হাসির জন্য সোশ্যাল মিডিয়ায় উপহাসের শিকার, বরুণের হয়ে এবার মুখ খুললেন করণ

বর্ডার টু ছবির জন্য প্রথম দিন থেকেই উপহাসের শিকার হতে হচ্ছে বরুণ ধাওয়ানকে। অভিনেতার বাঁকা হাসি নিয়ে একের পর এক জায়গায় হাসির খোরাক হতে হচ্ছে তাঁকে। যদিও এই সবকিছু নিয়ে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ অভিনেতা কিন্তু এবার বরুণের হয়ে মুখ খুললেন করণ।

Published on: Jan 23, 2026 10:46 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘বর্ডার টু’ ছবির জন্য প্রথম দিন থেকেই উপহাসের শিকার হতে হচ্ছে বরুণ ধাওয়ানকে। অভিনেতার বাঁকা হাসি নিয়ে একের পর এক জায়গায় হাসির খোরাক হতে হচ্ছে তাঁকে। যদিও এই সবকিছু নিয়ে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ অভিনেতা কিন্তু এবার বরুণের হয়ে মুখ খুললেন করণ।

বরুণের হয়ে এবার মুখ খুললেন করণ
বরুণের হয়ে এবার মুখ খুললেন করণ

শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিজে করণ লেখেন, ‘আপনারা একজন শিল্পীর হাসি নিয়ে তাকে ব্যঙ্গ করতেই পারেন। কিন্তু ছবিটা যখন মুক্তির পাবে এবং পেক্ষাগৃহে ভরে উঠবে তখন দর্শকদের নিখাদ ভালোবাসা দেখে সেই শিল্পীর মুখে যে হাসি ফুটে উঠবে তা অমলিন। আপনারা অনেক কিছুই বলতে পারেন কিন্তু সব শেষে সত্যের জয় হবে।’

আরও পড়ুন: আবারও প্রতারণার অভিযোগ পলাশের বিরুদ্ধে, ৪০ লক্ষ টাকা চেয়ে থানার দ্বারস্থ প্রযোজক

‘বর্ডার ২’ দেখে ইতিমধ্যেই বরুণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় তিনি ছবির একটি পোস্টার শেয়ার করে লেখেন, ছবিটি আমার চোখে জল এনে দিয়েছে। অসম্ভব সুন্দর সিনেমা। স্টোরি দিয়ে সানি দেওল, বরুণ ধাওয়ান , দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেঠি এবং ছবির নির্মাতাদের ট্যাগ করেছেন।

বর্ডার ২ সম্পর্কে

অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ হল আইকনিক ছবি বর্ডারের দ্বিতীয় কিস্তি। এতে সানি দেওলকে প্রধান চরিত্রে ফিরিয়ে আনা হয়েছে, বরুণ, দিলজিৎ এবং আহান শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য তার সাথে যোগ দিয়েছেন। এটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত। ‘বর্ডার ২’ প্রযোজনা করেছে গুলশান কুমার এবং টি-সিরিজ, জেপি দত্তের জেপি ফিল্মসের সহযোগিতায়। শুক্রবার প্রজাতন্ত্র দিবসের আগে ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছে।

আরও পড়ুন: গায়ে নেই এক চিলতে কাপড়ও, বুকে চাদর আঁকড়ে শীতের সকালে উষ্ণতা ছড়ালেন সৌমি

এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি ১৯৯৭ সালে এসেছিল, এবং এটি পরিচালনা করেছিলেন জেপি দত্ত। মাত্র ১০ কোটি টাকায় নির্মিত 'বর্ডার' ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৬৫ কোটি টাকা আয় করে, অর্থাৎ ৬ গুণ।