'১১ দেশের পুলিশ না হোক ১ বা ২টি দেশের গ্যাংস্টারের নজর থাকে আমার ওপর... ', ক্যাফে হামলা নিয়ে রসিকতায় মজলেন কপিল

মঙ্গলবার মুম্বাইতে নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মা সম্প্রতি তাকে লক্ষ্য করে গ্যাংস্টারদের নিয়ে একটি মন্তব্য করেছেন।

Published on: Feb 04, 2026 5:11 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ে আয়োজিত নেটফ্লিক্সের হোয়াট নেক্সট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তথা কৌতুক অভিনেতা কপিল শর্মা। সম্প্রতি লরেন্স বিষ্ণোইয়ের আক্রমণ এবং তাঁর ওপর নজর রাখার প্রসঙ্গে বেশ মজার সুরে কথা বলতে শোনা যায় কৌতুক শিল্পীকে।

ক্যাফে হামলা নিয়ে রসিকতায় মজলেন কপিল (PTI)
ক্যাফে হামলা নিয়ে রসিকতায় মজলেন কপিল (PTI)

নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট বিভাগে ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিলের সঙ্গে কথোপকথন চলাকালীন যখন কপিলকে রসিকতার সুরে বলা হয়, এখন শুধু আমাদের নজর নয় গোটা ভারতের নজর আপনার ওপর রয়েছে। আশা করব ১১ টি দেশের পুলিশ আপনার ওপর নজর রাখবে না।

আরও পড়ুন: 'শুভ জন্মদিন আমার ভোলুরাম... ', বিশেষ দিনে কাকে আদুরে বার্তা দিলেন শ্রেয়া?

এই কথা প্রসঙ্গে মজার ছলে কপিল বলেন, আজকাল ১১ টি পুলিশ না হোক এক আধটা দেশের গ্যাংস্টার আমার ওপর নজর রাখে। কপিলের এই কথা শুনে বোঝাই যায় তিনি কাকে উদ্দেশ্য করে এ কথা বললেন। তবে ব্যাপারটির সংবেদনশীলতা বুঝতে পেরে কপিল হেসে ফেলেন এবং সকলকে এই কথাগুলি কেটে সম্প্রচার করার কথা বলেন যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কারণ এটি লাইভ সম্প্রচারিত হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৫ সালে কানাডায় কপিল শর্মা তাঁর নিজস্ব একটি ক্যাফে খোলেন। ক্যাফে খোলার কিছু দিনের মধ্যেই জুলাই, অগস্ট এবং অক্টোবর মাসে গুলি চালানো হয় রেস্তোরার সামনে। পরবর্তীকালে এই আক্রমণের দায়ী শিকার করে নেয় গোল্ডি ধিলো, কুলদীপ সিধু। অবিলম্বে কপিলকে দেশে ফিরে যাওয়ার জন্য সতর্কবার্তা দেন তারা।

আরও পড়ুন: বিয়ের পরেই বলেছিলেন বাড়ি ফিরে যাওয়ার কথা! পঞ্চম বিবাহবার্ষিকীতে স্বামীর গোপন তথ্য ফাঁস করলেন ইমন

তবে এই গুলিবর্ষণে সম্পত্তির ক্ষতি হওয়ার বা এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। নভেম্বর মাসে, দিল্লি পুলিশ আগস্টের গুলিবর্ষণের মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করে।

শেষবার কপিলকে কিস কিসকো পেয়ার কারু ২ -এ দেখা গিয়েছে। এছাড়া কপিল শীঘ্রই দাদি কি শাদিতে অভিনয় করবেন। এছাড়াও তিনি নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো হোস্ট করেন।