মাঝ পথে সরেছিলেন ‘বুলেট সরোজিনী’ থেকে, আবার ছোট পর্দায় ফিরছেন শ্রীময়ী! কোন মেগায় দেখা যাবে কাঞ্চন-পত্নীকে?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এক বছর হল মা হয়েছেন শ্রীময়ী। মা হওয়ার পর চলতি বছরে ‘বুলেট সরোজিনী’ ধারাবাআহিক দিয়ে কামব্যাক করেছিলেন। কিন্তু মাঝ পথে সরে যান মেগা থেকে। ফের ছোট পর্দায় তিনি ফিরছেন। কোন ধারাবাহিকে দেখা যাবে নায়িকাকে?

Published on: Nov 28, 2025 1:49 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এক বছর হল মা হয়েছেন শ্রীময়ী। ছোট পর্দার মাধ্যমেই বিনোদন জগতে পা রাখেন নায়িকা। 'কৃষ্ণকলি' ধারাবাহিকে তাঁর রাধারাণী চরিত্রটি ভীষণ ভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। তারপরও নানা মেগায় টানা কাজ করেছেন তিনি। এমনকী অন্তঃসত্ত্বা অবস্থাতেও মেগাতে কাজ করেছেন। কিন্তু মা হওয়ার পর ছোট পর্দায় তাঁকে খুব একটা পাননি তাঁর অনুরাগীরা।

মাঝ পথে সরেছিলেন ‘বুলেট সরোজিনী’ থেকে, আবার ছোট পর্দায় ফিরছেন শ্রীময়ী! কোন মেগায়
মাঝ পথে সরেছিলেন ‘বুলেট সরোজিনী’ থেকে, আবার ছোট পর্দায় ফিরছেন শ্রীময়ী! কোন মেগায়

আরও পড়ুন: 'নিমন্ত্রণ করা হয়নি…', দেবের ২০ বছর উদযাপনে উপস্থিত না থাকা নিয়ে মুখ খুললেন জিৎ

চলতি বছরেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল 'বুলেট সরোজিনী'। সেখানে নায়কের মা তথা প্রখ্যাত সরোদবাদক 'রাগিনী'র ভূমিকায় দেখা গিয়েছিল। কিন্তু মাঝ পথেই তিনি মেগা ছাড়েন। এত আকর্ষণীয় একটি চরিত্র ছেড়ে দেন। জানান এই চরিত্রটি তাঁর জন্য নয়। তারপর মেগায় শ্রীময়ীর পরিবর্তে আসনে মল্লিকা বন্দোপাধ্যায়।

অন্যদিকে, শ্রীময়ী আত্মপ্রকাশ করেন বড় পর্দায়। ইউন্ডোজের হাত ধরে রক্তবীজ ২-এর মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। ছবি মুখ্য ভূমিকায় ছিলেন মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, কৌশানি মুখোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন শ্রীময়ীর স্বামী কাঞ্চন মল্লিকও। তাছাড়াও চলতি বছরে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে পুজোর গানেও নায়িকাকে দেখা গিয়েছে। আর এবার খবর তিনি ফের ফিরছেন মেগায়। জানেন কোন মেগা?

আরও পড়ুন: সত্যি কি প্রেমের সম্পর্কে রয়েছেন সাহেব-সুস্মিতা? 'জীবনের সব সম্পর্কের…', যা বললেন নায়িকা

শোলাঙ্কি রায় ও গৌরব চট্টপাধ্যায় ফের জুটি বেঁধে ফের মেগায় ফিরছেন। স্টার জলসার 'মিলন হবে কত দিনে' ধারাবাহিকের হাত ধরে আর এই মেগাতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে শ্রীময়ীর। যদিও প্রোমোতে তাঁর দেখা মেলেনি। তবে সম্প্রতি মেগার লঞ্চ অনুষ্ঠান হয়েছে। সেখানে দেখা গিয়েছে শ্রীময়ীকে।

ধারাবাহিকে গোরার চরিত্রে দেখা যাবে গৌরবকে। অন্যদিকে ‘এলা’র চরিত্রে দেখা মিলবে শোলাঙ্কির। ১ ডিসেম্বর থেকে শুরু হবে মেগার সম্প্রচার। রাত সাড়ে ৯টায় আসবে এই ধারাবাহিক। ফলে স্টার জলসার জনপ্রিয় ‘অনুরাগের ছোঁয়া’র স্লটে আসছে এই ধারাবাহিক। খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। আর বুলেট সরোজিনীর পর ফের স্টার জলসার মেগার হাত ধরেই ফিরছেন শ্রীময়ী। তিনি ছাড়াও এই মেগায় রয়েছেন অলিভিয়া সরকার, কৌশিক রায় আরও অনেকে।

News/Entertainment/মাঝ পথে সরেছিলেন ‘বুলেট সরোজিনী’ থেকে, আবার ছোট পর্দায় ফিরছেন শ্রীময়ী! কোন মেগায় দেখা যাবে কাঞ্চন-পত্নীকে?