Guess Who: কোলে বোনু, দিদির দায়িত্ব পালনে ব্য়স্ত নায়িকা, বোনও অভিনেত্রী! চিনলেন দুজনকে?

একরত্তি এক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক কিশোরী। সম্পর্কে দুই বোন। দুজনে কিছুদিন আগেও ছিলেন দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলে পরস্পরের মুখোমুখি স্লটে। চিনতে পারছেন?                                

Published on: Jan 22, 2026 6:42 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সময়টা খুব বেশিদিন আগের নয়, কিন্তু বদলে গিয়েছে অনেক কিছুই। ছবিতে দেখা যাচ্ছে এক মিষ্টি কিশোরীকে, যার কোলে হাসছে ফুটফুটে এক শিশু। কিশোরীর সেই সারল্যমাখা মুখ আজ বাংলার ঘরে ঘরে অত্যন্ত পরিচিত। চিনতে পারছেন কি এই অভিনেত্রীকে? ইনি আর কেউ নন, জি বাংলার ‘জয়ী’ থেকে ‘মিঠিঝোরা’— সবকটি ধারাবাহিকে নিজের অভিনয়গুণে দর্শকদের মন জয় করে নেওয়া দেবাদৃতা বসু।

কোলে বোনু, দিদির দায়িত্ব পালনে ব্য়স্ত নায়িকা, বোনও অভিনেত্রী! চিনলেন দুজনকে?
কোলে বোনু, দিদির দায়িত্ব পালনে ব্য়স্ত নায়িকা, বোনও অভিনেত্রী! চিনলেন দুজনকে?

কে এই একরত্তি শিশু? ছবিতে দেবাদৃতার কোলে যাকে দেখা যাচ্ছে, সে আদতে দেবাদৃতার নিজের ছোট বোন দেবপ্রিয়া বসু। দিদির মতো দেবপ্রিয়াও কিন্তু এখন টলিপাড়ার চেনা মুখ। ‘উমা’, ‘গ্রামের রাণী বীণাপাণি’-র মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে দুই বোনই স্টুডিও পাড়ার অত্যন্ত ব্যস্ত শিল্পী।

ছবিতে কী দেখা যাচ্ছে? ভাইরাল হওয়া এই পুরনো ছবিতে দেবাদৃতার পরনে রয়েছে কালো রঙার টপ, টেনে বাঁধা চুল। বোনকে আগলে দাঁড়িয়ে রয়েছে সে। দিদি-বোনের এই অটুট বন্ধন যে আজকের নয়, বরং ছোটবেলা থেকেই— এই ছবি তারই প্রমাণ। নেটিজেনরা বলছেন, ‘দিদিমণি দিদিমণি ভাবটা দেবাদৃতার ছোটবেলা থেকেই ছিল!’

বাস্তব জীবনে দেবাদৃতা ও দেবপ্রিয়া যেন প্রাণের বন্ধু। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তাঁদের মজার নাচ বা আড্ডার ভিডিও ভাইরাল হয়। দেবপ্রিয়া তাঁর দিদিকে নিজের ‘মেন্টর’ এবং সবথেকে বড় শক্তির জায়গা বলে মনে করেন।

আরও পড়ুন-মেয়ে নিয়াসার চেয়ে মাত্র ২ বছরের বড় দ্বিতীয় বউ! ঋতিকার থেকে কত ‘বুড়ো’ হিরণ?

ছোটবেলার এই ধূসর ছবি আজ দেবাদৃতার সাফল্যের দিনে ভক্তদের কাছে এক বড় উপহার। দিদি আজ সফল অভিনেত্রী, আর সেই ছোট্ট বোনটিও এখন নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে দিদির যোগ্য সঙ্গত দিচ্ছে। টলিউডের এই ‘বসু সিস্টার্স’-এর এই মিষ্টি মুহূর্ত এখন নেটপাড়ায় সুপারহিট!