এই মুহূর্তে জোয়ার ভাটা ধারাবাহিকে দেখানো হচ্ছে, ঋষি কিছুই জানতো না হরিপ্রসাদ মিত্রের মৃত্যু নিয়ে। উজি ঋষিকে বিশ্বাস করলেও নিশা কিন্তু এখনও বিশ্বাস করে উঠতে পারছে না ঋষিকে। এই সবকিছুর মধ্যেই এবার হরিপ্রসাদ মিত্রের শ্রাদ্ধ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিল ঋষি।
এই মুহূর্তে ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে দেখানো হচ্ছে, ঋষি কিছুই জানতো না হরিপ্রসাদ মিত্রের মৃত্যু নিয়ে। উজি ঋষিকে বিশ্বাস করলেও নিশা কিন্তু এখনও বিশ্বাস করে উঠতে পারছে না ঋষিকে। এই সবকিছুর মধ্যেই এবার হরিপ্রসাদ মিত্রের শ্রাদ্ধ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিল ঋষি।
সামনে উঠে আসবে উজি-নিশার পরিচয়?
‘জোয়ার ভাটা’ ধারাবাহিকের নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, ঋষি উজিকে নিয়ে আসানসোলের পৌঁছেছে হরিপ্রসাদ মিত্রের শ্রাদ্ধ অনুষ্ঠান করার জন্য। কিন্তু শ্রাদ্ধের জন্য ছবি লাগবে তাই হরিপ্রসাদ মিত্রের বাড়িতে পৌঁছয় ঋষি। কিন্তু তার আগেই সেখানে পৌঁছে যায় উজি।
বাড়ির সামনে দিয়ে না ঢুকে পেছন দিক দিয়ে এসে প্রবেশ করে। বাড়ির সমস্ত দরজা-জানলা খোলা থাকায় ঢুকতে অসুবিধা হয় না উজির। যেহেতু নিজের বাড়ি তাই কোথায় কি থাকে তা খুঁজে নিতে বিন্দুমাত্র অসুবিধা হয় না তার।
আলমারি থেকে বাবার ফটো বের করে নিয়ে আসে উজি। ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছে যায় ঋষিও। কিন্তু উজিকে দেখার আগেই সেখানে আগে থেকেই উপস্থিত হয়ে যায় নিশা আর আগেভাগেই বোনকে সাবধান করার জন্য সেখান থেকে সরিয়ে নিয়ে যায় সে।
কিন্তু এতকিছুর পরেও কি শেষ রক্ষা হবে? উজি ও নিশার পরিচয় কি জেনে যাবে ঋষি? দুই বোনের আসল সত্যি জেনে গেলে সমস্ত বিশ্বাস কি সরে যাবে ঋষির মন থেকে? এই গল্পের আগামী মোড় কোন দিকে ঘুরবে তা দেখার জন্য আগামী ৮ এবং ৯ ফেব্রুয়ারি দেখুন জোয়ার ভাটা।
প্রসঙ্গত, এই ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে প্রথম থেকেই প্রশংসা কুড়িয়েছেন শ্রুতি দাস। শ্রুতির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করছেন আরত্রিকা মাইতি। টিআরপির দিক থেকে প্রথম দিকে না থাকলেও এই ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে খুব খুশি দর্শকরা।