'আমি কমেডিয়ান, তাই চাই সবাই হাসুক…',ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন কাঞ্চন
সোশ্যাল মিডিয়ায় বউকে নিয়ে ছবি পোস্ট হোক অথবা মেয়েকে নিয়ে, কটাক্ষের শিকার হতেই হয় কাঞ্চন মল্লিককে। তৃতীয় বিয়ের পর থেকেই এই কটাক্ষ আকাশ ছোঁয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কটাক্ষের সম্মুখীন হয়ে কেমন লাগে অভিনেতার?
সোশ্যাল মিডিয়ায় বউকে নিয়ে ছবি পোস্ট হোক অথবা মেয়েকে নিয়ে, কটাক্ষের শিকার হতেই হয় কাঞ্চন মল্লিককে। তৃতীয় বিয়ের পর থেকেই এই কটাক্ষ আকাশছোঁয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কটাক্ষের সম্মুখীন হয়ে কেমন লাগে অভিনেতার?
ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন কাঞ্চন
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাঞ্চন বলেন, আমার মনে হয় আমাকে সবাই ভালবাসে। যারা ভাল কমেন্ট করেন তারাও আমাকে যেমন ভালোবাসেন আবার যারা খারাপ কমেন্ট করেন তারাও আমাকে ভালবাসেন। আমাকে যদি তারা ভালো না বাসতেন, তাহলে কমেন্ট করতেন না। এড়িয়ে যেতেন কিন্তু সেটা তো করেন না।
কাঞ্চন বলেন, যারা ভালো কমেন্ট করেন তাদেরকেও যেমন আমি ভালোবাসি যারা খারাপ কমেন্ট করেন তাদেরকেও আমি ভালোবাসি। আমি শুধু চাই সবার মুখে হাসি ফুটুক। যারা আমাকে দেখে হাত নাড়ায় তাদের মুখেও যেমন হাসি ফুটুক আমি চাই তেমন যারা আমাকে দেখে মুখ গোমড়া করে থাকে তাদের মুখেও হাসি ফুটুক। যেহেতু আমি একজন কমেডিয়ান তাই দিনের শেষে আমি চাই সবাই খুশি থাকুক।
কাঞ্চন আরও বলেন, আজ সোশ্যাল মিডিয়ায় আমি একটি ছবি পোস্ট করলেই সকলেই লাফিয়ে কমেন্ট করতে আসেন। থাইল্যান্ডে হাফপ্যান্ট পরে বিচে দাঁড়িয়ে রয়েছি সেটি দেখেও মানুষ কমেন্ট করছে। আমি তো জানি না কেউ ধুতি পাঞ্জাবি পরে সাগরে ডুব দিতে যায় কিনা। আমার অন্তত জানা নেই। কিন্তু মানুষ আমার প্যান্ট, আমার পা নিয়ে কমেন্ট করতে ভালোবাসেন।
তিনটে বিয়ে নিয়ে কাঞ্চন বলেছিলেন, অনেকেই আছেন যারা ৩০ টি হানিমুন ৪০বার ফুলশয্যা করে নিয়েছেন কিন্তু তাদের নিয়ে কেউ কথা বলে না। যেহেতু আমি তিনটে বিয়ে করেছি তাই সবাই আমাকে নিয়ে কথা বলে। সবাই সমালোচনা করতে ব্যস্ত কিন্তু আমার জীবনে কি ঘটেছিল সেটা কেউ জানে না তাই আমি এইসব নিয়ে মাথা ঘামাই না।
অভিনেতার কথায় সায় দিয়ে শ্রীময়ী বলেন, যেহেতু আমরা একজন শিল্পী তাই আমাদের দর্শকদের ভালো রাখতেই হয়। দিনের শেষে আমরা সব সময় চেষ্টা করি যাতে দর্শকরা ভালো থাকুক। আমরা সব সময় সেই চেষ্টাই করি।
News/Entertainment/'আমি কমেডিয়ান, তাই চাই সবাই হাসুক…',ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন কাঞ্চন