Sreemoyee-Kanchan: আদুরে বর কাঞ্চন, কোমর বেঁধে রান্না করলেন শ্রীময়ীর জন্য! বাঙালি পদ নয়, ‘ইংরেজি ডিনার’, কী কী মেনুতে?

নিজের হাতে বউকে রেঁধে খাওয়ালেন কাঞ্চন। বাঙালি কোনো পদ নয়, এক্কেবারে ‘ইংরেজি ডিনার’! কী রান্না করলেন তৃণমূল বিধায়ক-অভিনেতা?

Published on: Dec 05, 2025 2:18 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজের দাম্পত্য হামেশাই থাকে আলোচনায়। যদিও বিয়ের আগে থেকেই চর্চায় তাঁরা। মেয়ে হওয়ার পর ছোট্ট ব্রেক নিয়ছিলে শ্রীময়ী কাজের থেকে। বুলেট সরোজিনীতে তাঁকে দেখা গেলেও, মাঝপথেই ছেড়ে দেন সেই কাজ। তারপর লম্বা বিরতির পর ফিরেছেন ছোট পর্দায়। দেখা যাবে তাঁকে ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে।

শ্রীময়ীর জন্য কী রান্না করলেন কাঞ্চন?
শ্রীময়ীর জন্য কী রান্না করলেন কাঞ্চন?

বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় দাম্পত্যের এক টুকরো ঝলক ভাগ করে নিলেন শ্রীময়ী। যেখানে তাঁকে দেখা গেল, কোলে কৃষভি। মা আর মেয়ে দুজনেই উৎফুল্ল, কারণ রান্না করছেন খোদ কাঞ্চন।

আরও পড়ুন: ৫০ কোটি পেলেন রণবীর সিং! আর মাধবন নাকি সঞ্জয় দত্ত, ধুরন্ধরে কার পারিশ্রমিক বেশি

শ্রীময়ার জন্য রান্না করলেন কাঞ্চন।
শ্রীময়ার জন্য রান্না করলেন কাঞ্চন।

তৃণমূল বিধায়ক-অভিনেতাকে দেখা গেল কোমর বেঁধে রান্না করতে। যদিও সাধারণ কোনো বাঙালি খাবার নয়, একেবারে কনটিনেন্টাল খাবার বানানো চলছে। প্য়ানে চিকেন সসেজ রোস্ট করছেন কাঞ্চন। পাশে রয়েছে চিকেন সালামিরও প্যাকেট। কৃষভির মাম্মা জানালেন, ‘ইংলিশ ডিনার’ বানিয়ে খাওয়াবেন কাঞ্চন তাঁকে। ডিনার প্লেটের এক ঝলকও ভাগ করে নিয়েছেন শ্রীময়ী ইনস্টাগ্রাম স্টোরিতে। এগ পোচ, ব্রেড টোস্ট আর সসেজ রাখা। ‘বাচ্চা’ বউকে এভাবেই আদরে আগলে রাখেন কাঞ্চন। এমনকী, মেয়ে কৃষভির জন্মের সময় হাসপাতালেও বউয়ের যত্নে কোনো ত্রুটি রাখেননি মিস্টার মল্লিক।

আরও পড়ুন: সদা সিঙ্গেল তকমা ঘুচল, বরবেশে অগ্নি! ২য় বিয়ের ১০ মাস পর, ফের ছাদনাতলায় ‘দুনির মা’ আরজে অয়ন্তিকা?

২০২৫ সালে বিয়ে করেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। বিয়ের সাড়ে ৮ মাসের ভিতর মেয়ে কৃষভির জন্ম দেন তাঁরা। আর মেয়ের একবছর হতেই শ্রীময়ী ফিরেছেন কাজে। এবারেও নেতিবাচক চরিত্রেই দেখা যাবে তাঁকে। চরিত্রের নাম সংযুক্তা। অভিনেত্রী টিভি নাইনকে নিজের চরিত্র নিয়ে জানান, ‘আমার ক্ষেত্রে তো ভাল মানুষের চরিত্র হতে পারে না, অধিকাংশ সময়ই আমায় দেখা যায় বরের ঘরে মাসি, কনের ঘরে পিসি। এক্ষেত্রেও তাই। ওই, যাকে বলে ড্রামা কুইন। খুব বদমাশ, কুচুটে।’

আরও পড়ুন: ৬ বছর হল জোজোর দত্তক-পুত্র আদীপ্তর, খুদে কেক কাটল সারেগামাপা-র সেটে, আদিবাবুকে নিয়ে কী লিখল ইমন মাসি

তবে ছোট পর্দাতে শ্রীময়ীকে না দেখা গেলেও, মাঝে রক্তবীজ ২ ছবিতে কাজ করেছিলেন শ্রীময়ী একটি ছোট্ট চরিত্রে। এছাড়া বরের সঙ্গে তাঁকে হামেশাই দেখা যায় ফিল্মি পার্টি, ছবির প্রিমিয়ারে। কাঞ্চনের মা-বাবা অনেকদিন আগেই চলে গিয়েছে না ফেরার দেশে, তবে দাদু-দিদার খুব প্রিয় কৃষভি। মা-বাবা কাজের জন্য বাইরে গেলে, নাতনিকে আগলে রাখেন তাঁরা। এছাড়াও গৃহ সহায়িকারা তো আছেনই।