'মা হওয়ার পর আর সিনেমায় কাজ...', মাতৃত্বের পর কাজল ভুগেছিলেন কোন আত্মগ্লানিতে?

বড় মেয়ের জন্মের পর ২০০৬ সালে ‘ফানা’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন কাজল। মা হওয়ার পর কাজে ফিরে আসায় কতটা উদ্বেগ কাজ করেছিল অভিনেত্রীর মনে?

Published on: Jun 24, 2025 8:57 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অনেকেই আছেন যারা মাতৃত্বকে সামনে রেখে কেরিয়ার থেকে সরে আসেন, অনেকে আবার ছোট শিশু সামলেও কাজ ছাড়েন না। কাজল ছিলেন তেমনই একজন অভিনেত্রী যিনি মা হওয়ার পর পুরোপুরি কাছ থেকে বিরতি নেননি, বরং বড় মেয়ে জন্মের কিছু সময়ের মধ্যেই ‘ফানা’ ছবিতে অভিনয় করে দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন।

মাতৃত্বের পর কাজল ভুগেছিলেন কোন আত্মগ্লানিতে?
মাতৃত্বের পর কাজল ভুগেছিলেন কোন আত্মগ্লানিতে?

জুমের সঙ্গে একটি সাক্ষাৎকারে কাজল জানান, মেয়ের জন্মের পর আবার ক্যামেরার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। রীতিমতো আত্মগ্লানিতে ভুগতেন তিনি। আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল সেই সময়।

আরও পড়ুন:বিরাটের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জেনেলিয়া! ইন্টারনেটে ফাঁস ভিডিয়ো,আসল ব্যাপার কী?

আরও পড়ুন: 'জীবন আগের মতো থাকবে না...', কাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সায়ন্তিকা?

কাজল বলেন, ‘আমার মনে আছে, নাইসা জন্মের পর আমি ফানা করেছিলাম। প্রায় সাড়ে তিন বছর পর আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলাম। আমার খালি মনে হচ্ছিল যে আমি পারব কিনা। তবে ব্যাপারটা কিছুক্ষণের জন্যই হয়েছিল।’

কাজল আরও বলেন, ‘একটা দিন কাজ করার পর বুঝতে পারলাম যে, না সবকিছু ঠিক আছে। আমি আমার বাচ্চা সামলেও কাজ করতে পারছি। তখন ধীরে ধীরে আবার নিজের আত্মবিশ্বাস ফিরে পেলাম। পরে যখন সবাই আমার অভিনয় প্রশংসা করেছিলেন, তখন বুঝতে পেরেছিলাম যে আমি পেরেছি।’

আরও পড়ুন: বড়দিনে মিমির সঙ্গে ঘুরে আসুন ভূতের হোটেলে, নতুন ব্যবসা নাকি? আসল ঘটনা কী?

আরও পড়ুন: মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত সলমন, কী এই রোগ? কী সমস্যা হয়?

২০০৬ সালে ‘ফানা’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন কাজল। এই ছবিতে একজন অন্ধ মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী, অন্যদিকে আমির অভিনয় করেছিলেন একজন জঙ্গির চরিত্রে। ৩০ কোটির বাজেটে তৈরি হওয়া এই ছবিটি ১০৩.৮ কোটির বেশি আয় করেছিল।

প্রসঙ্গত, এই মুহূর্তে কাজল বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবির প্রচারে ব্যস্ত। এই আধ্যাত্মিক ভৌতিক ছবিটি মুক্তি পাবে আগামী ২৭ জুন। ছবিতে কাজল ছাড়াও অভিনয় করছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, গোপাল সিং, জিতিন গুলাটি, খেরিন শর্মা, সূর্যশিখা দাস, ইয়ানিয়া ভরদ্বাজ এবং রূপকথা চক্রবর্তী।