Karan Johar: বিয়ে বাড়িতে কেন খান না করণ জোহর? পরিচালকের কারণের সঙ্গে রিলেট করতে পারবেন আপনিও
করণ জোহরকে বেশিরভাগ বিয়েবাড়িতে দেখা গেলেও, সেখানে এক টুকরো খাবারও দাঁতে কাটেন না পরিচালক। কেন জানেন?
বলিউডে তাঁর বিশেষ নামডাক রয়েছে গ্র্যান্ড পার্টি আয়োজনের জন্য। বন্ধুদের সঙ্গে আনন্দের জোয়ারে ভাসতে ভালোবাসেন করণ। তবে জানেন কি বিয়েবাড়িতে গিয়ে খান না কুছ কুছ হোতা হ্যায় পরিচালক। এবার করণ জোহর ফাঁস করলেন তাঁর এমন সিদ্ধান্তের পিছনের কারণ।

প্রায় সব সেলিব্রিটির বিয়েতে দেখা যায় করণ জোহরকে, তবে বিয়েতে উপস্থিত থাকলেও তিনি কখনও বিয়েতে খাবার খাননি। করণ জোহরও তা না করার কারণও জানিয়েছেন। কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাটের সঙ্গে আলাপচারিতায় বিয়েতে খাবারের প্রসঙ্গ উঠে এলে করণ জোহর নিজের মনের কথা জানান। করণ জোহর বলেন, 'আমি কখনো বিয়েতে খাবার খাইনি। এ কথা শুনে হতবাক হয়ে যান অভিনেত্রী কৃতি খারবান্দা!
বিয়ে বাড়িতে কেন খান না করণ?
প্লেট হাতে দাঁড়িয়ে থাকতে পছন্দ না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে করণ জোহর বলেন, 'সেই লম্বা লাইন এবং খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা... একই সঙ্গে হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে খাবার খাওয়া আমার খুব অদ্ভুত লাগে। তাই আমি কখনো বিয়েতে খাই না। হ্যাঁ, বিয়ে বাড়ি মানেই আজকাল বুফে সিস্টেমে খাওয়া। আমার-আপনার মতো করণ জোহরও প্লেট হাতে দাঁড়িয়ে খেতে ভালোবাসেন না। শুধু তাই নয়, খাবার প্লেটে তুলতে লাইন দিয়ে দাঁড়ানোও না-পসন্দ তাঁর।
করণ জোহরের আসন্ন ছবি
করণ জোহরের ওয়ার্কফ্রন্ট সম্পর্কে কথা বলতে গেলে, প্রযোজকের আসন্ন ছবি 'তু মেরি ম্যায় ম্যায় মে তেরা তু মেরি' মুক্তির জন্য প্রস্তুত। ক্রিসমাসে ভারতে মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডের ছবি। চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সম্মানিত হন করণ। এই বছর নিজের পরিচালিত ‘রকি আউর রানী কি প্রেম কাহিনি’ সিনেমার জন্য জাতীয় পুরস্কারের সম্মানিত হয়েছেন করণ জোহর।
পুরস্কার পেয়ে আপ্লুত পরিচালক লেখেন, ‘এটি আমার তারা তৃতীয়বার জাতীয় পুরস্কার পাওয়া। ২০২১ সালে শেরশাহ, ২০২২ সালে ব্রহ্মাস্ত্র এবং এই বছর সবথেকে স্বাস্থ্যকর এবং জনপ্রিয় বিনোদনমূলক ছবির জন্য জাতীয় পুরস্কারের সম্মানিত হলাম। যখনই আমি জাতীয় পুরস্কার পায় তখনই আমার মনে হয়, নিশ্চয়ই আমি দর্শকদের এবং জুরিদের মন জয় করতে পেরেছি তাই এই সম্মানের সম্মানিত হতে পেরেছি। আমি জুরিদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই।’ আপতত পরিচালক করণের পরের ছবি ঘোষণার অপেক্ষায় দর্শক। ওল্ড ফ্যাশন হিন্দি ছবি নিয়ে ২০২৬-এ হাজির হবেন তিনি। জানিয়েছেন এমনটাই।












