Jisshu Troll: খুদে ফ্যানের বারংবার অনুরোধেও গলল না মন, চিপস মুখে তুললেন না যিশু! ‘এত হাবভাব কবে হল…’, কটাক্ষ নেটপাড়ার

যিশু সেনগুপ্তর একটি ভিডিয়ো এসেছে সামনে। যেখানে দেখা গিয়েছে, এক খুদে ভক্তের বারংবার অনুরোধেও তাঁর হাতে থাকা খাবারের প্যাকেট থেকে খেলেন না যিশু। আর তাতেই সমালোচনায় ভরাল নেটপাড়া। 

Feb 9, 2026, 11:01:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এমনিতেই কদিন ধরে ব্যক্তিগত কারণে খবরে রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। রবিবার বেশ রাতের দিকে নীলাঞ্জনা শর্মা একটি পোস্ট শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেরই ধারণা, আইনিভাবে ডিভোর্স হয়ে গিয়েছে এই দম্পতির। তারই মাঝে যিশুর একটি ভিডিয়ো এল সামনে, যা নিয়ে রীতিমতো সমালোচনারমুখে পড়তে হল অভিনেতাকে।

যিশু সেনগুপ্ত।
যিশু সেনগুপ্ত।

একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে সিটি টকিজ শো নামের একটি পেজ থেকে। যেখানে মাথায় টুপি, চোখে সানগ্লাস, গায়ে জার্সিতে দেখা গেল অভিনেতাকে। একটি মাঠে ঢোকার আগে, সেখানে দাঁড়িয়ে থাকা একটি ছেলের সঙ্গে প্রথমে হাত মেলান যিশু। এরপর সেই ছেলেটি নিজের হাতে থাকা একটি চিপসের প্যাকেট এগিয়ে দেন যিশুর দিকে। বারবার অনুরোধ করতে থাকেন, একটি চিপস খাওয়ার। এমকী সেই ছেলেটিকে বলতে শোনা যায়, ‘একটা খেলে কিছু হবে না’। কিন্তু কোনোভাবেই তা মুখে দেননি অভিনেতা। বাচ্চাটির গালে-কাঁধে হাত দিয়ে কিছু বুঝিয়ে বলতেও দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: ভেউভেউ করে কান্না! ছোট ছেলেকে সামলাতে নাজেহাল জেনেলিয়া, শেষে চুমু দিয়ে ভাঙালেন মান

তবে অভিনেতার এই ‘না খাওয়া’ নিয়েই ওঠে সমালোচনার ঝড়। এই পোস্টের কমেন্ট সেকশন ভরে যায় নেতিবাচক মন্তব্যে। একজন লেখেন, ‘কমদামি জিনিস খাবে না ওরা’। আরেকজন লেখেন, ‘ভাই অচেনা লোকেদের আসলে বিশ্বাস করতে পারে না’। অন্য কমেন্টে লেখা, ‘ভাই তুই আমাকে দিলে আমি নিশ্চই খেতাম তোর ওই খাবারের মূল্য আমার কাছে অনেক’। আরেকজন লেখেন, ‘এর এত হাবভাব কবে হল’!

আরও পড়ুন: ‘কাউকে সাহস দেব না, আমার সাথে দুর্বব্যহার করার…’! লিখল ‘লাট্টু’ অভিনব, পরশুরামের সেটে ঝামেলা কি এখনও চলছে?

তবে যিশুর পক্ষও নিয়েছেন কেউ কেউ। একজন মন্তব্য করেছেন, ‘একটা মানুষের সেই মুহূর্তে কিছু খাওয়ার ইচ্ছে নাও হতে পারে, এটা নিয়েও কেন ভিডিয়ো বানিয়ে পোস্ট করা হবে।’ আরেকজন লেখেন, ‘সত্যি আমরা তারকাদের খুব জলদিই আজকাল বিচার করে ফেলি।’

বর্তমানে শুধু বাংলায় নয়, বলিউড ও সাউথের ইন্ডাস্ট্রিতেও একের পর এক কাজ করে চলেছেন। খুব জলদি তাঁকে ভূত বাংলা সিনেমাতে দেখা যাবে, যাতে রয়েছেন অক্ষয় কুমারও। অভিনেতা সৌরভ দাসের সাথে 'হোয়াই সো সিরিয়াস' নামক একটি নতুন প্রযোজনা সংস্থা শুরু করেছেন। যেই সংস্থা থেকে প্রসেনজিৎ-শুভশ্রীকে নিয়েএকটি সিনেমা আসার কথা রয়েছে। এই ছবিতে যিশু নিজেও অভিনয় করতে পারেন।