জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিলেন জোজো, কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?
বিগত কয়েক দশক থেকে নিজের অসাধারণ গানের মাধ্যমে সকলের মন জয় করে রেখেছেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। তবে একজন অসাধারণ সংগীত শিল্পী হওয়ার পাশাপাশি তিনি ভীষণ ভালো মনের একজন মানুষ। জোজো গানের দুনিয়ার মানুষ হলেও তাঁর বাবা মৃণাল মুখোপাধ্যায় ছিলেন দাপুটে অভিনেতা।
বিগত কয়েক দশক থেকে নিজের অসাধারণ গানের মাধ্যমে সকলের মন জয় করে রেখেছেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। তবে একজন অসাধারণ সঙ্গীতশিল্পী হওয়ার পাশাপাশি তিনি ভীষণ ভালো মনের একজন মানুষ। জোজোর বাবা মৃণাল মুখোপাধ্যায়ও ছিলেন দাপুটে অভিনেতা ও একজন স্বনামধন্য ব্যাক্তি।
ধারাবাহিকে এন্ট্রি জোজোর
বাবা যেমন একজন বিশাল মাপের অভিনেতা ছিলেন, ঠিক তেমনই জোজো একসময় চুটিয়ে অভিনয় করেছেন সিনেমায়। যদিও গায়িকা হিসেবেই তিনি বেশি জনপ্রিয়। তবে এই মুহূর্তের বড় খবর হল, জি বাংলার একটি সিরিয়ালে দেখা যাবে জোজোকে।
তাহলে কি এবার গানের পাশাপাশি অভিনয় নিয়ে আবার নতুন যাত্রা শুরু করলেন তিনি নাকি গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন? না, এর কোনটাই নয় কারণ ধারাবাহিকে জোজোকে দেখা যাবে ঠিকই কিন্তু সেটি অতিথিশিল্পী হিসাবে। জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের একটি বিশেষ পর্বে দেখতে পাওয়া যাবে জোজোকে।
মকর সংক্রান্তি উপলক্ষে ধারাবাহিকে অনুষ্ঠিত হবে পিঠে পুলি উৎসব। এই পর্বের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী। শুধু তাই নয়, এই উৎসবে যোগ দেবেন দাদামণি পরিবার। সবাইকে নিয়ে নাচে গানে মেতে উঠবে সকলে।
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে নিশা এবং উজির মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে ঋষিকে ঘিরে। একদিকে যেমন ঋষিকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে নিশা, তেমন অন্যদিকে স্বামীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার হাত থেকে বাঁচাতে চায় উজি।
কিন্তু এসবের মধ্যে দুই বোনের আসল পরিচয় কি ফাঁস হয়ে যাবে সকলের সামনে? উজির আসল পরিচয় জানার পর তাকে কি আর বিশ্বাস করবে ঋষি? নিশা কি পারবে ঋষিকে শাস্তি দিতে? এই সব কিছুর প্রশ্নের উত্তর জানা যাবে আগামী পর্বে তবে আপাতত উৎসবের আমেজে মেতে উঠবেন সকলে।
News/Entertainment/জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিলেন জোজো, কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?