প্রয়াত অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়! শোকের ছায়া টলিউডে, কী হয়েছিল তাঁর?

ফের শোকের ছায়া টলিপাড়ায়। প্রয়াত অভিনেতা কল্যান চট্টোপাধ্যায়। রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৮১ বছর বয়সে পথ চলা শেষ করলেন অভিনেতা। জানা গিয়েছে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু।

Updated on: Dec 07, 2025 11:06 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফের শোকের ছায়া টলিপাড়ায়। প্রয়াত অভিনেতা কল্যান চট্টোপাধ্যায়। রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৮১ বছর বয়সে পথ চলা শেষ করলেন অভিনেতা। জানা গিয়েছে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু।

প্রয়াত কল্যান চট্টপাধ্যায়! শোকের ছায়া টলিউডে, কী হয়েছিল তাঁর?
প্রয়াত কল্যান চট্টপাধ্যায়! শোকের ছায়া টলিউডে, কী হয়েছিল তাঁর?

আরও পড়ুন: ৩০কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার বিক্রম ভাট! সামনে এল আসল ঘটনা

আরও পড়ুন: হঠাৎ কলকাতায় এলেন আরিয়ান খান! কী কারণে শহরে শাহরুখ-পুত্র

আরও পড়ুন: নম্র, ভদ্র শাহরুখ ছোটবেলায় প্রচন্ড দুষ্টু ছিলেন? শিক্ষকদের সঙ্গে কী করতেন জানেন?

নানা অসুস্থতা ভুগছিলেন তিনি। ম্যালেরিয়া থেকে টাইফয়েড-সহ নানা সমস্যায় তিনি অসুস্থ ছিলেন। দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। অসুস্থতার কারণে অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেতা।

আরও পড়ুন: স্বর্ণেন্দু লুকিয়ে ছবি তুলতেই শ্রুতি লিখলেন ‘প্রেম জারি থাকুক…’, জানেন তাঁদের বয়সের ফারাক কত?

আরও পড়ুন: নববধূ ঢুকতেই বাড়িতে প্রবেশ মৃত্যুর, ‘রঙ্কিনী ভবন’-এ লুকিয়ে রয়েছে কোন রহস্য?

আরও পড়ুন: ‘ওর পেয়ারের লোকজন…’, সাজিয়েছেন টলিপাড়ার নামী নায়িকাদের, মানসিক রোগে আক্রান্ত স্য়ান্ডির পাশে শুধু বিয়াস!

রাত ১টা বেজে ৩০ মিনিটে তাঁর মরদেহ সরাসরি হাসপাতাল থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন: ‘বিদায় জানাতে বড্ড কষ্ট হচ্ছে... ‘, 'লাবণ্য’কে হারিয়ে আবেগপ্রবণ অর্পিতা

আরও পড়ুন: পলাশ আসক্ত অন্য নারীতে? বিয়ে ভাঙার জল্পনায় সিলমোহর, মুখ খুললেন স্মৃতি মন্দানা, আইনি ব্যবস্থার হুমকি শিল্পীর

আরও পড়ুন: ‘ডাকাতি করছে আর জামা কিনতে পারছে না…’? নতুন প্রমো আসতেই কটাক্ষের মুখে নিশা

আর্টিস্টস্ ফোরামের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তাই ফোরামের পক্ষ থেকে তাঁর এই প্রয়ান প্রসঙ্গে বলা হয়, ‘বিশিষ্ট অভিনেতা ও ফোরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, কল্যাণ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে চলে গেলেন। ফোরাম এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ এবং আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।’

বড়পর্দা থেকে ছোটপর্দা, সিরিজ সর্বত্রই সমান দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সুজয় ঘোষের হিন্দি ছবি ‘কাহানি’তে তাঁকে দেখা গিয়েছিল। অভিনয় করছিলেন সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’-তেও। তাছাড়াও 'ধন্যি মেয়ে', ‘সাগিনা মাহাতো’-সহ প্রায় ৪০০টিরও বেশি ছবিতে অভিনয় করেন। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সন্তু মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, উত্তম কুমারের সঙ্গে নানা ছবি অভিনয় করেছেন। হালের সিরিজ ‘তানসেনের তানপুরা’তে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেতার এই প্রয়াণে শোকের ছায়া টলিউডে।