Jeetu Bad Habit: আর্যস্যারের রোম্যান্সে বুঁদ ভক্তরা! ‘ঠকায় বুঝেও আমি…’, এই স্বভাবটাই নাকি খারাপ জীতু কমলের
জীতুর ফ্যানপেজ থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে, চিরদিনই তুমি যে আমার-এর ‘আর্য সিংহ রায়’কে দেখা গেল নিজের একটি ভালো ও আরেকটি খারাপ স্বভাব নিয়ে কথা বলতে।
এখন আর্য সিংহ রায়ের ক্রেজ নেটপাড়ায় আকাশচুম্বী! ঠিকই ধরেছেন জীতু কমলের কথা উঠছে। আজকাল প্রায় নিত্যদিনই ভক্তরা উপহারে ভরিয়ে দিচ্ছেন অভিনেতাকে। এমনকী, জীতুর বারংবার নিষেধেও অবস্থার উন্নতি হয়নি। এমনকী, মাঝে যখন শোনা গিয়েছিল যে, দিতিপ্রিয়া রায়ের সঙ্গে বিবাদের পর, জীতু ছাড়তে পারেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। তখনি রীতিমতো বিপ্লব শুরু হয় নেটপাড়ায়। এমনকী, জীতুকে বাদ দিলে জি বাংলার ধারাবাহিক বয়কট করার।

জীতুর একটি ফ্যানপেজ থেকে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যা তাঁর কোনো এক সাক্ষাৎকারের একটি অংশ। যেখানে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে নিজের একটি খারাপ ও একটি ভালো স্বভাব।
আরও পড়ুন: তিনি নাকি ‘কালা জাদু করেন’! মা হতে চান সুশান্ত-প্রাক্তন রিয়া, জানান, ‘শরীর বাচ্চা চায়, কিন্তু…’
‘আমার ভালো স্বভাব হচ্ছে আমি খুব তাড়াতাড়ি লোকজনকে বিশ্বাস করি। এটা আমার গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট নয়।’, বলেন জীতু। তাহলে ‘খারাপ স্বভাব’ কোনটি? জীতুর জবাব ছিল, ‘লেকজন আমাকে খুব ঠকায়, সেটা বুঝেও আমি আবার বিশ্বাস করি, এটা আমার ব্যাড হ্যাবিট’। এই ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়, ‘সহজে লোকজন কে বিশ্বাস করা এই মানুষগুলোর মন অনেক সুন্দর হয় যেমন তুমি জীতুদা’!
চিরদিনই তুমি যে আমার-এর আগে ২০২১ সালে আকাশ আটের একটি সিরিয়াল ‘হয়তো তোমারই জন্য’-তে কাজ করেছিলেন। ছোট পর্দায় জীতুর পা রাখা ২০১০ সাল নাগাদ, ‘নিয়তি’ নামক একটি ধারাবাহিকে। তবে সাফল্য এনে দেয় ‘মিলন তিথি’ ‘রাঙিয়ে দিয়ে যাও’। ‘অর্ধাঙ্গিনী’তে কাজ করার সময় নবনীতা দাসের সঘঙ্গে প্রেম ও বিয়ে। যদিও সেই বিয়ের মেয়াদ মাত্র ৩ বছর।
বড় পর্দায় জীতুকে প্রভূত সাফল্য দিয়েছে ২০২২ সালের অপরাজিত ছবিটি। যেখানে তিনি সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর মানুষ সিনেমায় কাজ করেন জিতের সঙ্গে। অরণ্যের প্রাচীন প্রবাদ, গৃহপ্রবেশের মতো সিনেমাতেও জীতুর অভিনয় মন কাড়ে দর্শকদের। সামনেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে সিনেমা ‘আমি আমার মতো’র রিলিজ। এর আগে তাঁদের জুটি সাফল্য পায় ‘বাবুসোনা’-তে।
আপাতত চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। যেখানে দিতিপ্রিয়া ছেড়ে চলে যাওয়ার পর, এসেছে শিরিন পাল। দুজনের কেমিস্ট্রি আজকাল রীতিমতো আগুন ধরাচ্ছে। এমনকী, নেটপাড়ার মত, দিতিপ্রিয়া থাকাকালীন এত মাখোমাখো প্রেমের দৃশ্য দেখেই পাননি তাঁরা।












