একই বার্থে শুয়ে রোম্যান্সে মজল কাঞ্চন-শ্রীময়ী! ট্রেনে কী করল ৮ মাসের মেয়ে কৃষভি

বর্ষার পাহাড়ের মজা নিতে তিলোত্তমা ছেড়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। পাহাড়ের সৌন্দর্য নিলেন ভাগ করে। 

Published on: Jun 23, 2025 9:15 AM IST
By | Written by
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কাজ থেকে ছুটি। বর্ষার পাহাড়ের মজা নিতে তিলোত্তমা ছেড়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। একাধিক পোস্টে ধরা পড়ল বর্ষার কালিম্পং। লাভার আশেপাশে ঘুরলেন দুটিতে। এবার প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি মেয়ে কৃষভিকে বাড়িতে রেখেই ঘুরতে চলে গিয়েছেন?

ট্রেনে চড়ে ঘুরুঘুরু কাঞ্চন ও শ্রীময়ীর।
ট্রেনে চড়ে ঘুরুঘুরু কাঞ্চন ও শ্রীময়ীর।

তেমনটা মোটেও নয়! কারণ শ্রীময়ীর শেয়ার করা একটি ছবিতে দেখা গেল ট্রেনের আপার বার্থে মায়ের সঙ্গে কৃষভি। একগাল হাসি মুখে। খুব সম্ভবত, ট্রেনের ফার্স্ট ক্লাসেই চলছে কাঞ্চন-শ্রীময়ীর যাত্রা। আরেকটি ছবিতে আবার দেখা গেল যে, লোয়র বার্থে পাশাপাশি শুয়ে আছেন কাঞ্চন ও শ্রীময়ী দুজনে। একে-অপরের চোখে হারিয়েছেন। কখনো হোটেলের জানলা, কখনো গাড়ি থেকে বৃষ্টিভেজা নর্থ বেঙ্গলের পাহাড়ের অপরূপ সৌন্দর্য ধরেছেন তুলে।

এর আগেও কিন্তু ঘুরে গিয়েছে কৃষভি পাহাড়ে। তখন অবশ্য সে বড্ডই ছোট। নভেম্বরে জন্মের পর, মাত্র দেড় মাসের মেয়ে নিয়ে ডিসেম্বর মাসে পেলিংয়ে গিয়েছিলেন দম্পতি।

ভালোবেসে একে-অপরের হাত ধরেছিলেন অনেকদিন ধরেই। যদিও তখন ছিল শুধুই বন্ধুত্ব। কাঞ্চনের জীবনে আসা নানা ওঠাপড়ায় পাশে থেকেছিলেন শ্রীময়ী। তাই ২০২৪ সালের জানুয়ারি মাসে, দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে ডিভোর্স হতে না হতেই, কাঞ্চন বিয়ে করে নেন শ্রীময়ীকে। ১ মাসের মধ্যে ১৪ ফেব্রুয়ারি আইনি কাগজে করেন সইসাবুদ। আর তারপর মার্চের প্রথম সপ্তাহে অগ্নিসাক্ষী রেখে ঘোরেন সাত পাকে। আর নভেম্বর মাসে, দুজনের কোল আলো করে আসে কৃষভি। বিয়ের মাত্র সাড়ে ৮ মাসে মা হন শ্রীময়ী।