়িয়ে দেন। তখনের মতো প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে ব্যাপারটা ধামাচাপাও পড়ে যায়।

তবে মাথাচড়া দেয় গত সপ্তাহে। ১৪ নভেম্বর খবর আসতে থাকে চিরদিনই তুমি যে আমার-এর সেটে ফের লেগেছে বাওয়াল। দেরি করে আসছেন নায়িকা। নায়কের অসুস্থতাকে ‘মিথ্যে’ ভাবছেন, নায়ক তাঁকে ছুঁতে পারবেন না শর্ত চাপিয়েছেন! এদিকে দিতিপ্রিয়ার সঙ্গে যোগাযোগ করলে, তিনি ব্য়াপারটা উড়িয়ে দেন। তবে জিতু লম্বা পোস্ট লেখেন পেসবুকে। জানিয়ে দেন, লোকমুখে শুনেছেন দিতিপ্রিয়ার দাবি তিনি ‘খারাপ মানুষ, কোনো নায়িকার সঙ্গে কাজের যোগ্য নন’। এমনকী, জিতু নিজের সেই পোস্টে এমনটাও জানান যে, ধারাবাহিকের প্রযোজনা সংস্থার যে ক্রিয়েটিভ টিম, তারা সরাসরি না হলেও ঘুরিয়ে তাঁকে কাজ ছেড়ে দেওয়ার ইঙ্গিতও দিচ্ছে। এখন দেখার কী লেখা আছে টিআরপি তালিকায় এত ভালো স্থানে থাকা এই মেগার কপালে।

News/Entertainment/Jeetu Kamal: টিআরপি ভালো হয়েও বন্ধ হবে চিরদিনই তুমি যে আমার? ‘ঠকানোর চেয়ে ঠকে যাওয়া…’, ইনস্টাগ্রামে কী ইঙ্গিত জিতুর