'আমরা আমাদের মত করেই খুশি…', বিশেষ দিনে স্বামীকে ভালোবাসায় ভরালেন জোজো
মাত্র ১৯ বছর বয়সে মিউজিসিয়ান কিংশুক মুখোপাধ্যায়ের সঙ্গে বৈবাহিক জীবন শুরু করেছিলেন জোজো। কিংশুক মুখোপাধ্যায় যাকে সংগীত জগতে অনেকেই বাবলু নামে চেনেন। স্ত্রীকে সবসময় এগিয়ে রাখলেও নিজে লাইমলাইট থেকে সব সময় দূরে রাখেন কিংশুক বাবু।
মাত্র ১৯ বছর বয়সে মিউজিসিয়ান কিংশুক মুখোপাধ্যায়ের সঙ্গে বৈবাহিক জীবন শুরু করেছিলেন জোজো। কিংশুক মুখোপাধ্যায় যাকে সংগীত জগতে অনেকেই বাবলু নামে চেনেন। স্ত্রীকে সবসময় এগিয়ে রাখলেও নিজে লাইমলাইট থেকে সব সময় দূরে রাখেন কিংশুক বাবু।

একটি সাক্ষাৎকারে জোজো জানিয়েছিলেন, কিংশুককে ভালোবেসে মাত্র এক মাসের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। ভালোবাসার টানে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। যদিও এত বছরের বৈবাহিক জীবনে এক ছাদের তলায় খুব একটা বেশি থাকা হয়নি তাঁদের।
আরও পড়ুন: সম্পন্ন হল রানী ভবানীর শেষ দিনের শ্যুটিং, মন খারাপ দর্শকদের
জোজো কলকাতায় থাকলেও স্বামী কিংশুক থাকেন ডুয়ার্সে। কাজের ফাঁকে সময় পেলেই উত্তরবঙ্গে উড়ে যান সঙ্গীতশিল্পী। একে অপরের থেকে দূরে থাকলেও একে অপরের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি তাঁদের, যার প্রমাণ আবার পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায় জোজোর করা একটি পোস্ট দেখে।
৩২ তম বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট করে জোজো লেখেন, ‘শুভ ৩২তম বিবাহ বার্ষিকী তোমাকে। বাবলু অথবা কিংশুক, তোমাকে যে নামেই ডাকি না কেন তোমার সঙ্গে আনন্দের সাথে আমাদের রোলার কোস্টারের যাত্রার শুভেচ্ছা, আবেগ এবং স্মৃতি থাকবে আমার মনে।’
জোজো লেখেন, ‘আমরা যেমন আছি তেমনই সবসময় আনন্দে থাকব। আমি সারা জীবন নিজেকে ধন্য বলে মনে করব যতবার আমাকে মিসেস জোজো মুখোপাধ্যায় বলে ডাকা হবে।’ উল্লেখ্য, দর্শক-শ্রোতাদের কাছে আজও কিন্তু তিনি মিস জোজো নামেই পরিচিত।
জোজো যে ছবিগুলি পোস্ট করেছেন তার প্রথম টিতে দেখা যাচ্ছে, বিয়ের দিনের ছবি। স্বামীর হাতে লাজুক মুখে সিঁদুর পড়ছেন তিনি। প্রথম ছবিটি দেখে বোঝার উপায় নেই যে এটি জোজোর বিয়ের ছবি। দ্বিতীয় ছবিতে বর্তমান সময়ে তোলা স্বামীর একটি ছবি এবং তৃতীয় ছবিতে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার মুহূর্ত ভাগ করে নেন জোজো। সর্বশেষ ছবিতে দেখা যায় একমাত্র মেয়ের সঙ্গে ছবি তুলছেন মিস্টার এন্ড মিসেস মুখোপাধ্যায়।
আরও পড়ুন: ‘ডিভোর্সের পরেও খারাপ সময় ও আমায়... ‘, নবনীতাকে শুধুই ‘প্রাক্তন’ বলতে নারাজ জীতু
জোজোর বাবা মৃণাল মুখোপাধ্যায় ছিলেন খ্যাতনামা অভিনেতা। ২০১৯ সালের ৭ মে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম দিকে অভিনয় করলেও জোজো মূলত নিজের সংগীতের জন্যই সকলের কাছে সুপরিচিত।
জোজোর মেয়ে এই মুহূর্তে কাজের সূত্রে শহরের বাইরে থাকেন। তবে শুধু মেয়ে নয়, জোজোর রয়েছে আরও এক ছেলে। যার নাম আদি, কিছু বছর আগে যাকে দত্তক নিয়েছিলেন সঙ্গীতশিল্পী। কলকাতায় মায়ের সঙ্গেই থাকি ছোট্ট আদি।
E-Paper











