Kanchan-Sreemoyee: ‘চালক তুমি, আমি শুধু হেল্পার…’! দ্বিতীয় বিবাহবার্ষিকীতে লিখলেন কাঞ্চন, জবাবে কী প্রতিশ্রুতি শ্রীময়ীর
বিবাহবার্ষিকীতে একে-অপরকে ভালোবাসায় ভরালেন কাঞ্চন ও শ্রীময়ী। ২০২৪ সালে আইনি বিয়ে, দেখতে দেখতে বিয়ের ২ বছর। কৃষভিকে নিয়ে সুখের সংসার।
বছর দুই আগে ভ্য়ালেন্টাইন্স ডে-র দিন আইনি বিয়ে করেছিলেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। দুজনে অবশ্য তাঁর আগে প্রেম নিয়ে প্রশ্ন এলেই, বারংবার ‘না’-তেই জবাব দিতেন। যদিও কাঞ্চনের বাড়ির যে কোনো অনুষ্ঠান থেকে পুজো, সবটা একা হাতে সামলাতে দেখা যেত শ্রীময়ীকে। ফিল্মি পার্টিতেও হতেন দোসর।

বিবাহবার্ষিকীতে একে-অপরকে ভালোবাসায় ভরালেন দম্পতি। কাঞ্চন লিখলেন, ‘২০২৪-এর ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে তুমি প্রশ্ন করেছিলে, তুমি কি আমাকে সত্যি বিয়ে করতে চাও, ভেবে বলো। আমি হ্যাঁ বলেছিলাম। ১৪ ফেব্রুয়ারি সকালে আমরা দুজনে, শুধু দুজনে যাই আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। আমাদের সাক্ষী আমরাই আর উকিল বাবু, আর একজন ছিলেন, যাকে সবাই ঈশ্বর বলেন। সেইদিন আমার জীবনের ভুল রাস্তায় চলা গাড়িটাকে ইউটার্ন করিয়ে তুমি ঠিক রাস্তায় চালালে। এখন আমার জীবনের গাড়ির চালক তুমি, আমি শুধু হেল্পার। আর আমাদের গাড়ির নতুন প্যাসেঞ্জার ছোট্ট কৃষভি। আমাদের জীবনের গাড়ি চলুক দূর্বার গতিতে, কিন্তু সাবধানে। শুভ বিবাহ বার্ষিকী।’
আরও পড়ুন: রণজয়ের নামের হলুদ লাগল শ্যামৌপ্তির গায়ে! হলদে শাড়িতে বউ, সাদায় বর, জমে গেল বিয়ের সকাল
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি মাসেই প্রথম স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনত আলাদা হন কাঞ্চন মল্লিক। বছরকয়েক ধরে চলা সমস্যার পর, দুজনের ছাদ আলাদা হয়। দ্বিতীয় বিয়ে থেকে একটি সন্তানও ছিল কাঞ্চনের, ছেলের নাম ওশ। পিঙ্কি আর ওশের ভরণপোষণের জন্য ৫৬ লাখ টাকা খোরপোশ দিতে হয়েছিল কাঞ্চনকে।
আরও পড়ুন: প্রেমদিবসে দিলেন ছেলে-বরের আদুরে ছবি! পরমব্রত-পুত্র নিষাদ মায়ের মতো দেখতে? কী বলছেন পিয়া
শুধু কাঞ্চন নন, বরের জন্য ভালোবাসা-ভরা বার্তা এল শ্রীময়ীর থেকেও। কৃষভির মাম্মা লিখেছেন, ‘আজ আমাদের আনুষ্ঠানিক দ্বিতীয় বিবাহবার্ষিকী, কিন্তু আমরা অনেক বছর, অনেক দিন, অনেক মিনিট, অনেক সেকেন্ড এবং অসংখ্য মুহূর্ত প্রত্যক্ষ করেছি। তাই আমি আমার পুরো জীবন তোমার বাহুব্ধনেই কাটাতে চাই, তোমার কাঁধে মাথা রেখে, তোমার পায়ে পা রেখে হেঁটে, একসঙ্গে অসংখ্য স্মৃতি তৈরি করতে চাই। আমি, তুমি এবং কৃষভি... তুমি আমার ধ্রুবক এবং চিরকালের ভ্যালেন্টাইন। শুভ ভালোবাসা দিবস। তোমাকে আজীবন এভাবেই ভালোবাসব।’
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে, এরপর মার্চ মাসে সামাজিক বিয়ে করেন তাঁরা। আর আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় জন্ম হয় দম্পতির প্রথম সন্তান কৃষভির।
E-Paper











