Jojo Husband: ১৮ বছরে পালিয়ে বিয়ে! দাম্পত্যের ৩১ বছর পার, তবে একসঙ্গে থাকেন না! জোজোর স্বামীকে চেনেন?

Jojo Husband: লেকে প্রেম করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন, এরপর মাত্র ১৮ বছর বয়সেই বিয়ে সেরে নেন জোজো। তাঁর স্বামীকে চেনেন?

Published on: Jan 17, 2025 1:45 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link
1/10
মাত্র ১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন জোজো! মিস থেকে হয়েছিলেন মিসেস, তবে দর্শক-শ্রোতাদের কাছে আজও তিনি মিস জোজো নামেই পরিচিত। ৬ বছর বয়স থেকে মঞ্চে গান গাইছেন জোজো, করেছেন অভিনয়ও। সদ্যই ৫০-এ পা দিয়েছেন।  expand-iconView Photos in a new improved layout
Published on Jan 17, 2025 1:45 PM

মাত্র ১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন জোজো! মিস থেকে হয়েছিলেন মিসেস, তবে দর্শক-শ্রোতাদের কাছে আজও তিনি মিস জোজো নামেই পরিচিত। ৬ বছর বয়স থেকে মঞ্চে গান গাইছেন জোজো, করেছেন অভিনয়ও। সদ্যই ৫০-এ পা দিয়েছেন। 

2/10
বাংলা গানের দুনিয়ার পরিচিত মুখ জোজো। কিন্তু তাঁর স্বামীকে চেনেন কী? ১৭ই জানুয়ারি জোজোর ৩১তম বিবাহবার্ষিকী। এদিন স্বামীর সঙ্গে পুরোনো ছবি পোস্ট করে নস্টালজিক সারেগামাপা-র বিচারক।  expand-iconView Photos in a new improved layout
Published on Jan 17, 2025 1:45 PM

বাংলা গানের দুনিয়ার পরিচিত মুখ জোজো। কিন্তু তাঁর স্বামীকে চেনেন কী? ১৭ই জানুয়ারি জোজোর ৩১তম বিবাহবার্ষিকী। এদিন স্বামীর সঙ্গে পুরোনো ছবি পোস্ট করে নস্টালজিক সারেগামাপা-র বিচারক। 

3/10
জোজোর স্বামীর নাম কিংশুক মুখোপাধ্যায়। গানের দুনিয়া তাঁকে চেনে বাবলু নামে। যদিও এখন সঙ্গীতের জগত নয়, বরং প্রকৃতির হাতছানিতে শহর থেকে দূরে থাকেন কিংশুক।  expand-iconView Photos in a new improved layout
Published on Jan 17, 2025 1:45 PM

জোজোর স্বামীর নাম কিংশুক মুখোপাধ্যায়। গানের দুনিয়া তাঁকে চেনে বাবলু নামে। যদিও এখন সঙ্গীতের জগত নয়, বরং প্রকৃতির হাতছানিতে শহর থেকে দূরে থাকেন কিংশুক। 

4/10
জোজো ও তাঁর স্বামী কিংশুকের এক কন্যা সন্তান বাজো (ভালো নাম মেহকা মুখোপাধ্যায়)। ২০১৯ সালে পুত্র সন্তান আদি (আদীপ্ত)কে দত্তক নেন জোজো। কর্মসূত্রে মেয়ে থাকে বেঙ্গালুরুতে, স্বামীও কর্মসূত্রে সঙ্গে থাকেন ডুয়ার্সে। লং ডিসট্যান্ট বিয়ে জোজোর। expand-iconView Photos in a new improved layout
Published on Jan 17, 2025 1:45 PM

জোজো ও তাঁর স্বামী কিংশুকের এক কন্যা সন্তান বাজো (ভালো নাম মেহকা মুখোপাধ্যায়)। ২০১৯ সালে পুত্র সন্তান আদি (আদীপ্ত)কে দত্তক নেন জোজো। কর্মসূত্রে মেয়ে থাকে বেঙ্গালুরুতে, স্বামীও কর্মসূত্রে সঙ্গে থাকেন ডুয়ার্সে। লং ডিসট্যান্ট বিয়ে জোজোর।

5/10
৩১তম বিবাহবার্ষিকীতে নিজের লং ডিসট্যান্ট দাম্পত্য নিয়ে অকপট জোজো। তিনি লেখেন, ‘হে ভগবান! চোখের পলকে ৩১ বছর পার করে ফেললাম। আমার মনে হয় আমরা দুজন সত্যি ভাগ্যবান যে জীবনে এই চড়াই উতরাই গুলো দেখেছি। ভালোসময়, খারাপ সময়…….লোকে বলে লং ডিসট্যান্ট বিয়ে টেকে না। তবে আমার মনে হয় যবে থেকে নিজেদের পেশাদার জীবনের জন্য আমরা আলাদা থাকা শুরু করেছি দুজনেই আরও পরিণত হয়েছি’।  expand-iconView Photos in a new improved layout
Published on Jan 17, 2025 1:45 PM

৩১তম বিবাহবার্ষিকীতে নিজের লং ডিসট্যান্ট দাম্পত্য নিয়ে অকপট জোজো। তিনি লেখেন, ‘হে ভগবান! চোখের পলকে ৩১ বছর পার করে ফেললাম। আমার মনে হয় আমরা দুজন সত্যি ভাগ্যবান যে জীবনে এই চড়াই উতরাই গুলো দেখেছি। ভালোসময়, খারাপ সময়…….লোকে বলে লং ডিসট্যান্ট বিয়ে টেকে না। তবে আমার মনে হয় যবে থেকে নিজেদের পেশাদার জীবনের জন্য আমরা আলাদা থাকা শুরু করেছি দুজনেই আরও পরিণত হয়েছি’। 

6/10
তিনি আরও লেখেন, ‘আমাদের বন্ডিং আরও মজবুত হয়েছে… তুমি জীবনের সব সিদ্ধান্তে আমার পাশে থেকেছো, ভালো-খারাপ, ঠিক-ভুল সব। আমরা একদম ভিন্ন মেরুর দুই মানুষ একসঙ্গে বড় হয়েছি, এবার বুড়ো হব। ভগবানকে ধন্যবাদ যে উনি তোমাকে আমার জীবনে এনে দিয়েছেন।’ expand-iconView Photos in a new improved layout
Published on Jan 17, 2025 1:45 PM

তিনি আরও লেখেন, ‘আমাদের বন্ডিং আরও মজবুত হয়েছে… তুমি জীবনের সব সিদ্ধান্তে আমার পাশে থেকেছো, ভালো-খারাপ, ঠিক-ভুল সব। আমরা একদম ভিন্ন মেরুর দুই মানুষ একসঙ্গে বড় হয়েছি, এবার বুড়ো হব। ভগবানকে ধন্যবাদ যে উনি তোমাকে আমার জীবনে এনে দিয়েছেন।’

7/10
স্বামীর জন্যই আজ তিনি পরিণত নারী বিশ্বাস জোজোর। কিংশুক তাঁকে নিজের শর্তে জীবন বাঁচার অধিকার দিয়েছে, সেই জন্যও ধন্যবাদ জানান গায়িকা। একসঙ্গে ৫০তম বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে চান, জানান জোজো। expand-iconView Photos in a new improved layout
Published on Jan 17, 2025 1:45 PM

স্বামীর জন্যই আজ তিনি পরিণত নারী বিশ্বাস জোজোর। কিংশুক তাঁকে নিজের শর্তে জীবন বাঁচার অধিকার দিয়েছে, সেই জন্যও ধন্যবাদ জানান গায়িকা। একসঙ্গে ৫০তম বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে চান, জানান জোজো।

8/10
ছেলে আদি ও মেয়ে বাজোর সঙ্গে জোজো।  expand-iconView Photos in a new improved layout
Published on Jan 17, 2025 1:45 PM

ছেলে আদি ও মেয়ে বাজোর সঙ্গে জোজো। 

9/10
এক টক শো-তে এসে জোজো জানিয়েছিলেন, রবীন্দ্রসরোবর লেকে কিংশুকের সঙ্গে প্রেম করতেগিয়েছিলেন তিনি। কিছু ক্ষণ পর দেখেন সামনে দাঁড়িয়ে পুলিশ। থানায় ধরে নিয়ে গিয়েছিল দুজনকে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jan 17, 2025 1:45 PM

এক টক শো-তে এসে জোজো জানিয়েছিলেন, রবীন্দ্রসরোবর লেকে কিংশুকের সঙ্গে প্রেম করতেগিয়েছিলেন তিনি। কিছু ক্ষণ পর দেখেন সামনে দাঁড়িয়ে পুলিশ। থানায় ধরে নিয়ে গিয়েছিল দুজনকে। 

10/10
পরের দিনই হবু শ্বশুরবাড়ি চলে গিয়েছিলেন জোজো। এক সপ্তাহের মাথায় বিয়েও করে নেন জোজো এবং কিংশুক। expand-iconView Photos in a new improved layout
Published on Jan 17, 2025 1:45 PM

পরের দিনই হবু শ্বশুরবাড়ি চলে গিয়েছিলেন জোজো। এক সপ্তাহের মাথায় বিয়েও করে নেন জোজো এবং কিংশুক।

Related Photos